এক্সপ্লোর

Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা

Barun Biswas Murder Case: বরুণ বিশ্বাসের খুনের অন্যতম সাক্ষী তাঁর বাবা। গত মাসেই বনগাঁ ফাস্টট্র্যাক কোর্টে ছেলের খুনের ঘটনায় সাক্ষ্যগ্রহণ করেন বরুণ বিশ্বাসের বাবা।

কলকাতা: সেরিব্রাল অ্যাটাকে হাসপাতালে ভর্তি নিহত বরুণ বিশ্বাসের (Barun Biswas) বাবা। বাঙুর নিউরো সায়েন্সে চিকিৎসাধীন সুটিয়ায় নিহত প্রতিবাদী শিক্ষকের বাবা।

আজ সকালেই বাড়িতে সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হন বরুণ বিশ্বাসের বাবা জগদীশ বিশ্বাস। পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে SSKM-এ নিয়ে যান। তারপর সেখান থেকে তাঁকে বাঙুর নিউরো সায়েন্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে HDU-তে ভর্তি করা হয়েছে। 

বরুণ বিশ্বাসের খুনের অন্যতম সাক্ষী তাঁর বাবা। গত মাসেই বনগাঁ ফাস্টট্র্যাক কোর্টে ছেলের খুনের ঘটনায় সাক্ষ্য দেন বরুণ বিশ্বাসের বাবা। বরুণ বিশ্বাসের দিদির দাবি ছেলে বরুণের খুনের বিচার নিয়ে উৎকন্ঠায় ভুগতেন তাঁদের বাবা। সেই দুঃশ্চিন্তা থেকে থেকেই এই সেরিব্রাল অ্যাটাক বলে মনে করছেন তিনি। এখনও কিন্তু বিচারের অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার।

জুলাই মাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে এসেছিল বরুণ বিশ্বাসের পরিবার। ৫ জুূলাই, ২০১২, উত্তর ২৪ পরগনার গোবরডাঙা স্টেশন চত্বরে গুলিতে খুন হন সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস। কলকাতার মিত্র ইন্সটিটিউটশনের শিক্ষক ছিলেন বরুণ বিশ্বাস। খুনের মামলায় মোট ৯ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে জেলেই একজনের মৃত্যু হয়। বাকিরা জামিনে ছাড়া পেয়ে গিয়েছেন। এক যুগেরও বেশি সময় ধরে সেই মামলা ঝুলে রয়েছে আদালতে। তৃণমূল জমানায় বারবার বদল হয়েছে আইনজীবী। এবার মুখ্যমন্ত্রীর জনতার দরবারে হাজির সেই বরুণ বিশ্বাসের পরিবার। 

আরও পড়ুন:- চেন্নাই সুপার কিংসের বোলিং কোচের দায়িত্বে আইপিএলের 'পার্পল ক্যাপ' জয়ী প্রাক্তনী 

৩৮ বছর বয়সী শিক্ষক বরুণ বিশ্বাস সুটিয়ায় নারী নির্যাতন এবং গণধর্ষণের বিরুদ্ধে সরব হয়েছিলেন। এলাকায় প্রতিবাদের মুখ হয়ে উঠেছিলেন তিনি। নানা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। পরিবারের দাবি, সেই কারণে পরিকল্পিত ভাবে বরুণকে খুন করা হয়। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে পুনর্তদন্তের দাবি নিয়ে যাওয়ার পরেই কিছুদিন পর উত্তর ২৪ পরগনার সুটিয়ায় নিহত প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাড়িতে যান CID-র দুই অফিসার। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে।

নতুন করে সিআইডি এই বিষয়ে খোঁজ শুরু করার কিছুটা আসার আলো দেখতে পেয়েছেন বরুণের দিদি প্রমীলা দেবী। তিনি বলেন, 'আমরা খবর পেয়েছি। ওঁরা আমাদের ফোন করেছিলেন। বিচার পেলে খুশি হব। কেস নিয়েছে সবই ঠিক আছে। কিন্তু আমরা শেষপর্যন্ত (দেখতে) চাই, বিচারটা যেন আমরা পাই। সঠিক বিচারটা।' পরিবারের দাবি মেনে পুনরায় তদন্ত করা হবে কি না, এবার সেটাই দেখার বিষয়।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Kolkata News: হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
Prasanta Barman Case: সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের,
সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের, "আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে..", কী জানাল দেশের শীর্ষ আদালত ?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget