এক্সপ্লোর

Bankura TMC: ‘দুয়ারে যোগদান’ তৃণমূলের, বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে দলীয় পতাকা তুলে দিচ্ছেন নেতারা

ভোটারদের দরজায় পৌঁছে গিয়ে তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে পতাকা।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: নজরে পুরভোট। দলকে শক্তিশালী করতে বাঁকুড়া শহরে দুয়ারে যোগদান কর্মসূচি নিল তৃণমূল। বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে সাধারণ মানুষের হাত দলীয় পতাকা তুলে দিচ্ছেন তৃণমূল নেতারা। এই নিয়ে বিজেপির কটাক্ষষ মানুষ পাশে নেই, বাড়িতে ছুটতে হচ্ছে তৃণমূলকে।

এবার বাঁকুড়ায় দুয়ারে যোগদান কর্মসূচি নিল তৃণমূল। ভোটারদের দরজায় পৌঁছে গিয়ে তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে পতাকা।বাঁকুড়া পুর এলাকাজুড়ে এই কর্মসূচি নিয়েছে শাসক দল। বাড়ি বাড়ি গিয়ে নাগরকিদের অভাব অভিযোগ শুনছেন তৃণমূল নেতারা। বাঁকুড়া ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অজয় মাল বলেন, "আমি কোনও পার্টির সঙ্গে যুক্ত ছিলাম না, নেতা-নেত্রীরা আমার বাড়ির সামনে এসেছিল, তৃণমূল পার্টিতে যোগ দিলাম স্বেচ্ছায় যোগদান দিলাম।"


২০১৯-এর লোকসভা নির্বাচনের ফলের নিরিখে, বাঁকুড়া পুর এলাকার ২৪টি ওয়ার্ডের মধ্যে ২৩টিতেই এগিয়ে ছিল বিজেপি। মাত্র ১টি আসনে লিড পায় তৃণমূল। গত বিধানসভা ভোটের ফলের নিরিখে, ১৭টি ওয়ার্ডেই এগিয়ে বিজেপি। মাত্র সাতটি ওয়ার্ডে শাসকদল এগিয়ে আছে। যে ওয়ার্ডগুলিতে শাসক দল পিছিয়ে, সেখানে দুয়ারে যোগদানে বেশি জোর দিয়েছে তৃণমূল।

যে ওয়ার্ডগুলিতে শাসক দল পিছিয়ে, সেখানে দুয়ারে যোগদানে বেশি জোর দিয়েছে তৃণমূল। বাঁকুড়ার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মহাপ্রসাদ সেনগুপ্ত বলেন, "মানুষের কাছে জানতে চাইছি তাদের কি অসুবিধা কিছু কিছু মানুষ আমাদের প্রতি বিমুখ হয়ে ছিলেন তার কারণ কী জানতে চাই, পৌর নির্বাচনে আমরা ২৪ আসন জিতব, যোগদানে দল অনেকটাই শক্তিশালী হবে।" 

যদিও তৃণমূলের এই জনসংযোগ কর্মসূচিকে গুরুত্ব দিচ্ছে না বিজেপি। রাঢ়বঙ্গ জোনের বিজেপির আহ্বায়ক পার্থ কুণ্ডু বলেন, "আজ তৃণমূলের কী দুরবস্থা দুয়ারে গিয়ে যোগদান করাতে হচ্ছে মানুষ স্বেচ্ছায় আসছে না কারণ তাদের পাশে কোন কর্মী নেই, মানুষকে প্রলোভন দেখানো হচ্ছে।" পুরভোটের মুখে শাসক দলের এই স্ট্র্যাটেজি ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলে, তা নিয়ে এখন আলোচনা বাঁকুড়ায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata On SIR : SIR-এ সাড়ে ৬৩ লক্ষেরও বেশি নাম বাদ, আজ ধর্মতলায় ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী
SIR-এ সাড়ে ৬৩ লক্ষেরও বেশি নাম বাদ, আজ ধর্মতলায় ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী
Israel Iran War: হরমুজ প্রণালী বন্ধে অর্থনীতিতে আঘাত,
হরমুজ প্রণালী বন্ধে অর্থনীতিতে আঘাত, "যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে অপরিশোধিত তেলের দাম ২০০ ডলার ছাড়াতে পারে.." ! কোন পথে ভারত ?
News LIVE Updates: SIR ইস্য়ুতে আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে আজ ধর্মতলায় ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী
SIR ইস্য়ুতে আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে আজ ধর্মতলায় ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী
News LIVE Updates: পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ডুমসডে মিসাইল পরীক্ষা আমেরিকার, কাতারে একাধিক বিস্ফোরণ
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ডুমসডে মিসাইল পরীক্ষা আমেরিকার, কাতারে একাধিক বিস্ফোরণ

ভিডিও

GhantaKhanek Sange Suman (পর্ব ২ ) : SIR ইস্যুতে CEO অফিসের বাইরে রাতভর অবস্থান-বিক্ষোভ শুরু করল বামফ্রন্ট | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman (পর্ব ১) : যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে আমেরিকা-ইজরায়েল | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | ভোট উৎসবের আগে কলকাতায় বাহিনীর রুট মার্চ, অন্য়দিকে পশ্চিম এশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ
Chhok Bhanga 6Ta: পঞ্চম দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া। হামলা-পাল্টা হামলা
Chhok Bhanga 6Ta : 'অপরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল', আক্রমণ শমীকের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Minuteman 3 Nuclear Missile: পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Embed widget