এক্সপ্লোর

Sayantika Banerjee: 'দিদির দূত' কর্মসূচিতে গিয়ে তৃণমূল নেত্রী সায়ন্তিকার মুখে 'রামনাম' !

Sayantika Ram Chant Controversy: দিদির দূত কর্মসূচিতে গিয়ে রামনাম করলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, 'বিজেপির চাপেই এখন রামনাম করতে বাধ্য হচ্ছে তৃণমূল', কটাক্ষ বিজেপি সাংসদের।

পূর্ণেন্দু সিংহ,বাঁকুড়া: 'দিদির দূত' কর্মসূচিতে গিয়ে সায়ন্তিকার মুখে রামনাম ! দিদির দূত কর্মসূচিতে গিয়ে গ্রামের আটচালায় বসে বয়স্কা মহিলাদের সাথে রামনাম করলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। 'বিজেপির চাপেই এখন রামনাম করতে বাধ্য হচ্ছে তৃণমূল', কটাক্ষ বিজেপি সাংসদের (BJP)। 

এদিন দিদির দূত কর্মসূচিতে যোগ দিতে বাঁকুড়া এক নম্বর ব্লকের কাকড়াডিহি গ্রামে যান তৃনমূলের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা। সেখানে দলীয় কর্মসূচি সারার ফাঁকে সায়ন্তিকার নজরে পড়ে গ্রামের আটচালায় বসে কয়েকজন বয়স্কা মহিলা রামনাম করছেন। সায়ন্তিকা সটান আটচালায় উঠে সেই বয়স্কাদের সাথে রামনামে মেতে ওঠেন। গ্রামের বয়স্কাদের সাথে সায়ন্তিকার এমন রামনাম দেখতে রীতিমত গ্রামের মানুষ ভিড় জমিয়ে ফেলেন আটচালার চারদিকে। পরে  তৃণমূল নেত্রী সায়ন্তিকা বলেন, 'রাম কারোর একার না। বয়স্কা মহিলাদের সাথে নাম কীর্তন করতে ভালোই লাগল। স্থানীয় বিজেপি সাংসদের কটাক্ষ,' বিজেপির চাপেই এখন তৃণমূলকে  রামনাম করতে হচ্ছে।' 

প্রসঙ্গত, সম্প্রতি দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়লেন তৃণমূলের তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্য়োপাধ্যায়। দিদির দূত হিসেবে শুক্রবার বাঁকুড়া দুনম্বর ব্লকের জুনবেদিয়া গ্রামে যান সায়ন্তিকা। সঙ্গে ছিলেন তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী-সহ জেলার অন্য নেতারা। শাসকদলের মিছিল থেকে পানীয় জল প্রকল্পের সাফল্য দাবি করে স্লোগানও ওঠে। 'ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দিল কে? মমতা ব্যানার্জি আবার কে' । কিন্তু তাল কাটল জিজ্ঞাসাবাদ পর্বে। রাজ্য সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের ঘরে ঘরে পানীয় জল পরিষেবা কেমন মিলছে, তৃণমূল নেতানেত্রীরা এই প্রশ্ন করতেই উত্তর এল, এক বছর ধরে জলই পাচ্ছেন না তাঁরা।

আরও পড়ুন, রাত পোহালেই মাত্র ৯৯ টাকায় দেখা যাবে প্রজাপতি থেকে হামি টু !

জল সমস্যার পাশাপাশি আবাস প্রকল্পে বাড়ি না পাওয়ার অভিযোগও শুনতে হয় তৃণমূল নেতানেত্রীদের। আবাস প্রকল্পের জন্য কেন্দ্রকে কাঠগড়ায় তুলে, জল সমস্যার জন্য় ভূমির ঢালকে দায়ী করেন তৃণমূলের তারকানেত্রী। তার পাল্টা জবাব দিয়েছে বিজেপি। সামনে আবার একটা ভোট। বাঁকুড়ায় রাজনীতির বৃ্ত্তে আবার সেই জল-সঙ্কট ইস্যু।অন্যদিকে, ফের দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল নেতা। এবার রামপুরহাটে মেলেরডাঙা গ্রামে তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। মেলেরডাঙা থেকে রামপুরহাটে রাস্তা বেহাল। প্রতিশ্রুতি দিলেও রাস্তা মেরামত হয়নি বলে অভিযোগ। এরপর বিষ্ণুপুরে গিয়েও স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন সাংসদ। আবাস তালিকায় দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আর জি কর মামলায় তদন্তকারী অফিসার বদল করা হল, অভয়ার মা-বাবার দাবি মেনেই
আর জি কর মামলায় তদন্তকারী অফিসার বদল করা হল, অভয়ার মা-বাবার দাবি মেনেই
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
TMC News: NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
Birbhum Money And Gold Recovered: বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget