এক্সপ্লোর

Elephant Attack: হাঁটতে বেরিয়ে হাতির মুখে, শুঁড়ে তুলে সপাটে আছাড়, বেঘোরে মৃত্যু বৃদ্ধের, বন দফতরের ভূমিকায় ক্ষোভ

Bankura News: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রোজই প্রাতঃর্ভ্রমণে বেরোন লালমোহনবাবু। আজও তেমনই বেরিয়েছিলেন।

তুহিন অধিকারী, সোনামুখী: হাতির হানায় ফের প্রাণ গেল এক ব্যক্তির (Elephant Attack)। বাঁকুড়ার সোনামুখীতে (Sonamukhi News) হাতির মুখে পড়ে যান ওই বৃদ্ধ ব্যক্তি। শুঁড়ে পেঁচিয়ে তাঁকে তুলে আছাড় মারে হাতিটি। তাতেই মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনায় ফের একবার নিরাপত্তার প্রশ্ন উঠে এসেছে। বছর ভর এ ভাবেই আতঙ্কে জীবন কাটে বলে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। 

বাঁকুড়ায় হাতির হানায় মৃত্যু বৃদ্ধের

বাঁকুড়ার সোনামুখী (Bankura news) ব্লকের কোচডিহি গ্রামের ঘটনা। নিহত বৃদ্ধের নাম লালমোহন কুন্ডু। বয়স আনুমানিক ৭০ বছর। কোচডিহি গ্রামেরই বাসিন্দা তিনি। মঙ্গলবার সকালে প্রাতঃর্ভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময়ই এই ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। বেঘোরে প্রাণহারান লালমোহনবাবু। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রোজই প্রাতঃর্ভ্রমণে বেরোন লালমোহনবাবু। আজও তেমনই বেরিয়েছিলেন। কিন্তু রাস্তায় আচমকাই একটি হাতির সামনে পড়ে যান তিনি। শুঁড়ে পেঁচিয়ে তাঁকে তুলে নেয় হাতিটি। তার পর সজোরে মাটিতে আছাড় মারে। 

আরও পড়ুন: Malda News: দলত্যাগের ২ সপ্তাহের মধ্যে ফের প্রত্যাবর্তন তৃণমূল সভাপতি-র, কটাক্ষ বিজেপির

মাটিতে আছড়ে পড়ে গুরুতর আঘাত পান লালমোহনবাবু। স্থানীয় বাসিন্দারা মিলে তড়িঘড়ি তাঁকে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পরিস্থিতির অবনতি হতে শুরু করে। তাতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত কার হয় লালমোহনবাবুকে। কিন্তু হাসপাতালে যাওয়ার পথে রাস্তাতেই মৃত্যু হয় তাঁর। 

 এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চঞ্চল্য তৈরি হয়েছে। শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে, পরিবারের সদস্যদের মধ্যে। খবর পেয়ে এ দিন ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। ফের যাতে এই ঘরনের ঘটনা না ঘটে, আপাতত তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। 

বন দফতরের ভূমিকায় ক্ষুব্ধ গ্রামবাসীরা

তবে গ্রামবাসীরা সকলে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, সারা বছর এই আতঙ্ক নিয়েই বসবাস তাঁদের। প্রায়শই দুর্ঘটনা ঘটে। বন দফতরের আরও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে বলে মত তাঁদের। এ নিয়ে যোগাযোগ করলে সোনামুখী বনবিভাগের রেঞ্জ অফিসার রানা গুহ বলেন, "অত্যন্ত মর্মান্তিক ঘটনা এটি। সরকারি নিয়ম অনুযায়ী, নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।’’ তবে বন দফতরের ভূমিকা নিয়ে ক্ষোভ মিটছে না সাধারণ মানুষের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget