এক্সপ্লোর

Baruipur School Teacher Suspend: স্কুলের তহবিল থেকে প্রায় ৩৫ লক্ষ টাকা তছরুপ-বিদেশ ভ্রমণ, বারুইপুরে সাসপেন্ড প্রধান শিক্ষক

অভিযোগ, স্কুল পরিচালন কমিটির অনুমোদন ছাড়াই তিনি স্কুলের ফান্ড যথেচ্ছভাবে ব্যবহার করেছেন।

রঞ্জিত হালদার, বারুইপুর: ৪-৫ বছর ধরে স্কুলে কোনও অডিট হয় না। স্কুল পরিচালন কমিটির অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণ, স্কুলের তহবিল থেকে প্রায় ৩৫ লক্ষ টাকা তছরুপ, এমন একাধিক অভিযোগে বারুইপুরে সাসপেন্ড প্রধান শিক্ষক। মল্লিকপুর আব্দাস সকুর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন অঞ্জন দাস।                       

অভিযোগ, স্কুল পরিচালন কমিটির অনুমোদন ছাড়াই তিনি স্কুলের ফান্ড যথেচ্ছভাবে ব্যবহার করেছেন। গত ৪-৫ বছর ধরে স্কুলের অডিট করাননি। স্কুলবাড়ি রং করানো থেকে শুরু করে টেবিল, বেঞ্চ
তৈরি করাতেও টাকা নয়ছয় করা হয়েছে। একাধিক বেনিয়মের অভিযোগ ওঠায় ওই প্রধান শিক্ষককে সাসপেন্ড করেছে স্কুল শিক্ষা দফতরের দক্ষিণ ২৪ পরগনার ডিসিপ্লিনারি কমিটি। বারবার ফোন করা হলেও সাড়া দেননি সাসপেন্ডেড শিক্ষক।              

মল্লিকপুর আব্দাস সকুর হাইস্কুলের পরিচালন কমিটির তরফে সভাপতি শুভাশীষ সাহু বলেন, 'আর্থিক তছরূপের অভিযোগে প্রধান শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে।  স্কুলের বিভিন্ন ফান্ড অপব্যবহার করেছেন। প্রশ্নপত্র ছাপানোর বিলের থেকেও টাকা লোপাট করেছেন। ২০২০ সাল থেকে ধাপে ধাপে এই কাজ করেছেন। আনুমানিক ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা তছরুপ করেছেন।'   

মল্লিকপুর আব্দাস সকুর হাইস্কুলের সহকারী শিক্ষক কুমারেশ মণ্ডল বলেন, 'স্কুল সংক্রান্ত ডেভেলপমেন্ট ফান্ডের যত টাকা, স্কুলের আরও নানা উন্নয়নমূলক কাজে যে টাকা বরাদ্দ হয়েছিল সেই সমস্ত টাকা বিভিন্ন কায়দায় অপব্যবহার করা হয়েছে। যেগুলির হিসেব চাওয়া হয়েছিল। কিন্তু সেই হিসেব আজও পাওয়া যায়নি। তখনই সন্দেহ হয়েছিল। ডিআই অফিসারদেরও উনি কাগজ দেখাতে পারেননি, কোনও সদুত্তর দিতে পারেননি। এমন সমস্ত কাজের ভাউচার দেখানো হয়েছে যেগুলির কাজই হয়নি। ১০ টাকার রঙ করলে তা ১০০ টাকার হিসেব দেখানো হয়েছে।'                           

ওই স্কুলের আরেক সহকারী শিক্ষক উমা প্রসাদ মণ্ডল বলেন, 'আমাদের অন্ধকারে রেখেই তহবিল খরচ করেছেন। জানতে চাইলে বলেছিলেন আমাদের এই হিসেব চাওয়ার অধিকার আমাদের নেই। সভাপতিকেও চিঠি করেছিলাম। কিন্তু তাও জানান হয়নি। এরপর আমরা ডিএম, কমিশনার অফ এডুকেশনকে চিঠি করি। আরটিআই ও করেছি। আমাদের বেশ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে থানায় ডায়রিও করেছে। লকডাউনের সময়ই যা টাকা নয়ছয় করার করেছেন।' 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
CM Suvendu Adhikari: 'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget