এক্সপ্লোর

Nepal Flash Flood: 'গাড়িতে বসেই দেখলাম, মানুষ ছুটে আসছে... ড্রাইভার বুঝতে পেরেই..' ভয়াবহ অভিজ্ঞতা বসিরহাটের দম্পতির

Nepal News Update: নেপালের দুর্যোগ পেরিয়ে আজ, বসিরহাটের দম্পতি-সহ মোট ১৭ জন ঘরে ফিরলেন

কলকাতা: নেপাল থেকে যখন প্রকাশ্যে আসছে একের পর এক খারাপ খবর, ক্রমেই বেড়ে যাচ্ছে মৃতের সংখ্যা, সেই সময়ে মন ভাল করা খবর এল বাংলায়। অনেক দুর্যোগ কাটিয়ে, নেপালের মৃত্য়ু-মুখ থেকে বেঁচে ফিরলেন বসিরহাটের দম্পতি। নেপালের দুর্যোগ পেরিয়ে আজ, বসিরহাটের দম্পতি-সহ মোট ১৭ জন ঘরে ফিরলেন। আজ বসিরহাটের কাছারিপাড়ার বাড়িতে ফিরলেন অনুকূল পোদ্দার ও রেবা পোদ্দার। ২১ অগাস্টে মানস সরোবর যাত্রার উদ্দেশে বেরিয়েছিলেন তাঁরা। নেপাল হয়ে যাওয়ার পথে, ঘটে গেছে ভয়াবহ বিপর্যয়। কপালজোরে প্রাণে বেঁচে গেছেন এই দম্পতি। আজ ভোরে মিথিলা এক্সপ্রেসে ফিরেছেন তাঁরা। এদিন ফেরার পরে ওই দম্পতিকে সম্বর্ধনা দেন বসিরহাট থানার পুলিশ।

বাঁচলেন কপালজোরে, মানস সরোবর থেকে ফিরে কী অভিজ্ঞতা বসিরহাটের দম্পতির?

এদিন নেপাল থেকে ফিরে অনুকূল পোদ্দার বলেন, 'মানস সরোবর এবং কৈলাসের উদ্দেশে যাত্রা করেছিলাম। নেপালের হোটেল থেকে বেরনোর পরেই বিপর্যয়ের সংবাদ পেয়ে ফিরে আসি। আমাদের দলে ছিলেন ১৭ জন। সবাই নির্বিঘ্নে ফিরে এসেছি।' অভিজ্ঞতার কথা বলতে গিয়ে রেবা পোদ্দার বলেন, 'গাড়িতে বসে দেখলাম, চারদিক থেকে মানুষ ছুটে আসছেন। আমাদের তো বোঝার কথা না, কিন্তু আমাদের গাড়িচালক বুঝতে পেরেছিলেন। উতি তাড়াতাড়ি গাড়িটা ব্যাক করে আমাদের ফিরিয়ে এনেছেন।' ওই দম্পতির পুত্র সাত্যকি পোদ্দার বলছেন, 'প্রথমে তো কিছুই জানতাম না। টিভিতে একের পর ভয়াবহ সব দৃশ্য দেখে ভীষণ চিন্তায় ছিলাম। পরে জানতে পারি, কাঠমান্ডু ততটা ক্ষতিগ্রস্ত হয়নি। যেখানে ঘটনা ঘটেছে, সেখান থেকে ওঁরা অনেকটা দূরে ছিলেন। খবর পেয়ে ফিরে এসেছেন। কিছু গ্রুপ, যাঁরা আগেই ওখানে চলে গিয়েছিলেন, তাঁদের এখনও খোঁজ পাওয়া যায়নি। রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। উনি আশ্বাস দিয়েছিলেন, যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনা হবে যাঁরা আটকে আছেন তাঁদের। সমস্তরকম সহায়তারও আশ্বাস পেয়েছিলাম।'

বিপর্যয়ের পর কেটে গেছে চার দিন। এখনও নিখোঁজ প্রায় আড়াই হাজার। কিন্তু হাল ছাড়তে রাজি নয় সেনা। ড্রোন, হেলিকপ্টার নিয়ে নেপালে চলছে উদ্ধারকাজ। কাজে লাগানো হয়েছে স্নিফার ডগ। আকাশে চক্কর দিচ্ছে সেনা হেলিকপ্টার। নজরদারি চালাচ্ছে ড্রোন। তল্লাশিতে সাহায্য করছে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। খোঁজ চলছে নিখোঁজদের। এখনও নেপালে চলছে তল্লাশি অভিযান। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে সেনা। হিমালয়ের দেশে এখন শুধুই হাহাকার। জল-প্রলয়ে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে নেপালের ৮টি জেলার একাধিক জায়গা। ত্রিশূলি সেনা ক্যাম্পের বাইরে প্রচুর মানুষ জড়ো হয়েছেন প্রিয়জনের খোঁজে।

আরও পড়ুন: Nepal Flash Flood: ফের ফুলে-ফেঁপে উঠছে ভূতকোশী নদী, বাড়ছে জলস্তর! নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
Raiganj: ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
Advertisement

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget