এক্সপ্লোর

Kolkata Police ASI Death: কলকাতা পুলিশের এর ASI-কে পিষল ট্রাক! বাড়ি ফেরার পথে রাস্তাতেই সব শেষ

Kolkata Accident: ওই পুলিশ আধিকারিক ভাঙড় ডিভিশনের ডিসি অফিসে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাতে ডিউটি শেষ করে বাইকে করে ফিরছিলেন তিনি।

কলকাতা: রাতে বাড়ির ফেরার জন্য বেরিয়েও আর ফেরা হল না। বাসন্তী হাইওয়েতে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল কলকাতা পুলিশের এর ASI-এর। কর্মরত ওই অফিসারের নাম শাহাবুদ্দিন বিশ্বাস।

ওই পুলিশ আধিকারিক ভাঙড় ডিভিশনের ডিসি অফিসে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাতে ডিউটি শেষ করে বাইকে করে ফিরছিলেন তিনি। বৈরামপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ধাক্কা মারে ASI-এর বাইকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পুলিশ আধিকারিকের। ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক।

শহরে পর পর দুর্ঘটনা

গত পরশু ইএম বাইপাসে সাতসকালে পথ দুর্ঘটনায় মৃত্য়ু হল এক বাইক আরোহীর। মৃতের নাম অলকেশ হালদার (২৫)। পুলিশসূত্রে খবর, দুরন্ত গতিতে বাইক নিয়ে ইএম বাইপাসের ঢালাই ব্রিজ থেকে রুবির দিকে যাচ্ছিলেন ওই যুবক। নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা মারলে মৃত্যু হয় বাইক আরোহীর। পুলিশসূত্রে খবর, মাথায় হেলমেট ছিল না ওই বাইক আরোহীর।

এর আগে সাতসকালে মানিকতলার কাছে ভয়াবহ দুর্ঘটনা। বেঙ্গল কেমিক্যাল মোড়ে সকুল ছাত্রকে পিষে দিল লরি। স্থানীয় সূত্রে খবর,বাবার বাইকে চেপে সকুলে যাচ্ছিল বছর বারোর ওই কিশোর। সেই সময় পিছন থেকে একটি লরি বাইকে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়ে বিধাননগর মিউনিসিপ্যাল সকুলের ওই ছাত্র। তখনই তাঁকে পিষে দেয় লরিটি। আশঙ্কাজনক অবস্থায় কিশোরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে অ্যাপোলো হাসপাতালে। লরির চালককে পাকড়াও করে ফুলবাগান থানার হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। বাজেয়াপ্ত করা হয়েছে লরিটিকে।

সল্টলেকের ব্রিজে দুর্ঘটনা ঘটে বেশ কিছুদিন আগে। বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ নিউটাউন থেকে আসার পথে সল্টলেকের একটি ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা বাইকের। দুর্ঘটনায় গুরুতর জখম বাইকের চালক ও আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চালক নেহাল বর্মা (৩০) কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন আরোহী।                     

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে, গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই কিশোরের। নাম দেবকুমার সরকার ও সাগর সরকার। পুলিশ সূত্রে খবর, রাত সাড়ে ১০টা নাগাদ ব্যাডমিন্টন খেলতে বাড়ি থেকে বেরিয়েছিল ওই দুই কিশোর। সোনারপুরের ঘাসিয়াড়ার কাছে, নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি লাইট পোস্টে ধাক্কা মারে ওই গাড়িটি। এরপর সোজা রাস্তার পাশের দোকানে ঢুকে প়ড়ে। সেইসময়, দোকানের পাশে দাঁড়িয়ে ছিল ওই দুই কিশোর। সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। অন্যদিকে, গুরুতর জখম অবস্থায় চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই গাড়ির চালক। পুলিশের দাবি, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তিনি।           

সেরা শিরোনাম

News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget