এক্সপ্লোর

Gold Shop Blast: ভয়ঙ্কর বিস্ফোরণে উড়ল সোনার দোকান, ছিটকে গেল জিনিসপত্র! তুমুল আতঙ্ক বারাসাতে

Barasat Blast News: সোনার তৈরি করার কারখানায় আচমকা বিস্ফোরণ বারাসতের গোবিন্দ ব্যারাকে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আচমকা বিরাট বিস্ফোরণ! কানে তালা লাগার জোগাড় এলাকাবাসী। কী হল, কোথায় হল, খুঁজতে গিয়েই চক্ষু চড়কগাছ। দাউ দাউ করে জ্বলছে দোকান। চতুর্দিকে ছড়িয়ে জিনিসপত্র। 

সোনার তৈরি করার কারখানায় আচমকা বিস্ফোরণ বারাসতের গোবিন্দ ব্যারাকে। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন তিন জন শ্রমিক। এঁদের মধ্যে একজন নাবালক। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।              

হাসপাতাল সূত্রে খবর, তিনজনের মধ্যে দুজনের অবস্থাই আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা চলছে। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বারাসত শহরের হরিতলা এলাকা সংলগ্ন এলাকায়।                                

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাসত শহরের হরিতলা এলাকায় একাধিক বড় বড় সোনার দোকান। প্রতিদিনই দোকানগুলিতে মানুষের ভিড় থাকে। অন্যদিনের মতো বুধবার রাতেও কাজ চলছিল দোকানে। সেই সময় আচমকা একটি দোকানে ছোট এলপিজি সিলিন্ডারে বিস্ফোরণ হয়‌।                      

বাংলায় পর পর বিস্ফোরণ

সম্প্রতি পর পর বিস্ফোরণে বারংবার কেঁপে উঠেছে বাংলার একাধিক প্রান্ত। যা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল হট্টগোল। নদিয়ার কল্যাণীতে বেআইনি বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণের পর পূর্ব বর্ধমানের কেতুগ্রামে ভয়াবহ বিস্ফোরণে উড়ে গিয়েছিল বাড়ির ছাদ। ভেঙে পড়ল একটা আস্ত বাড়ি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল মজুত বোমা থেকেই বিস্ফোরণ হয়। 

আরও পড়ুন, বালিতে ভয়ঙ্কর দুর্ঘটনা, GT রোডে গাড়ির ধাক্কায় দলা পাকিয়ে গেল ট্যাক্সি, পিষে গেল বাইক! মুহূর্তে সব শেষ

এখন প্রশ্ন উঠছে পূর্ব মেদিনীপুরের এগরা থেকে দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি। মহেশতলা থেকে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর। গত  প্রায় ২ বছরে কোথাও বেআইনি বাজির কারখানায় বিস্ফোরণ হয়েছে। আবার কোথাও বেআইনিভাবে মজুত করে রাখা বাজি থেকে বিস্ফোরণ হয়েছে। প্রশ্ন হচ্ছে, এত ঘটনার পরেও রাজ্য সরকার কি চোখে ঠুলি এঁটে বসে আছে? আর কত বিস্ফোরণ ঘটলে তবে প্রশাসনের ঘুম ভাঙবে?         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

 

সেরা শিরোনাম

Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Hooghly News: তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা

ভিডিও

Anandapur: এন্টালির পর আনন্দপুর, বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে, দফায় দফায় বচসা, হাতাহাতি
BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget