এক্সপ্লোর

Bankura News: হাতির তাণ্ডবে ফসলের ক্ষতি, বন দফতরকে ঘিরে বিক্ষোভ বাঁকুড়ায়

Bankura Agitation on Elephants Attacks: হাতির দলের উপর নজরদারি চালাতে গিয়ে এবার এলাকার মানুষের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হল বন কর্তাদের।

পূর্ণেন্দু সিংহ,বাঁকুড়া: হাতির (Elephants) দলের উপর নজরদারি চালাতে গিয়ে এবার এলাকার মানুষের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হল বন কর্তাদের। গতকাল বিকালে বাঁকুড়া (Bankura) উত্তর বনবিভাগের সংগ্রামপুর বীটের ঝরিয়া ও বাগাবাড়ি এলাকায় বন দফতরের কর্তারা হাতির গতিবিধি দেখতে গেলে তাঁদের ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ । হাতির দলের হাত থেকে ফসল ও সম্পত্তি হানী রুখতে বন দফতরের (Forest Department) 'কোনওরকম সহযোগিতা মিলছে না', বলে অভিযোগ স্থানীয়দের।

  বন দফতরকে ঘিরে বিক্ষোভ বাঁকুড়ায়

সপ্তাহ দুই আগে পশ্চিম মেদিনীপুর থেকে দফায় দফায় হাতির দল এসে উপস্থিৎ হয় বাঁকুড়া জেলায় । বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে দ্বারকেশ্বর নদ পেরিয়ে সোনামুখী , বেলিয়াতোড় হয়ে হাতির দলটি হাজির হয় বড়জোড়া রেঞ্জে । বর্তমানে বড়জোড়া রেঞ্জের উত্তর সরাগড়ার জঙ্গলে ৩৬ টি , দক্ষিন সরাগড়ার জঙ্গলে ৫ টি, বেলিয়াতোড় রেঞ্জের রসিকনগরের জঙ্গলে ১ টি,  সোনামুখী রেঞ্জের করঞ্চমনি খয়রাশোলের  জঙ্গলে ১ টি ও ভূলার জঙ্গলে ১ টি মিলিয়ে বাঁকুড়া উত্তর বন বিভাগে মোট ৪৪ টি হাতি রয়েছে। রাতের অন্ধকার নামলেই হাতির দল জঙ্গল ছেড়ে নেমে আসছে ফসলের জমিতে । এর ফলে বিঘের পর বিঘে জমির ফসল নষ্ট হচ্ছে এলাকায় । হাতির দলের এই গতিবিধি দেখতে গতকাল বিকালে বাঁকুড়া উত্তর বন বিভাগের এ ডি এফ ও দুর্গাকান্তি ঝার নেতৃত্বে বনদফতরের আধিকারিকরা  সংগ্রামপুর বীটের ঝরিয়া ও বাগাবাড়ি এলাকায় গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ঘেরাও করে প্রবল বিক্ষোভে ফেঁটে পড়েন।

আরও পড়ুন, পুজোর পরে রাজ্যে আসতে পারেন অমিত শাহ

দিন দিন হাতির হানায় ফসল নষ্টের পরিমান বৃদ্ধি

স্থানীয়দের দাবি, দিনের পর দিন গ্রাম, লাগোয়া জঙ্গলে হাতির দল থাকায় ক্রমশই বৃদ্ধি পাচ্ছে আতঙ্ক । দিন দিন হাতির হানায় ফসল নষ্টের পরিমান বৃদ্ধি পেলেও বন দফতর হাতিগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে না । হাতির হানাইয় সম্পত্তি হানি ঠেকাতে সময়মতো দেখা মিলছে বন কর্মীদের । হাতি তাড়ানোর জন্য গ্রামবাসীদের তেল ও হুলা সরবরাহ করার ক্ষেত্রেও বন দফতর সহযোগিতা করছে না বলে অভিযোগ বিক্ষোভকারীদের । ক্ষয়ক্ষতির কথা কার্যত স্বীকার করে নিলেও বনদফতরের দাবী হাতির দলটিকে ওই এলাকায় বেশিদিন রাখা হবে না । দ্রুত অন্যত্র সরানো হবে । কিন্তু এলাকার মানুষের সহযোগিতা না পেলে সেক্ষেত্রে সমস্যা আরো বৃদ্ধি পাবে । হাতির হানায় সম্পত্তি ও ফসলের  ক্ষয়ক্ষতি এড়াতে বন দফতর কড়া নজরদারি চালাচ্ছে বলেও জানিয়েছে বন দফতর।

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget