এক্সপ্লোর

Bankura: ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে স্বজনপোষণ এবং দুর্নীতির অভিযোগ তুলে বাঁকুড়ার ছাতনার এক নম্বর পঞ্চায়েতে আজ তালা ঝুলিয়ে দিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ফের প্রকাশ্যে তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্ব। এবার তৃণমূল পরিচালিত বাঁকুড়ার (Bankura) ছাতনার পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠল দলের সঙ্গে কথা না বলে নিজের ইচ্ছে মতো কাজ করার। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। পাশাপাশি, বড় পরিবারে থাকলে খুঁটিনাটি হতেই পারে বলে মত জেলা তৃণমূল চেয়ারম্যানের।

আরও পড়ুন - Weather Updates: আরেকটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, রবিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, পূর্বাভাস

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে স্বজনপোষণ এবং দুর্নীতির অভিযোগ তুলে বাঁকুড়ার ছাতনার এক নম্বর পঞ্চায়েতে আজ তালা ঝুলিয়ে দিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তাঁরা অভিযোগ জানাচ্ছেন যে, পঞ্চায়েত প্রধান সরস্বতী বাউরি দীর্ঘ তিন বছর ধরে দলের কোনও নিয়ম কানুন মানছেন না। অভিযোগকারীরা আরও জানাচ্ছেন যে, তিনি নিজের ইচ্ছেমতো অনৈতিক বিভিন্ন কাজ করে যাচ্ছেন। পাশাপাশি অস্থায়ী চাকরির নামের তালিকাও তিনি দলের কারও সঙ্গে কথা না বলে, এমনকি দলের কারও সঙ্গে কোনও আলোচনা না করেই পাঠিয়ে দিয়েছেন। তিনি নিজের লোকেদের দিয়ে গট তিন বছর ধরে দুর্নীতিযুক্ত কাজ করে যাচ্ছেন বলেও অভিযোগ করেন এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরা। যদিও এই অভিযোগ একেবারেই অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান সরস্বতী বাউরি। তিনি বলছেন, 'পঞ্চায়েতে তালা বন্ধ করে দেওয়ার কোনও খবর আমার কাছে আসেনি। আমি এই সম্পর্কে কিছু জানিও না। নিজেদের দলের মধ্যেই কিছু লোক ঝামেলা করার চেষ্টা করছে। কোনও উন্নয়নমূলক কাজ আমাকে করতে দেওয়া হচ্ছে না। যখনই কোনও উন্নয়নমূলক কাজ করতে যাচ্ছি, তখনই বাধা দেওয়া হচ্ছে।'

আরও পড়ুন - Bankura : সময় বাঁচাতে ঝুঁকি নিয়েই পারাপার ! মেজিয়ার ভগ্নপ্রায় মাতাবেল সেতু ঘিরে রাজনৈতিক তরজা

ছাতনার এক নম্বর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সঞ্জয় দত্ত এদিন প্রধানের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, 'দীর্ঘদিন ধরে তৃণমূলের কর্মী-সমর্থকরা আমার কাছে ওঁর বিরুদ্ধে নানান অভিযোগ জানিয়েছেন। পঞ্চায়েত প্রধানকে যেকোনও সিদ্ধান্ত পার্টির সঙ্গে কথা বলে তবে নিতে হয়। কিন্তু তিনি কারও কথায় কান না দিয়ে নিজের ইচ্ছেমতো নাম অস্থায়ী চাকরির তালিকায় নথিভূক্ত করে পাঠিয়ে দিয়েছেন। গত তিন বছর ধরে আমরা ওঁর এই অনৈতিক কাজকর্ম দেখে আসছি। নিজের লোকেদের দিয়ে তিনি দুর্নীতি করে যাচ্ছেন। দলের কারও সঙ্গে কোনও বিষয়ে তিনি আলোচনা করেন না।'

যদিও জেলা তৃণমূল চেয়ারম্যান শ্যামল সাঁতরা বলছেন, 'বৃহৎ পরিবারে কোথাও কোনও সামান্য ঘটনা ঘটে থাকতেই পারে। তৃণমূল কংগ্রেস বড় পরিবার। পরিবারের মানুষদের মধ্যে দুচারটে খুঁটিনাটি বিষয় থাকতেই পারে। যদি বড় কিছু ঘটে থাকে, সে বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। এটা এমন কিছু বড় বিষয় নয়।' তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির রাঢ়বঙ্গ জন কনভেনর পার্থ কুন্ডু এই প্রসঙ্গে বলেন, 'তৃণমূলের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, তা আবারও স্পষ্ট হল। এটা আসলে ওদের ভাগ-বাঁটোয়ারার লড়াই। এসব নিয়ে বিজেপি চিন্তাও করতে চায় না।'

সেরা শিরোনাম

Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget