এক্সপ্লোর

Bally Accident: বালিতে ভয়ঙ্কর দুর্ঘটনা, GT রোডে গাড়ির ধাক্কায় দলা পাকিয়ে গেল ট্যাক্সি, পিষে গেল বাইক! মুহূর্তে সব শেষ

Bally Accident News: এদিকে, দুর্ঘটনার জেরে দীর্ঘ যানজট লেগে যায় বালির জিটি রোডে।

ভাস্কর ঘোষ, হাওড়া: রাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল জিটি রোডের উপর। বালিতে ট্যাক্সি ও দুটি বাইককে পিষে দিল সিমেন্ট মিক্সিং ডাম্পার। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্যাক্সির চালক ও এক যাত্রীর। নিয়ন্ত্রণ হারিয়ে বিশালাকার ডাম্পারের নিচে সম্পূর্ণ দলা পাকিয়ে যায় হুলুদ রঙের ট্যাক্সিটি। দুটি বাইকের তিন আরোহীও গুরুতর জখম হন। তাঁদের হাওড়া হাসপাতালে ভর্তি করানো হয়।          

আর্থ মুভার এনে ডাম্পার সরিয়ে গ্যাস কাটার দিয়ে দরজা কেটে ট্যাক্সি থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ৩ জন বাইক আরোহীও আহত হন। গতকাল রাত ১১টা বালির দেওয়ানগাজি এলাকায় দুর্ঘটনা ঘটে। ডাম্পার চালকের খোঁজ চালাচ্ছে বালি থানার পুলিশ।                                

এদিকে, দুর্ঘটনার জেরে দীর্ঘ যানজট লেগে যায় বালির জিটি রোডে। দুর্ঘটনাস্থলে সিইএসসির কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ডাম্পারটিকে জেসিবি দিয়ে টেনে সরানোর পর গ্যাসকাটার দিয়ে ট্যাক্সি কেটে দেহ দুটি বের করা হয়। ঘটনাস্থলে দমকলের গাড়িও আসে। এখনও মৃতদের শনাক্ত করা সম্ভব হয়নি।              

আরও পড়ুন, ভয়ঙ্কর বিস্ফোরণে উড়ল সোনার দোকান, ছিটকে গেল জিনিসপত্র! তুমুল আতঙ্ক বারাসাতে

শহরের অন্যত্র দুর্ঘটনা                                           

কিছুদিন আগেই রাতের শহরে ফের বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা ঘটেছিল। যশোর রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার এবং সিগন্যাল পোস্টে ধাক্কা মেরে উল্টে গিয়েছিল গাড়িটি। রাত ১১টা নাগাদ দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরির সামনে দুর্ঘটনা ঘটেছিল। কলকাতা বিমানবন্দরের দিক থেকে নাগেরবাজারের দিকে যাচ্ছিল গাড়িটি। গাড়িতে একজন মহিলা ও ২ জন পুরুষ সওয়ারি ছিলেন। এয়ার ব্যাগ খুলে যাওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছিল বলে জানা যায়।                                               

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget