এক্সপ্লোর

Baranagar News: বরানগর শ্যুটআউট কাণ্ডে চাঞ্চল্যকর মোড় ! স্বামীকে খুনের চেষ্টায় গ্রেফতার স্ত্রী'র প্রেমিক-সহ মোট ৪

Baranagar Incident: বরানগরে শ্য়ুটআউট। বাড়ির কাছেই এক ব্য়ক্তিকে লক্ষ্য় করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছিল গত ২১ নভেম্বর। সিসি ক্য়ামেরার ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

আবির দত্ত, কলকাতা : বরানগর শ্যুটআউটকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। স্বামীকে খুনের চেষ্টার অভিযোগ স্ত্রী'র বিরুদ্ধে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আক্রান্তের স্ত্রী-সহ ৪ জনকে। গত ২১ নভেম্বর, বরানগরের নর্দার্ন পার্কে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে যান ওই ব্যক্তি। খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার আক্রান্তের স্ত্রী ও তাঁর প্রেমিক-সহ মোট ৪ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রেখা মজুমদার, প্রদীপ দে, সুশান্ত আদক ও মহম্মদ শামিম লস্কর। পুলিশ সূত্রে খবর, রেখা মজুমদারের সঙ্গে প্রদীপ দে-র বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। প্রেমিকার স্বামীকে খুনের সুপারি দেন প্রদীপ দে, পুলিশ সূত্রে এমনটাই দাবি করা হয়েছে। সুশান্ত আদক ও মহম্মদ শামিমকে খুনের সুপারি দেওয়া হয়েছিল, পুলিশ সূত্রের দাবি এমনটাই। অভিযুক্তদের সকলকেই গ্রেফতার করা হয়েছে। 

বরানগরে শ্য়ুটআউট। বাড়ির কাছেই এক ব্য়ক্তিকে লক্ষ্য় করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছিল গত ২১ নভেম্বর। সিসি ক্য়ামেরার ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ভোরবেলা ওই ব্যক্তি বাড়ির সামনেই বেরিয়েছিলেন ময়লা ফেলতে। ফেরার পথেই আচমকা ছুটে আসে গুলি। কোনওমতে মাথা নিচু করায় শেষরক্ষা হয়েছিল। চলতি সপ্তাহের শুক্রবার ভোরে বাড়ির সামনে দুষ্কৃতীদের টার্গেট হন বরানগরের নর্দান পার্কের বাসিন্দা বিকাশ মজুমদার। পেশায় তিনি পরিবহণ দফতরের কর্মী। এলাকার বিভিন্ন সিসি ক্য়ামেরার ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। খুনের চেষ্টার অভিযোগে মামলাও রুজু হয়। প্রাথমিক ভাবে দুষ্কৃতীদের খোঁজ পাওয়া যায়নি। জনবহুল এলাকায় কারা এমন কাণ্ড ঘটাল, তারা কোথায় পালাল এই নিয়ে উঠছিল প্রশ্ন। জোরকদমে তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে অভিযুক্তরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

ঘটনার দিন বাইকে করে এসেছিল ২ জন দুষ্কৃতী। গুলির ছোড়ার পর তা কেন লক্ষ্যভ্রষ্ট হয়েছিল, আগ্নেয়াস্ত্রে কি কোনও ত্রুটি ছিল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। গত ২১ নভেম্বরের এই ঘটনার পর থেকেই আক্রান্ত বিকাশ মজুমদারের স্ত্রী রেখা মজুমদারকে টানা জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ। সেই সময় জানা যায় মেটিয়াবুরুজের বাসিন্দা প্রদীপ দে- র সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে রেখা মজুমদারের। বরানগরের বাসিন্দা বিকাশকে সরিয়ে দিতেই প্ল্যান করে রেখা এবং প্রদীপ। পুলিশ সূত্রে খবর, প্রদীপের সূত্রেই প্রথমে সুশান্ত আদক এবং তারপর মহম্মদ শামিমের সঙ্গে আলাপ হয় রেখারও। এরপর বিকাশকে আক্রমণ করার পরিকল্পনা করা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন

ভিডিও

Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget