এক্সপ্লোর

Bankura News: বকেয়া DA নিয়ে 'প্রশ্ন করায়' শোকজ প্রধান শিক্ষককে !

Bankura Head Master DA Controversy: তৃণমূলের হুঁশিয়ারির পরের দিনই প্রধান শিক্ষককে প্রাথমিক পর্ষদের শোকজ। বকেয়া ডিএ নিয়ে প্রশ্ন তোলাতেই শোকজ, দাবি প্রধান শিক্ষকের।

বাঁকুড়া: বকেয়া ডিএ (DA) নিয়ে দিদির দূতকে প্রশ্ন করে কোপের মুখে প্রধান শিক্ষক (Head Master) ! বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মালা রায়ের কাছে বকেয়া ডিএ নিয়ে প্রশ্ন প্রধান শিক্ষকের। অস্বস্তির মুখে পড়ে পাল্টা একাধিক অভিযোগ তৃণমূলের (TMC), শোকজ করানোর হুঁশিয়ারি। তৃণমূলের হুঁশিয়ারির পরের দিনই প্রধান শিক্ষককে প্রাথমিক পর্ষদের শোকজ। অনিয়মিত হাজিরা, মিড ডে মিলে অনিয়মের অভিযোগে শোকজ। বকেয়া ডিএ নিয়ে প্রশ্ন তোলাতেই শোকজ, দাবি প্রধান শিক্ষকের।

গতবছর ডিসেম্বর মাসে ডিএ ইস্যুতে রাজ্যকে তোপ দাগেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 'ডিএ রাজ্য সরকারকে দিতেই হবে। আর ডিএ যেদিন দিতে হবে, সেদিন এই রাজ্যে বেতন বন্ধ হবে। লক্ষ্মীর ভাণ্ডারেও টান পড়বে।' ঠিক এই ভাষাতেই রাজ্য সরকারকে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। রানাঘাটের সভা থেকে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা একের পর এক আক্রমণ শানান রাজ্য সরকারকে। রাজ্যের আর্থিক হাল যে খারাপ, সেই প্রসঙ্গ ফের একবার সামনে তুলে ধরেন তিনি। শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাজ্য সরকারি কর্মচারিদের তাঁদের প্রাপ্য ডিএ থেকে বঞ্চিত করছে রাজ্য সরকার। খয়রাতির রাজনীতির জেরে ঋণে জর্জরিত বঙ্গের সরকার। তাই ডিএ দিতে হলেই রাজ্যে বেতন বন্ধ হয়ে যাবে বলেই হুঁশিয়ারি তাঁর। পাশাপাশি তাঁর দাবি, ডিএ রাজ্য সরকারকে দিতেই হবে। তাঁর ডিসেম্বর ডেডলাইনের দিন-ব্যাখ্যায় একটি দিন সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানির দিন হিসেবে ধরা ছিল বলেই জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

 আরও পড়ুন, কলকাতা পুরসভার আর্থিক সঙ্কট, 'মাইনে-পে কমিশনে বাড়তি দিতে হচ্ছে', দাবি ফিরহাদের


  

সেরা শিরোনাম

News Live Update : উত্তাল রাজধানী, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হল আধা সামরিক বাহিনীর সময়সীমা
উত্তাল রাজধানী, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হল আধা সামরিক বাহিনীর সময়সীমা
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget