এক্সপ্লোর

Bankura News: স্কুলময় রঙিন ছবিতে 'জীবন্ত' পাঠ্যবিষয়, 'জাতীয় শিক্ষক সম্মানে' কুর্নিশ বাঁকুড়ার বুদ্ধদেব দত্তকে

Primary Teacher Will Be Felicitated: স্রেফ পেশার টানে কাজ নয়, এ যেন নেশার টানে পেশা! না হলে কেন প্রথাগত শিক্ষণ পদ্ধতির বাইরে গিয়ে শিক্ষার্থীদের জন্য় এত উদ্যোগী হবেন বুদ্ধদেব দত্ত?

বাঁকুড়া: স্রেফ পেশার টানে কাজ নয়, এ যেন নেশার টানে পেশা! না হলে কেন প্রথাগত শিক্ষণ পদ্ধতির বাইরে গিয়ে শিক্ষার্থীদের জন্য় এত উদ্যোগী হবেন বুদ্ধদেব দত্ত? তাঁর উদ্যোগেই তো গত দশ বছরে বাঁকুড়ার (bankura) জয়পুর প্রাথমিক বিদ্যালয়ের চেহারা-ছবি বদলে গিয়েছে। পাঠ্যবিষয় এখন আর রসকষহীন লাগে না। রঙিন ছবির হাত ধরে সবটাই বড় 'জীবন্ত'। সেই প্রিয় স্য়ার-ই কিনা এবার রাষ্ট্রপতির (president) হাত থেকে পুরস্কার (award) নেবেন? খবর পেতেই খুশির হাওয়া শিক্ষক, পড়ুয়া ও অভিভাবকমহলে।

'জাতীয় শিক্ষক সম্মান'...
আগামী ৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে 'জাতীয় শিক্ষক সম্মান' পাওয়ার কথা বুদ্ধদেব দত্তের। তবে সম্মানপ্রাপ্তির খবর শুনেই আনন্দের সীমা-পরিসীমা নেই  জয়পুর প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলের প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার পরামানিক যেমন বললেন,'উনি বিভিন্ন পদ্ধতিতে ছাত্রছাত্রীদের শিখিয়ে থাকেন। একটা চিরাচরিত পদ্ধতি তো রয়েছেই, তা ছাড়াও পাঠ্যবইয়ের বাইরে প্রকৃতিকে কাজে লাগিয়ে, তাঁর নিজের অভিজ্ঞতা ব্যবহার করেও একটা শেখানোর পদ্ধতি ছিল।' প্রধান শিক্ষকের মতে, এই ভিন্ন কৌশলে তাঁরাও যাতে পড়ুয়াদের লেখাপড়া করান সেই ব্যাপারে উৎসাহ দিয়েছেন বুদ্ধদেব। কিন্তু যাঁকে ঘিরে শিরোনামে জয়পুর প্রাথমিক বিদ্যালয়, তিনি কী বলছেন? 

সম্মানজয়ীর কথায়...
বুদ্ধদেব বললেন,'এখন তো চিরাচরিত অর্থে শিক্ষণ বা টিচিং হয় না। এখন লার্নিং বা শিখন হয়। আমিও গতানুগতিক শিখন-পদ্ধতি থেকে বেরিয়ে এসে অন্য রকম ভাবে পড়াই। পাঠ্যবই নিই-ই না। যেমন ধরুন, চিরাচরিত দস্তুর হচ্ছে শিক্ষকরা প্রশ্ন করবেন, ছাত্রছাত্রীরা উত্তর দেবে। আমি এটিকেই অন্য রকম ভাবে ভেবেছি। উত্তরটা আমি বলে দেব। তার ভিত্তিতে আমার ক্লাসে যদি ৪০ জন পড়ুয়া থাকে, তারা চল্লিশ রকম প্রশ্ন করবে। এতে তাদের বিশেষ ধরনের চিন্তাপদ্ধতির বিকাশ হবে, সার্বিক উন্নয়ন ঘটবে।' স্কুলের দেওয়ালে রঙিন ছবি আঁকার পিছনেও যুক্তিযুক্ত ব্যাখ্যা রয়েছে, জানালেন বুদ্ধদেব। তাঁর মতে, শিক্ষক-শিক্ষিকা কোনও কারণে ক্লাসে না এলে পড়ুয়ারা যাতে আশপাশের দেওয়াল, স্কুলের পাঁচিল বা সীমানার দিকে তাকিয়ে থাকার সময়ও কিছু শিখতে পারে, সেইটা ভেবেই এই সিদ্ধান্ত। তাঁর অভিনব উদ্যোগকে আগেই কুর্নিশ জানিয়েছে রাজ্য় সরকার। ২০২০ সালে 'শিক্ষারত্ন' পেয়েছেন তিনি। এবার 'জাতীয় শিক্ষক সম্মান'। মজার বিষয় হল, ছোটবেলায় জয়পুর প্রাথমিক বিদ্যালয়েই লেখাপড়া করেছেন জয়পুর গ্রামের বাসিন্দা বুদ্ধদেব। পরে উচ্চশিক্ষা শেষ করে ১৯৯৯ সালে বিষ্ণুপুরের দেউলি প্রাথমিক বিদ্যালয়ে সহ শিক্ষক হিসেবে কাজে যোগ দেন। এরপর বিভিন্ন স্কুল ঘুরে ২০১২ সালে নিজের শৈশবের শিকড়েই ফেরেন। তার পর থেকেই এই স্কুলই তাঁর ধ্যান-জ্ঞান। 
স্বাভাবিক ভাবেি প্রিয় স্যারের সম্মানপ্রাপ্তির খবরে খুশির আমেজ সারা স্কুলে।

আরও পড়ুন:দিল্লির ব্যবসায়ীকে 'অপহরণ', কলকাতার পুলিশ কমিশনারকে ফোন করে উদ্ধারের আর্জিতে 'নাটকীয়' রক্ষা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Awas Yojana: এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget