এক্সপ্লোর

Barasat News: ধর্ষণের অভিযোগ জানাতে গিয়ে নির্যাতিতাকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ থানার আধিকারিকের বিরুদ্ধে

পুলিশ সূত্রে খবর, ওই আধিকারিককে ক্লোজ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।ঘটনায় মূল অভিযুক্ত বান্টি বিশ্বাস, তাঁর স্ত্রী সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

বারাসাত: ধর্ষণ, ব্ল্যাকমেলের অভিযোগ জানাতে গিয়ে নির্যাতিতাকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ বারাসাত মহিলা পুলিশ থানার এক আধিকারিকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, ওই আধিকারিককে ক্লোজ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। ঘটনায় মূল অভিযুক্ত বান্টি বিশ্বাস, তাঁর স্ত্রী সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোশাল মিডিয়ায় পরিচয় হওয়া যুবকের বিরুদ্ধে ব্ল্যাকমেল করে একাধিকবার ধর্ষণের অভিযোগ জানাতে মহিলা থানায় গিয়েছিলেন অভিযোগকারী নৃত্যশিল্পী। তাঁর অভিযোগ, থানা অভিযোগ নিতে চায়নি। বিষয়টি এবিপি আনন্দের মাধ্যমে জানতে পারেন বারাসাত পুলিশ জেলার সুপার। তারপরই সক্রিয় হয় পুলিশ। তড়িঘড়ি মামলা রুজু হয়। গ্রেফতার করা হয় FIR-এ নাম থাকা অভিযুক্তদের।  

গতকাল ফের পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। বিধাননগর কমিশনারেটের পর এবার বারাসাত পুলিশ জেলা। সোশাল মিডিয়ায় পরিচয় হওয়া যুবকের বিরুদ্ধে নৃত্যশিল্পীকে ব্ল্যাকমেল করে একাধিকবার ধর্ষণের অভিযোগ। থানা অভিযোগ নিতে চায়নি, দাবি অভিযোগকারিণীর। মামলা রুজুর আশ্বাস পুলিশের। 

বাগুইআটিকাণ্ডের রেশ কাটার আগেই ফের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। এবার নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে বারাসাত পুলিশ জেলার বিরুদ্ধে। ধর্ষণ-মামলা রুজু না করার অভিযোগ করেছেন নির্যাতিতা এক নৃত্যশিল্পী।

অভিযোগকারিণীর চরিত্র নিয়ে কটাক্ষের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। অভিযোগকারিণী উত্তর ২৪ পরগনার বাসিন্দা। মহিলার দাবি, বছর দেড়েক আগে বারাসাতের এক যুবকের সঙ্গে সোশাল মিডিয়ায় আলাপ হয়। 

বাড়িতে যাতায়াত শুরু হলে ওই যুবকের স্ত্রীকে পর্ন শ্যুট করতে দেখে ফেলেন তিনি। মহিলার অভিযোগ, এরপর তাঁকে ধর্ষণ করেন ওই যুবক। তার ভিডিওগ্রাফি করেন যুবকের স্ত্রী। নির্যাতিতার অভিযোগ, সেই ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে কয়েক দফায় লক্ষাধিক টাকা আদায় করেন ওই দম্পতি। 

এরপর ভয় দেখিয়ে নৃত্যশিল্পীকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নির্যাতিতা। তাঁর দাবি, ১২ অগাস্ট বারাসাত মহিলা থানায় গেলেও পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। ভিযোগকারিণীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়। পরে লিখিত অভিযোগ নিলেও মামলা রুজু হয়নি। বিষয়টি বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপারকে জানান বলে দাবি নির্যাতিতার।  

নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করে জেলা পুলিশ সূত্রে খবর, অভিযোগ নথিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। যুবকের স্ত্রীও নৃত্যশিল্পীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
Mohua Moitra: 'সুব্রত কাকু আর মনোজ আঙ্কল, সতর্ক হোন, গোটা দেশ আসছে', কটাক্ষ মহুয়া মৈত্রের, এল পাল্টা জবাব
'সুব্রত কাকু আর মনোজ আঙ্কল, সতর্ক হোন, গোটা দেশ আসছে', কটাক্ষ মহুয়া মৈত্রের, এল পাল্টা জবাব
Supreme Court on SIR: কমিশনের দাবি নাকচ সুপ্রিম কোর্টের, 'পশ্চিমবঙ্গে তো ডাবল SIR হওয়া দরকার', বলছেন শমীক, পাল্টা কুণালও
কমিশনের দাবি নাকচ সুপ্রিম কোর্টের, 'পশ্চিমবঙ্গে তো ডাবল SIR হওয়া দরকার', বলছেন শমীক, পাল্টা কুণালও

ভিডিও

Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |
Nandigram By-Election 2026: উপনির্বাচনের আগের দিন নন্দীগ্রাম থানার IC বদল,নতুন IC হলেন দেবাশিস সরকার
Koel Mallick: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Nandigram By Poll News: ভোট দেবেন মুখ্যমন্ত্রী, নিরাপত্তায় মোড়া নন্দনায়কবাড় প্রাথমিক বিদ্যালয় চত্বর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget