এক্সপ্লোর

Bappi Lahiri's Siliguri Connection : বছরে একবার হলেও ঘুরে যেতেন, শিলিগুড়ির আশুতোষ ভবনে মন পড়ে থাকত বাপি লাহিড়ির

Bappi Lahiri Demise : বাপি লাহিড়ির মৃত্যুর পর এখন শোকস্তব্ধ শিলিগুড়ির বাঘাযতীন পার্কের আশুতোষ ভবন...

বাচ্চু দাস, শিলিগুড়ি : বছরে অন্তত একবার হলেও শিলিগুড়িতে (Siliguri) মাসির বাড়িতে আসা মাস্ট ছিল বাপি লাহিড়ির। আর তিনি আসা মানেই গানের আসর, জমিয়ে আড্ডা, ঘুরতে যাওয়া। বাপি লাহিড়ির (Bappi Lahiri) মৃত্যুর পর এখন শোকস্তব্ধ শিলিগুড়ির বাঘাযতীন পার্কের আশুতোষ ভবন।

একের পর এক হিট গান। গান গেয়ে, সুর দিয়ে পৌঁছেছিলেন খ্যাতির শীর্ষে। কর্মসূত্রে জীবনের সিংহভাগ সময় মুম্বইয়ে কাটালেও নিজের জন্মভূমিকে কোনও সময় ভোলেননি বাপি লাহিড়ি। 

১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্ম হয় অলোকেশ লাহিড়ির। বলিউড থেকে টলিউডে যিনি পরিচিত সকলের ‘বাপ্পি দা’ বলে। জলপাইগুড়ি থেকে খুব ছোটবেলায় চলে আসেন বাঁশদ্রোণীর বাড়িতে। তারপর একটা সময় মুম্বইয়ে পাড়ি। তারপর সেখানেই নাম খ্যাতি যশ...সবকিছুর শীর্ষে ওঠা। কিন্তু এত কিছুর পরেও বাংলায় এলেই বাপি লাহিড়ির মন পড়ে থাকত শিলিগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডে, বাঘাযতীন পার্কের এই আশুতোষ ভবনে। 

এটা বাপি লাহিড়ির মাসির বাড়ি। পরিবারের সদস্যরা বলছেন, প্রতি বছর অন্তত একবার এখানে আসতেনই! কিন্তু কোভিডের কারণে শেষের কয়েকটা বছর আসতে পারেননি। 

দোতলা এই মাসির বাড়িতে শেষবার এসেছিলেন ২০১৭ সালে মাসতুতো ভাইয়ের ছেলের পৈতের অনুষ্ঠানে। আর ঘরের ছেলে ঘরে ফিরতেই নাকি শুরু হয়ে যেত উত্‍সব! সারাদিন খাওয়া-দাওয়া, গানবাজনা, ঘুরতে যাওয়া....আরও কত কী।

বাপি লাহিড়ির আত্মীয় সূপর্ণা চৌধুরী বলেন, কাকাশ্বশুর যখনই আসত উত্‍সবের মতো লাগত। বাড়িতে হইহুল্লোড়...গানবাজনা। আমাকে গান শিখিয়েছে। একসঙ্গে গানও গেয়েছি। ঘুরতে ভালবাসতেন। আমরা ঘুরতে যেতাম।

মঙ্গলবার মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপি লাহিড়ি। আর সেই খবর শিলিগুড়ির এই বাড়িতে পৌঁছনোর পর থেকেই শোকস্তব্ধ পরিবার! বিষাদের সুর গোটা এলাকায়। বাপি লাহিড়ির মাসতুতো দাদা ভবতোষ চৌধুরী বলেন, ২ বছরের ছোট। ছোটবেলা থেকে আসে। ভাবতেই পারছি না। কলকাতা থেকে একজন জানায়। বম্বে চলে গেলেও সম্পর্ক ভাল ছিল।

বাড়িতে বাপি লাহিড়ির জন্য একটি ঘরও নির্দিষ্ট করা আছে। মাসির বাড়িতে এলে এখানেই থাকতেন তিনি। তাঁর জীবনযাপন ছিল একেবারে সাদামাটা। বাপি লাহিড়ির আত্মীয় ময়ূখ চৌধুরী বলেন, আজ সকালে শুনলাম। ভাবতে পারছি না। একটা সময় এসিও ছিল না। তাও এখানে থাকতেন। উত্তরবঙ্গে কখনও হোটেলে থাকেননি। বাড়ির খাবারই খেতে ভালবাসতেন। 

বাড়ির আনাচ কানাচ জুড়ে বাপি লাহিড়ির অনেক স্মৃতি! পরিবারের সদস্যরা বলছেন, স্মৃতিগুলোই থেকে যাবে। এই বাড়িতে আর কোনওদিনও ফিরবেন না বাপি!

বুধবার মুম্বইয়ের উদ্দেশে রওনা দেন প্রয়াত বাপি লাহিড়ির আত্মীয়রা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rajarhat Blast: সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
Covid New Cases: রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
Abhishek Banerjee: 'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
Mamata Banerjee: 'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget