এক্সপ্লোর

BJP News: বারুইপুরের বিজেপি কর্মী খুনে এখনও অধরা অভিযুক্ত তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতা

Baruipur News: এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। দীর্ঘদিন ধরেই নাকি বিজেপির সক্রিয় কর্মী ছিলেন নিহত বাপি প্রামাণিক। বিজেপি করার জন্য ঘরছাড়াও থাকতে হয়েছিল।

বারুইপুর: ফের শিরোনামে বারুইপুর। তবে এবার রাজনৈতিক কোন্দলের জন্য। বিজেপি বনাম বিজেপির 'দ্বন্দ্বে' বারুইপুরে খুন! তৃণমূল করতেন যারা, তারাই বিজেপিতে যোগ দিয়েছেন, আর সেখানেই প্রতিবাদ করেছিলেন সেই বিজেপি কর্মী। এরপরই রোষের মুখে পড়েন তিনি। এরপর স্ত্রীয়ের সামনেই কুপিয়ে খুন করা হয়েছে সেই বিজেপি কর্মীকে, এমনই অভিযোগ উঠছে। এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা।

এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। দীর্ঘদিন ধরেই নাকি বিজেপির সক্রিয় কর্মী ছিলেন নিহত বাপি প্রামাণিক। বিজেপি করার জন্য ঘরছাড়াও থাকতে হয়েছিল। কিন্তু যাঁদের অত্যাচারের থেকে বাঁচতে ঘরছাড়া ছিলেন, তাঁরাই এখন বিজেপি হয়ে গিয়েছে, সেই প্রতিবাদ করাতেই বিজেপি কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছে পরিবার। নিহত বিজেপি কর্মীর স্ত্রী পুতুল প্রামাণিক বলছেন, 'আজ তিনমাস হল ঘরে এল। আর তিনমাসের মধ্য়েই ওকে শেষ করে দিল। তৃণমূলের লোক ছিল, তারাই বিজেপি হয়ে গিয়েছে এখন। ফোন করেছিল আমার স্বামীকে। খানিকটা দূরে গেলে ওরা সবাই তখন ওকে ধরে নিল। ওর শরীরে কোপ মেরেছে, ও পড়ে যাওয়ার পর আমি ছুটে গেছিলাম।'

নিহত বিজেপি কর্মীর মেয়ে বলছেন, 'বাবা সিপিএম করত আগে। বিজেপি এল এরপর। তৃণমূল ক্ষমতায় আসার পরে বাবাকে খুব মারধর করেছিল। বাবা এরপর এখান থেকে চলে যায় এখান থেকে। মা-কেও মারধর করেছিল। আমরা তখন ছোট ছোট। ১৮ বছর ধরে ঘরছাড়া ছিল বাবা। মাথায় মেরেছিল বাবাকে। বাবা পড়ে যাওয়ার পর রড দিয়ে, শাবল দিয়ে আঘাত করে মেরে ফেলা হয় বাবাকে।' 

খুনে নাম জড়িয়েছে এলাকারই বিজেপির পঞ্চায়েত সদস্য সুজন মণ্ডল-সহ কয়েকজনের। পরিবারের দাবি, তৃণমূলের নেতা কর্মীদের দলে নেওয়ার আপত্তি করেছিলেন বিজেপি কর্মী বাপি প্রামাণিক। তার জেরেই এই পরিণতি। পুতুল প্রামাণিক আরও বলেছেন, 'আমার স্বামীকে টাকার অফার দিয়েছিল। অনেক টাকা। এক-দেড় লক্ষ টাকা। বলেছিল, তুই টাকা নিবি। ও বলে আমি ১ টাকা নেব না।'

পরিবারের দাবি, রবিবার রাত ১০টা নাগাদ ফোন আসে বিজেপি কর্মী বাপি প্রামাণিককের কাছে। কাউকে বেধড়ক মারধর করা হচ্ছে খবর পেয়ে সেখানে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বেরোন তিনি। সঙ্গে যান স্ত্রীও। পুলিশ সূত্রে জানা যায় যে স্থানীয় একটি মন্দির কমিটি তৈরিকে কেন্দ্র করে ২ গোষ্ঠীর মধ্যে সমস্যা চলছিল। বাপি মণ্ডলকে তাঁর স্ত্রীয়ের সামনেই কোপানো হয়। 

নিহত বিজেপি কর্মীর মেয়ে আরও জানিয়েছেন, 'তৃণমূলের ছেলেগুলো সবাই এসে বাবাকে ঘিরে ধরেছে। এখন ওরা বিজেপিতেই ঢুকে গেছে তো। সবাই এসে বাবাকে ঘিরে ধরেছে। ধরে পিছন দিক দিয়ে এসে চাপড় দিয়ে না কী দিয়ে মেরেছে মাথায়। বাবা ওখানেই পড়ে গেছে। তারপরে রড দিয়ে শাবল দিয়ে বাবার পিছনে মাথার এই সবগুলো মেরেছে। এগুলো সব কুপিয়েছে। মা বলেছে, সুজনের গলা আমি পেয়েছি।'

এদিন, অভিযুক্ত বিজেপি পঞ্চায়েত সদস্য সুজন মণ্ডলের বাড়িতে গিয়ে দেখা যায় সেখানে তালা ঝুলছে।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
Advertisement

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget