এক্সপ্লোর

TMC News: তৃণমূল কাউন্সিলরের 'লাথি', মারে বৃদ্ধের মৃত্যু, গ্রেফতার রবীন্দ্রনাথ ভট্টাচার্য, দল থেকে বহিষ্কার!

বাড়ির জমিতে প্রতিবেশীর বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ। বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় বৃদ্ধের ছেলেকে মারধরের অভিযোগ।

ব্যারাকপুর: তৃণমূল কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। গ্রেফতার উত্তর ব্যারাকপুরের ২৩নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। অভিযুক্ত কাউন্সিলরকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল। উত্তর ব্যারাকপুর পুরসভার মণিরামপুর ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৮১ বছরের তুলসী অধিকারীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে সেই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।                 

বাড়ির জমিতে প্রতিবেশীর বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ। বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় বৃদ্ধের ছেলেকে মারধরের অভিযোগ। এখানে তৈরি হওয়া এই বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিলেন বৃদ্ধ। এই নির্মাণের জেরেই তুলসী অধিকারীর পরিবারের নর্দমা ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে অভিযোগ। পরিবারের দাবি, নিকাশি ব্যবস্থায় সমস্যা হওয়ায় প্রথমে কাউন্সিলরের কাছেই গেছিলেন তাঁরা, কিন্তু কাউন্সিলর যারা বেআইনি নির্মাণ করছে তাদের পাশে দাঁড়ান। এরপরে পুরসভায় যায় পরিবার, অভিযোগ তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তৃণমূল কাউন্সিলর।                                             

ছেলেকে বাঁচাতে গেলে ৮১ বছরের তুলসী অধিকারীকে লাথি মারার অভিযোগ। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে লাথি মারার অভিযোগ।                                    

মৃত তুলসী অধিকারী পুত্রবধূ পারমিতা অধিকারী বলেন, 'অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, প্রথমে একটা ধাক্কা মেরেছে, বাবা একবার পড়ে গেছে, আমার স্বামীকে চড়, থাপ্পড় মেরেছে, আমার স্বামী ওঁর পা ধরে নিয়েছে, আমার স্বামী ওঁর (তৃণমূল কাউন্সিলর) পা ধরেছে, যা বলার আমাকে বলুন, আমার বয়স্ক বাবাকে কিছু বলবেন না। বলেছে আমার বৌ মারা গেছে বলে তোদের এইটুকু মেরেছি, নাহলে এখানে পিটিয়ে মেরে ফেলতাম। বাবাকে ফের যখন লাথি মেরেছে, বাবা পড়ে অজ্ঞান হয়ে গেছে।'                      

ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধকে মৃত ঘোষণা। গ্রেফতার তৃণমূল কাউন্সিলর তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বাড়ি কিনেও ঢুকতে পারেননি, টাকা চান কাউন্সিলর, অভিযোগ ২৩ নম্বর ওয়ার্ডেরই বাসিন্দার। টাকা না দেওয়ায় বাড়ি সংস্কারও করতে পারেননি, দাবি স্বাতী করের।                     

ধৃত রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে সরব ব্যারাকপুরে মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রীও। 

 

সেরা শিরোনাম

WB News Live : তারাতলা বিপর্যয়ের পর কড়া অবস্থান রাজ্যের, ৩১ জুলাই পর্যন্ত বেসরকারি বাণিজ্যিক নির্মাণকাজ পুরোপুরি বন্ধ
তারাতলা বিপর্যয়ের পর কড়া অবস্থান রাজ্যের, ৩১ জুলাই পর্যন্ত বেসরকারি বাণিজ্যিক নির্মাণকাজ পুরোপুরি বন্ধ
Suvendu Adhikari : ৩১ জুলাই পর্যন্ত বেসরকারি বাণিজ্যিক নির্মাণ পুরোপুরি বন্ধ, জায়গা নির্দিষ্ট করে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নির্মাণে বেনিয়ম হলেই বাতিল প্ল্যান, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Biswarup Dey : 'এ ব্যথা সহ্য করা যায় না, আর তৃণমূল কংগ্রেস করব না', তারাতলাকাণ্ডের প্রতিবাদে দলত্যাগ বিশ্বরূপ দে-র
'এ ব্যথা সহ্য করা যায় না, আর তৃণমূল কংগ্রেস করব না', তারাতলাকাণ্ডের প্রতিবাদে দলত্যাগ বিশ্বরূপ দে-র
TMC Govt's Corruption : তৃণমূল সরকারের জমানায় কোন দফতরে কী দুর্নীতি ? শ্বেতপত্র প্রকাশের ঘোষণা অর্থমন্ত্রীর
তৃণমূল সরকারের জমানায় কোন দফতরে কী দুর্নীতি ? শ্বেতপত্র প্রকাশের ঘোষণা অর্থমন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২(২৫.০৬.২৬): 'টাকা নিয়ে সিটি অফ জয়কে মৃত্যুপুরী করেছেন,' তীব্র আক্রমণে শুভেন্দু
Sange Suman পর্ব ১(২৫.০৬.২৬):ঝড়ের কলকাতায় আক্রমণের ঝড় তুললেন মুখ্যমন্ত্রী,নিশানায় প্রাক্তন মেয়র
Taratala News | এই পচা ব্যবস্থাটা কী আদেও পাল্টানো সম্ভব? কী বললেন স্বপন দাস? | ABP ANANDA LIVE
Taratala News | 'শাসকদলের প্রতিনিধিরা-পুরসভা আর পুলিশ লুটেপুটে খেয়েছে' : Biswanath Chakraborty
Taratala News | এই ঘটনায় কোথায় কোথায় বেনিয়ম দেখতে পাচ্ছেন অংশুমান সরকার? | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
'এটা ইসলামাবাদের শহরতলি নয়...' দেশজুড়ে আজানের শব্দে নিষেধাজ্ঞা জারির ভাবনা ডেনমার্কে
আজানের শব্দ আর নয় ! দেশজুড়ে নিষেধাজ্ঞার ভাবনা ! কড়া অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ডেনমার্কের
Budh Asta: ৩০ জুন থেকে সবচেয়ে কঠিন সময় শুরু ৫ রাশির, বুধ অস্তে বড় প্ল্যান ভেস্তে যেতে পারে, চাকরি যাওয়ার আশঙ্কা!
৩০ জুন থেকে সবচেয়ে কঠিন সময় শুরু ৫ রাশির, বুধ অস্তে বড় প্ল্যান ভেস্তে যেতে পারে, চাকরি যাওয়ার আশঙ্কা!
FIFA World Cup 2026: বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
FIFA World Cup 2026: বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
RG Kar Case: RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI,
RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, "কলিগকে বাঁচাবার জন্যই কি..", প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?
Commercial LPG Supply : পশ্চিম এশিয়ায় পরিস্থিতির উন্নতি, বাণিজ্যিক LPG সরবরাহের ওপর বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের
পশ্চিম এশিয়ায় পরিস্থিতির উন্নতি, বাণিজ্যিক LPG সরবরাহের ওপর বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের
India vs Bangladesh: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
Tamanna Khatun: তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
CM Suvendu Adhikari: অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
Embed widget