এক্সপ্লোর

Bansdroni Accident: বাঁশদ্রোণীতে স্কুলছাত্রের মৃত্যুর পর টনক নড়ল প্রশাসনের? তড়িঘড়ি রাস্তা সারানোর উদ্যোগ

Bansdroni Road Accident: স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ। আগে সারাই হলে ছাত্রের প্রাণ যেত না। 

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: পে লোডারের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু ঘিরে ক্ষোভে ফুঁসছে বাঁশদ্রোণী। গড়িয়ার রেনিয়ার বাড়িতে এখনও পড়ার টেবিলে ছড়িয়ে বই-খাতা। উৎসাহ ছিল ইলেকট্রনিক্স গ্য়াজেট তৈরিতে। টিউশন পড়তে গিয়ে বেঘোরে প্রাণ গেছে নবম শ্রেণির পড়ুয়া সৌম্য শীলের।  এই মর্মান্তিক মৃত্যুর দায় কার? উত্তর খুঁজছে শোকে বিহ্বল পরিবার। এদিকে, তড়িঘড়ি রাস্তা সারানোর উদ্যোগ নেওয়া হল। প্রশ্ন উঠছে, বাঁশদ্রোণীতে স্কুলছাত্রের মৃত্যুর পর টনক নড়ল প্রশাসনের? 

দুর্ঘটনাস্থলের আশপাশে অলি-গলিতেও রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। ঠিকাদার সংস্থার তরফে প্রচুর লোকজন এবং ইট, বালি এনে যত দ্রুত সম্ভব রাস্তা ঠিক করে দেওয়ার চেষ্টা চলছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ। আগে সারাই হলে ছাত্রের প্রাণ যেত না। 

যদিও স্থানীয়দের দাবি, প্রায় ৫ বছর ধরে ভাঙাচোরা রাস্তা, সারানো হলেও রাস্তার হাল ফেরে না। ১৫ বছর ধরে ১১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা কর মজুমদার। তিনি কী করছেন? দুর্ঘটনার খবর পেয়েও কেন আসেননি? কোথায় স্থানীয় বিধায়ক অরূপ বিশ্বাস, সাংসদ সায়নী ঘোষ? প্রশ্ন স্থানীয়দের। মর্মান্তিক দুর্ঘটনার পর ঘটনাস্থলে গেলে কাদাজলে দাঁড় করিয়ে রাখা হয়ও পাটুলি থানার OC-কে। ধাক্কাধাক্কিও করা হয়। তাঁর এলাকা নয়, তাহলে কার নির্দেশে এসেছেন? পাটুলি থানার OC-কে ঘেরাও করে প্রশ্ন তুলেছিলেন ক্ষুব্ধ জনতা। OC-কে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে স্পেশাল ফোর্স। কলার ধরে আটকায় উত্তেজিত জনতা।                                         

আরও পড়ুন, হাসপাতালের মধ্যেই ডাক্তারকে গুলি করে খুন! RG Kar-কাণ্ডের মধ্যেই ভয়ঙ্কর ঘটনা!

এদিকে, নাতিকে আকস্মিক হারিয়ে শোকস্তব্ধ মৃত ছাত্রের ঠাকুমা। ভাষা নেই কীভাবে এই শোক সামলাবেন এই বৃদ্ধ বয়সে। তাঁর দাবি, ভোটের সময় যারা আসে, গতকালের ঘটনার পর তাদের কারও দেখা মেলেনি। বাবা রিকশচালক, খারাপ রাস্তায় বিপদের ঝুঁকি নিয়ে তাঁকে চলতে হয়। যাত্রীদের সাবধানে গন্তব্যে পৌঁছে দিলেও বাঁচাতে পারেননি বড় ছেলেকে, এই কষ্টই কুরে কুরে খাচ্ছে। মায়ের এখনও বিশ্বাস হচ্ছে না, ছেলে নেই। আর বাড়ি ফিরবে না সে। 
 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: তৃণমূল নেতার বিরুদ্ধে আস্ত আইসক্রিম কারখানা দখলের অভিযোগ! লাইভ আপডেট
তৃণমূল নেতার বিরুদ্ধে আস্ত আইসক্রিম কারখানা দখলের অভিযোগ! লাইভ আপডেট
Saokat Molla : 'অত্যন্ত প্রভাবশালী, জামিন পেলেই সাক্ষীদের...'! শওকত মোল্লাকে নিয়ে কী কী দাবি NIA-এর
'অত্যন্ত প্রভাবশালী, জামিন পেলেই সাক্ষীদের...'! শওকত মোল্লাকে নিয়ে কী কী দাবি NIA-এর
Chingrighata Metro : 'উন্নয়নের বিরোধী ছিল তৃণমূল,' মেট্রোর কাজ আটকে থাকা নিয়ে কী অভিযোগ রেলমন্ত্রীর ?
'উন্নয়নের বিরোধী ছিল তৃণমূল,' মেট্রোর কাজ আটকে থাকা নিয়ে কী অভিযোগ রেলমন্ত্রীর ?
Bullet Train for West Bengal: বাংলায় এবার বুলেট ট্রেন, রাজ্যে এসে বড় ঘোষণা রেলমন্ত্রীর, কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাবে?
বাংলায় এবার বুলেট ট্রেন, রাজ্যে এসে বড় ঘোষণা রেলমন্ত্রীর, কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাবে?

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget