এক্সপ্লোর

Bankura: বেহাল রাস্তায় নিত্য ভোগান্তি, বড়জোড়ায় বিক্ষোভে বাসিন্দারা

Bankura News:মিছিল করা হয়, বিডিও অফিসও ঘেরাও করে চলে বিক্ষোভ।

প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: বর্ষার বৃষ্টিতে কার্যত বেহাল হয়ে পড়েছে রাস্তা। যাতায়াতে ভোগান্তির একশেষ হচ্ছে। এবার সেই রাস্তা নিয়েই বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। রাস্তায় নেমেই বিক্ষোভ দেখালেন তাঁরা। ঘটনাস্থল বাঁকুড়ার  বড়জোড়া। মিছিল করা হয়, বিডিও অফিসও ঘেরাও করে চলে বিক্ষোভ। সোমবারের আন্দোলনে সামিল হল এলাকার স্কুল ও কলেজ পড়ুয়ারা।

বর্ষায় অত্যন্ত বেহাল হয়ে পড়া দুটি কাঁচা রাস্তা পাকা করার দাবিতে এবার এলাকার মানুষের ক্ষোভ আছড়ে পড়ল। অবিলম্বে রাস্তা পাকা করার দাবীতে মিছিল ও পথ অবরোধের পাশাপাশি বিডিও অফিস ঘেরাও করে চলল বিক্ষোভ। আন্দোলনে সামিল হল এলাকার স্কুল ও কলেজ পড়ুয়ারাও। ঘটনা বাঁকুড়ার বড়জোড়ার। 

বাঁকুড়ার (Bankura) বড়জোড়ার হাট আশুড়িয়া ডাক্তার মোড় থেকে মানগ্রাম পর্যন্ত সাড়ে চার কিলোমিটার রাস্তা এবং চাঁদাই হাই রোড থেকে  রাজপ্রসাদপুর পর্যন্ত ৩ কিমি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে। বর্ষায় কাঁচা এই দুটি রাস্তার অবস্থা আরও কাহিল। রাস্তার মাঝে মাঝে গর্ত হয়েছে। সেখানে বর্ষার জল জমে পুকুরের আকার ধারণ করেছে। তা ডিঙিয়েই দৈনন্দিন প্রয়োজনে স্থানীয় বড়জোড়া ব্লকের মানগ্রাম,  রাজপ্রসাদপুর, মন্দারবনি, তাজপুর ও রাজমাধবপুর গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হন। এই দুটি রাস্তা আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে হাট আশুড়িয়া, তাজপুর,  বড়জোড়া-সহ তিন চারটি হাইস্কুল এবং বড়জোড়া ও সোনামুখী কলেজের পড়ুয়ারা রোজ যাতায়াত করতে বাধ্য হন। বেহাল রাস্তা দিয়ে যাতায়াতে সমস্যা হওয়ায়, মাঝেমধ্যেই স্কুল-কলেজে যেতে পারেন না এলাকার পড়ুয়ারা। এই অবস্থায় বেহাল কাঁচা ওই দুটি রাস্তা পাকা করার দাবিতে মানগ্রাম, রাজপ্রসাদপুর, মন্দারবনি, তাজপুর ও রাজমাধবপুর গ্রামের মানুষ প্রথমে বড়জোড়ায় মিছিল করে। পরে বড়জোড়া বিডিও অফিস মোড়ে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। আধ ঘণ্টা ধরে অবরোধ চলার পর বড়জোড়া ব্লকের বিডিও অফিস ঘেরাও করে লাগাতার বিক্ষোভ শুরু করে ওই গ্রামগুলির বাসিন্দা ও স্কুল কলেজের পড়ুয়ারা। প্রশাসনের তরফে ওই দুটি রাস্তা পাকা করার প্রতিশ্রুতি না মেলা পর্যন্ত বিডিও অফিসের সামনে বিক্ষোভ অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।  এই বিষয়ে বড়জোড়ার বিডিও রাজীব আহমেদ সাহেব জানান যে তিনি নতুন যোগ দিয়েছেন কাজে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এবং জেলা প্রশাসনকে এই বিষয় নিয়ে সমস্ত তথ্য দিয়ে পাঠানো হবে।

আরও পড়ুন: ক্ষুদ্র শিল্পে ১০ লক্ষ চাকরি! নিয়োগ নিয়ে বড় আশ্বাস মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : ধর্মতলায় তাণ্ডবে ধৃত আফরোজ, প্রকাশ্যে তৃণমূল বিধায়কের সঙ্গে ভোটপ্রচারের ছবি, কার ঘনিষ্ঠ ?
ধর্মতলায় তাণ্ডবে ধৃত আফরোজ, প্রকাশ্যে তৃণমূল বিধায়কের সঙ্গে ভোটপ্রচারের ছবি, কার ঘনিষ্ঠ ?
Abhishek Banerjee Sebaashray: সেবাশ্রয়ের চিকিৎসকদের জন্য 'সহায়িকা' ! কী ওষুধ কতটা দিতে হবে, ম্যানুয়ালে লেখা সবই, বাড়ছে সন্দেহ
সেবাশ্রয়ের চিকিৎসকদের জন্য 'সহায়িকা' ! কী ওষুধ কতটা দিতে হবে, ম্যানুয়ালে লেখা সবই, বাড়ছে সন্দেহ
NEET-কাণ্ডে কলকাতায় ধুন্ধুমার, এবার গ্রেফতার ওয়াকার আজম, মহঃ জাভেদ, জারি গুন্ডাদমন আইন
NEET-কাণ্ডে কলকাতায় ধুন্ধুমারে এবার গ্রেফতার ওয়াকার আজম, মহঃ জাভেদ, জারি গুন্ডাদমন আইন
Weather Today: আর কয়েক ঘন্টা পর স্থলভাগে ঢুকছে নিম্নচাপ, দফায় দফায় ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে দুর্যোগের শুরু
আর কয়েক ঘন্টা পর স্থলভাগে ঢুকছে নিম্নচাপ, দফায় দফায় ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে দুর্যোগের শুরু

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget