এক্সপ্লোর

Durga Puja 2026: দেবী প্রতিমার মাত্র ১টা চোখ! শাল কাঠের পাটাতনের উপর আঁকা দুর্গা পূজিত হন পশ্চিমবঙ্গের এই জেলায়

Bardhaman Durga Puja: মন্দিরের প্রধান পুরোহিত উত্তম মিশ্র জানালেন, প্রায় সাড়ে ৩০০ বছর আগে বর্ধমানের মহারাজা মহতাব চাঁদ স্বপ্নাদেশ পেয়ে এই পুজোর সূচনা করেন

কলকাতা: মাটির মূর্তি নয়, এখানে দেবী পূজিত হন, শাল কাঠের পাটাতনের উপর আঁকা একচালার বিশেষ পটে। বলা হয়, দেবী এখানে পূজিত 'পটেশ্বরী দুর্গা' রূপে। এই রাজবাড়ির প্রতিমায় গণেশ ছাড়া, সমস্ত মূর্তিরই একটি করে চোখ রয়েছে। সময় গিয়েছে, রাজবাড়ির পুজোর সেই জৌলুস এখন আর নেই। একটা সময়ে এখানের পুজোয় নহবত বসত, দামি দামি ঝাড়বাতিতে ঝলমল করত রাজবাড়ির অঙ্গন। দামোদর পেরিয়ে গরুর গাড়িতে চেপে দলে দলে মানুষও আর আসে না এই পুজো দেখতে। তবু প্রায় ৩৫০ বছরেরও বেশি পুরনো বর্ধমান রাজপরিবারের এই দুর্গাপুজো আজও যেন ধরে রেখেছে তার চেনা গাম্ভীর্য। মহালয়ার পরে প্রতিপদে ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় এই পুজো, চলে ১০ দিন।

পটে আঁকা দেবী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিকের চোখ ১টি করে!

মন্দিরের প্রধান পুরোহিত উত্তম মিশ্র জানালেন, প্রায় সাড়ে ৩০০ বছর আগে বর্ধমানের মহারাজা মহতাব চাঁদ স্বপ্নাদেশ পেয়ে এই পুজোর সূচনা করেন। সেই প্রথমদিন থেকে আজও দেবী পূজিত হচ্ছেন একই পটে। প্রতি ১২ বছর অন্তর একবার হয় অঙ্গরাগ। দেবীর পটেও রয়েছে বৈশিষ্ট্য, গণেশ ছাড়া দেবী দুর্গা ,লক্ষ্মী, সরস্বতী ও কার্তিক প্রত্যেকেরই দেখা যায় একটি করে চোখ। আর মা দুর্গার বাহন সিংহটিকে দেখতে অনেকটা ঘোড়ার মত। তিনি আরও বলেন, আগে পুজো শেষে নিয়ম করে কৃষ্ণসায়রে পটটি ডুবিয়ে তুলে আবার তুলে আনা হত মন্দিরে, তবে এখন আর সেই প্রথা নেই।

পুজো উপলক্ষ্যে হত ডান্ডিয়া নাচ

বর্তমানে যেখানে মেয়েদের কলেজ, সেখানেই একসময় ছিল মূল দুর্গা দালান। সেটা ভেঙে পড়ার পরে, পুজো স্থানান্তরিত হয় লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরে। বৈষ্ণব ভাবধারার এই মন্দিরে পুজো হওয়ার কারণে আগে সুপারি বলি হলেও পরে বন্ধ হয়ে যায় বলি প্রথা। নবমীর দিন হয় কুমারী পুজো। আগে রাজবাড়ী দুর্গা পুজো উপলক্ষে ১০ দিন ধরে গুজরাটের সম্প্রদায়ের ডান্ডিয়ার নাচের পাশাপাশি চলতো নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।মেলা বসত পুজো উপলক্ষ্যে। দূর দূরান্ত থেকে রাজবাড়ীর পুজো দেখতে আসতেন বহু লোক। কালের নিয়মে কমেছে জৌলুস আগের মত আর নেই জাঁকজমক কিন্তু এখনও গুজরাটি সম্প্রদায়ের ডান্ডিয়া নাচ অনুষ্ঠিত হয়। কিন্ত গত বছর নাটমন্দিরের একাংশ ভেঙে যাওয়ার পর থেকে গত বছর থেকে ডান্ডিয়া নাচ হচ্ছে সোনার কালীবাড়ি মন্দিরে।

জীর্ণ মন্দির, সাধারণ মানুষের প্রবেশে রাশ

পুজোর সময় নিত্য ভোগের পাশাপাশি অষ্টমী ও নবমীর দিন দেওয়া হয় বিশেষ ছোলা, হালুয়া ও পুরী ভোগ। বয়সের ভারে জীর্ণ অট্টালিকা। চুন-সুরকি খসে পড়া নাটমন্দিরের একাংশ রক্ষণাবেক্ষণের অভাবে ২০২৫ সালের ২রা সেপ্টেম্বর ভেঙে পড়ে। মন্দিরের একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় বছরের অন্যান্য সময় সাধারণের প্রবেশে রাশ টানা হলেও, ঐতিহ্যের টানে যাতে ভক্তরা বঞ্চিত না হন, তাই দুর্গা পুজোর ক'দিন মন্দিরের দরজা সকলের জন্য খোলাই থাকবে। তবে পুজো মিটলেই শুরু হবে মন্দির সংস্কার বলে জানান মন্দিরের প্রধান পুরোহিত। সেই মেরামতি শেষ হলে ফের আগের মতো সারা বছরই ভক্তদের জন্য উন্মুক্ত থাকবে ঐতিহাসিক এই লক্ষ্মীনারায়ণ জিউ মন্দির।

আরও পড়ুন: Durga Puja 2026: দেবী দুর্গার গায়ের রং এখানে কালো! ভোগে থাকে পান্তা, ইলিশ মাছ! অদ্ভুত এই পুজো হয় এই বাংলাতেই

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Advertisement

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget