এক্সপ্লোর

Basirhat Trinamool: বিক্ষোভ এড়াতে নিজের কাছে থাকা সরকারি ত্রাণ ফেরালেন প্রাক্তন তৃণমূল বিধায়ক

Trinamool MLA: বিধায়ক পদের মেয়াদ শেষ হওয়ার পরের দিনই বসিরহাটের মহাকুমা শাসককে গিয়ে তাঁর কাছে থাকা ত্রাণ সামগ্রী ফিরিয়ে নেওয়ার জন্য আবেদন করেন বসিরহাট দক্ষিণের তৃণমূলের প্রাক্তন বিধায়ক।

সমীরণ পাল, বসিরহাট, উত্তর ২৪ পরগনা: রাজ্যের একাধিক জায়গায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক হোক বা ব্লক সভাপতি অথবা পঞ্চায়েত প্রধান, সকলের বাড়ি ও পার্টি অফিসে আছড়ে পড়ছিল স্থানীয় মানুষের ক্ষোভ বিক্ষোভ। আর এর পিছনে অবশ্যই ত্রাণ দুর্নীতির প্রকাশ্যে এসে যাওয়া। আর এবার দেখা গেল এক উলট পুরাণ। বিক্ষোভ এড়াতে নিজের কাছে থাকা ত্রাণ সামগ্রী সরকারের কাছে ফেরত দিতে এবার প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন বসিরহাট দক্ষিণের তৃণমূলের প্রাক্তন বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, অভিযোগ এমনই।

আরও পড়ুন: দল ও সাংসদ পদ দুই ছাড়লেন সুখেন্দুশেখর রায়, সাংসদ পদে ইস্তফা দিতে পারেন কোয়েল মল্লিকও!

জানা গিয়েছে, যেদিন তাঁর বিধায়ক পদের মেয়াদ শেষ হয়েছে, তার পরের দিনই বসিরহাটের মহাকুমা শাসককে গিয়ে তাঁর কাছে থাকা ত্রাণ সামগ্রী ফিরিয়ে নেওয়ার জন্য আবেদন করেন বসিরহাট দক্ষিণের তৃণমূলের প্রাক্তন বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। নিজের বিধায়ক এলাকার জন্য আসা ত্রাণ, যা তখনও বিলি হয়নি, তা আর নিজের কাছে রাখতে চাননি তিনি, খবর এমনই। যদিও এই আবেদনের পর বেশ কয়েক দিন কেটে গেলেও কোনও সদুত্তর পাননি তিনি।

অবশেষে বসিরহাটের মহাকুমা শাসক ও বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপারকে লিখিত আকারে সবটা জানান বসিরহাট দক্ষিণের তৃণমূলের প্রাক্তন বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। তিনি আবেদন করেন, যেন তাঁর কাছে থাকা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করে নিয়ে যাওয়া হয় প্রশাসনের তরফে। নতুন সরকার গঠনের প্রায় ১ মাস পর অবশেষে তাঁর আবেদনে সাড়া দেয় পুলিশ। গতকাল ৮ জুন প্রাক্তন তৃণমূল বিধায়কের এই আবেদনে সাড়া দিয়ে তাঁর বাড়ির গোডাউনে থেকে অজস্র শাড়ি, কাপড়, ত্রিপল ও সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন: দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই লোকসভা ও রাজ্যসভায় ভাঙল তৃণমূল, কী কী লাভ হতে পারে বিজেপির?

এই বিষয়ে বসিরহাট দক্ষিণের তৃণমূলের প্রাক্তন বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, "এর আগে কোন বিধায়ক নিজের কাছে গচ্ছিত থাকা ত্রাণ সামগ্রী ও সরকারের দেওয়া অনুদান ফেরত দিয়েছে কি না, আমার জানা ছিল না। এটা কীভাবে ফেরত নিতে হয় তা নিয়েও প্রশাসনের কাছেও নির্দিষ্ট কোন নির্দেশিকা ছিল না। এই প্রথম কোনও বিধায়ক হিসেবে সিদ্ধান্ত নিয়েছি যে সরকারের জিনিস সরকারকে ফেরত দেব। নিজের দায় ঝেড়ে ফেলার জন্য নয়। এই জিনিষগুলোর এখন আমার আর কোনও প্রয়োজন নেই। সেই কারণেই তা আমি প্রশাসনকে ফিরিয়ে দিয়েছি।"

বসিরহাট দক্ষিণের তৃণমূলের প্রাক্তন বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়কে সাধুবাদ জানিয়েছেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সহ-সভাপতি রাজেন্দ্র সাহা। তিনি স্পষ্ট জানিয়েছেন, "তৃণমূলের সমস্ত বিধায়করা যদি সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের মতো চিন্তাধারার হতেন তাহলে এত চোরের উৎপাত ও রাজ্যজুড়ে লুটপাট চলতো না। তার এই পদক্ষেপকে সাধুবাদ জানাই।"

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget