এক্সপ্লোর

Kolkata Accident: দুটি বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা, আহত পথচারী ভর্তি হাসপাতালে

Kolkata: ঘটনাটি ঘটে বারাসাত থেকে বোটানিক্যাল গার্ডেন যাওয়ার পথে ওই রুটেরই দুটি বাসের রেষারেষির ফলে। পিটিএসের সামনে এক ব্যক্তি রাস্তা পার করছিলেন সেই সময়। তিনি আহত হন।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: সাত সকালে শহরে রেষারেষির জেরে দুর্ঘটনা (accident)। দুটি বাসের রেষারেষির (bus accident) ঘটনায় আহত এক পথচারী। ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।

সাত সকালে বাস দুর্ঘটনা

রাতের শহরে দুর্ঘটনার পর এবার সাত সকালে দু’টি বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা ঘটল শহরে। পুলিশ সূত্রে খবর, আজ সকাল পৌনে ৮টা নাগাদ পুলিশ ট্রেনিং স্কুলের সামনে বারাসাত-বি গার্ডেন রুটের দুটি বাস রেষারেষি করছিল। অভিযোগ, সেই সময় একটি বাস এক পথচারীকে ধাক্কা মারে। তিনি গুরুতর আহত হন। তাঁকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ওই বাসের চালককে আটক করেছে।  

ঘটনাটি ঘটে বারাসাত থেকে বোটানিক্যাল গার্ডেন যাওয়ার পথে ওই রুটেরই দুটি বাসের রেষারেষির ফলে। পিটিএসের সামনে এক ব্যক্তি রাস্তা পার করছিলেন সেই সময়। আর তখনই তাঁকে ধাক্কা মারে একটি বাস। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে ওই ব্যস্ত রাস্তার যান চলাচলের গতি বেশ কিছুক্ষণের জন্য ধীর হয়ে যায়। 

আরও পড়ুন: Fake Call Center: ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে রিজেন্ট পার্ক থানা থেকে গ্রেফতার ১২

রাতের কলকাতা শহরে ফের পথ দুর্ঘটনা

গভীর রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা। ফের রাতের শহরে বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটল (Kolkata News)। অভিযোগ, সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মার্সিডিজের।  গাড়ির আরোহী এক মহিলার মৃত্যু।  মার্সিডিজের চালক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।  

ভয়ঙ্কর এই দুর্ঘটনা ঘটেছে বুধবার রাত ১টা নাগাদ। পুলিশ সূত্রে খবর, বিমানবন্দর থেকে গড়িয়া যাওয়ার পথে একটি গাড়ি বেলেঘাটা হাউজিংয়ের কাছে ই এম বাইপাসে সিগনালে দাঁড়ায়। অভিযোগ, সেই সময় প্রচণ্ড গতিতে আসা একটি মার্সিডিজ দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে ধাক্কা মারে। দাঁড়িয়ে থাকা গাড়িতে ৩ জন ছিলেন। গাড়ির আরোহী, ৪৯ বছরের মিনু ঢনঢনিয়ার মৃত্যু হয়।  


 

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget