এক্সপ্লোর

Koustav Bagchi : 'আই অ্যাম দ্য লাস্ট পার্সন টু টলারেট', ফুল দিতে আসা তৃণমূল কর্মীকে 'দরজা' দেখালেন কৌস্তভ

BJP MLA : নিজের সোশাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করলেন তিনি।

ব্যারাকপুর : "তৃণমূলের কোনও লোক বিজেপিতে আসবে না।" তৃণমূল কর্মীকে পাশে দাঁড় করিয়ে কড়া বার্তা দিলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। নিজের সোশাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করলেন তিনি।

কৌস্তভ বাগচীর দাবি, ভোটে জেতার পরে তাঁকে ফুল দিতে আসেন এক তৃণমূল কর্মী। তাঁকে পাশে দাঁড় করিয়ে বিজেপি বিধায়ক বলেন, " একটা জায়গাতেও যদি কোথাও শুনেছি...কোথাও যদি বিজেপির নাম নিয়েছে...বেরোন। আর মাথায় রাখবেন, ব্যারাকপুরে দরজা একটা। অন্য দরজায় গিয়ে ঠকঠক করেও লাভ নেই। ব্যারাকপুরের দরজা কৌস্তভ বাগচীর দরজা। এর বাইরে কিন্তু কোনও কিছু নয়। তৃণমূলের কোনও লোকের জায়গা নেই ব্যারাকপুরে। যারা আমদের কার্যকর্তাদের ওপর অত্যাচার করেছে। আর বিজেপির নাম ভাসানো আপনাদের ? আই অ্যাম দ্য লাস্ট পার্সন টু টলারেট। অন্য কেউ টলারেট করতে পারে। কৌস্তভ বাগচী করবে না।"

কৌস্তভ বাগচী অফিসিয়াস ফেসবুক পেজের ভিডিও একজনকে পাশে দাঁড় করিয়ে ভিডিও করেছেন বিজেপিকে বিধায়ক। সেই ভিডিওয় তাঁকে বলতে শোনা যায়, "এই এলাকায় ইতিমধ্যেই আমার কাছে বহু মানুষের অভিযোগ, বিজেপির নাম করে বহু জায়গায় মানুষের ওপর অত্যাচার করছে। আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে মানুষকে ওয়াকিবহাল করে দিলাম, এরা বিজেপির কেউ নয়। বিজেপির নাম করে এরা যদি কোথাও কোনও রকম কিছু করে এর দায় ভারতীয় জনতা পার্টির নয়। আমরা এর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেব। কোনও তৃণমূলের অত্যাচারী, কোনও দাগী লোকদের আমরা বিজেপিতে স্থান দেব না। আসুন নমস্কার।"

এর আগেও কৌস্তভকে বলতে শোনা গিয়েছিল, "আমরা তৃণমূলের কোনও কাউন্সিলর, ভাইস চেয়ারম্য়ান, সিআইসি কাউকে যোগদান করাব না।" তৃণমূল পরিচালিত ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেছিলেন, 'বিধায়ক যথেষ্ট সহযোগিতা করছেন।' আর যাঁর প্রশংসা করেন, তিনি হলেন ব্যারাকপুরের জয়ী বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর, বেসুরো একাধিক তৃণমূল নেতা। তাঁদের মধ্যে একজন, ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস। যিনি ফল ঘোষণার পরই দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তিনি বলেছিলেন, "২০১১ সালে বাংলার মানুষ মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে বসিয়েছিল ৩৪ বছরের সিপিএমকে সরিয়ে। ঠিকই ছিল। কিন্তু যেদিন থেকে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে উনি লিডার করে দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আন্ডারে যারা লিডার তাদের চিন্তাভাবনার সাথে আমাদের পুরনো যারা ১৯৯৮ সাল থেকে যারা দল করেছি অনেক ফারাক ছিল।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
Mohua Moitra: 'সুব্রত কাকু আর মনোজ আঙ্কল, সতর্ক হোন, গোটা দেশ আসছে', কটাক্ষ মহুয়া মৈত্রের, এল পাল্টা জবাব
'সুব্রত কাকু আর মনোজ আঙ্কল, সতর্ক হোন, গোটা দেশ আসছে', কটাক্ষ মহুয়া মৈত্রের, এল পাল্টা জবাব
Supreme Court on SIR: কমিশনের দাবি নাকচ সুপ্রিম কোর্টের, 'পশ্চিমবঙ্গে তো ডাবল SIR হওয়া দরকার', বলছেন শমীক, পাল্টা কুণালও
কমিশনের দাবি নাকচ সুপ্রিম কোর্টের, 'পশ্চিমবঙ্গে তো ডাবল SIR হওয়া দরকার', বলছেন শমীক, পাল্টা কুণালও
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল

ভিডিও

CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |
Nandigram By-Election 2026: উপনির্বাচনের আগের দিন নন্দীগ্রাম থানার IC বদল,নতুন IC হলেন দেবাশিস সরকার
Koel Mallick: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Nandigram By Poll News: ভোট দেবেন মুখ্যমন্ত্রী, নিরাপত্তায় মোড়া নন্দনায়কবাড় প্রাথমিক বিদ্যালয় চত্বর
Coochbehar: বিজেপির দখলে মাথাভাঙা ১ নম্বর শিকারপুর গ্রাম পঞ্চায়েত।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget