এক্সপ্লোর

Bankura: হাত দিয়ে টানলেই উঠে আসছে পিচ! পথশ্রী-রাস্তা ঘিরে তুমুল ক্ষোভ

Bad Road Condition: বাঁকুড়ার সিমলাপালে রাস্তার হাল নিয়ে তুমুল ক্ষোভ ছড়িয়েছে সাধারণ বাসিন্দাদের মধ্যে।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: হাত দিয়ে টানাটানি করলেই উঠে আসছে পিচ। বেশি চলাফেরা করলেই ভেঙে যায় রাস্তা। রাস্তার মান নিয়ে এমনই নানা অভিযোগ উঠেছে। বাঁকুড়ার সিমলাপালের সেই রাস্তা তৈরি হয়েছে পথশ্রী প্রকল্পের অধীনে। ফলে তাতে জড়িয়েছে রাজনীতিও। একদিকে খারাপ রাস্তা নিয়ে তৃণমূলকে (TMC) নিশানা করেছে বিজেপি (BJP)। অন্যদিকে পাল্টা কেন্দ্রের ঘাড়ে দায় চাপিয়েছেন তৃণমূল বিধায়ক। রাজনৈতিক তরজা যাই হোক। রাস্তার হাল নিয়ে তুমুল ক্ষোভ ছড়িয়েছে সাধারণ বাসিন্দাদের মধ্যে।

নামেই পিচের রাস্তা, আদতে কাঁচা রাস্তার উপর আলগা পিচের আস্তরণ। বাঁকুড়ার (Bankura) সিমলাপালের মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের শুশুনিয়া মোড় থেকে কাঁসাচরা পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা রয়েছে। সেই গোটা রাস্তার পরিস্থিতি এমনটাই। পথশ্রী (Pathasree) প্রকল্পের রাস্তার এমন দশা নিয়ে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। রাস্তা (Bad Road Condition) এভাবে কেন তৈরি করা হবে তা নিয়ে তুমুল ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। সিমলাপালের বাসিন্দা মধুসূদন পাণ্ডা বলেন, 'পথশ্রী যদি হত তা হলে তো হাতে উঠে যেত না। তা হলে গাঁইতি দিয়ে তুলতে হতো। পকেটশ্রী পকেট। ডান পকেট বাঁ পকেটের শ্রী।'

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার অভিযোগ উঠেছে। হীরাবাঁধের বাসিন্দা কৃষ্ণ গোপাল মিত্র বলেন, 'রাস্তা আমাদের উঠে যাচ্ছে। যখন বলতে যাচ্ছি ঠিক হচ্ছে। আমি বললাম ৩০ পারসেন্ট জল আছে ৭০ পারসেন্ট তেল আছে।'

আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। নানা জেলা থেকেই পথশ্রী প্রকল্পে হওয়া রাস্তা নিয়ে অভিযোগ সামনে আসছে। X- হ্যান্ডেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছিলেন, 'তোলামূলী কাটমানির ব্যাধির দরুণ প্রকল্পের নতুন নামকরণ শিগগিরই হয়ে যাবে ''হতশ্রী''। বিষয়টি নিয়ে তোপ দেগেছেন বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীল রুদ্র মণ্ডল। তিনি বলেন, 'রাস্তাটা শুধুমাত্র দুর্নীতি করার জন্য করছে। সাধারণ মানুষের চলাফেরা করার জায়গা একেবারে বেহাল অবস্থায় রয়েছে।'

 

তালডাংড়া তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী বলেছেন, 'কেন্দ্রীয় সরকারের দায়িত্ব গ্রামীণ রাস্তা করার। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বলে একটা প্রকল্প আছে।' সব মিলিয়ে, বাঁকুড়ায় রাস্তা নিয়ে রাজনীতি অব্যাহত। 

আরও পড়ুন: ইটাহারে তৃণমূল কর্মীর পর রায়গঞ্জে সরকারি কর্মী, ২৪ ঘণ্টার ব্যবধানে 'জোড়া খুন' উত্তর দিনাজপুরে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
BJP News: ‘শমীক ভট্টাচার্যও তো…’, নেতাজীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে নতুন যুক্তি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের, বললেন, ‘আমাকে অ্যারেস্ট করবে?’
‘শমীক ভট্টাচার্যও তো…’, নেতাজীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে নতুন যুক্তি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের, বললেন, ‘আমাকে অ্যারেস্ট করবে?’
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget