এক্সপ্লোর

Purulia News: সফরে আসছেন মুখ্যমন্ত্রী, তার আগে শুরু হল আটকে থাকা পানীয় জল প্রকল্পের কাজ

Drinking Water: লাগদা, সোনাইঝুরি, রামনগরের মতো গ্রামগুলিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের পানীয় জলপ্রকল্পের কাজ শুরু করেছে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর।  

সুমন ঘড়াই, সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পুরুলিয়া (Purulia News) সফরের মুখে, মানভূমের জেলায় বন্ধ পড়ে থাকা পানীয় জল (Drinking Water) প্রকল্পের কাজ ফের শুরু হয়েছে। জনস্বাস্থ্য ও কারিগরি দফতর সূত্রে এমনই খবর। ২০১৩ সাল থেকে আটকে থাকা জলপ্রকল্পের কাজ কবে শেষ হবে, সেদিকে তাকিয়ে পুরুলিয়ার বিস্তীর্ণ অংশের বাসিন্দারা। 

ফের জঙ্গলমহল সফরে মমতা

চলতি মাসেই ফের জঙ্গলমহলের (Jungle Mahals) জেলা সফরে বেরোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  নবান্ন (Nabanna) সূত্রে খবর,  সোমবার পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তার আগে পুরুলিয়া ১ নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় দেখা গেল এই ছবি। 

লাগদা, সোনাইঝুরি, রামনগরের মতো গ্রামগুলিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের পানীয় জলপ্রকল্পের কাজ শুরু করেছে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর।  রাজ্যের প্রশাসনিক প্রধানের সফরের মুখে এই কর্মতৎপরতা দেখে এলাকাবাসীর একাংশের প্রশ্ন, পানীয় জলপ্রকল্প ঘিরে দীর্ঘ টালবাহানার ছবিটা এবার কী বদলাবে? 

আরও পড়ুন: Abhishek Banerjee: 'বিচার ব্যবস্থায় কিছু মানুষ তল্পিবাহকের কাজ করছেন', একের পর এক মামলায় সিবিআই তদন্ত নিয়ে অভিষেক

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি বা জাইকা-র আর্থিক সহায়তায় কেন্দ্র-রাজ্য যৌথ জাইকা প্রকল্পে পুরুলিয়া জেলার বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সমস্যা মেটানোর উদ্যোগ নেওয়া হয়। 

এর আগে একাধিক বার স্থগিত রাখা হয় কাজ

প্রশাসন সূত্রে খবর, ২০১৩ সালে প্রকল্প গৃহীত হয়। কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়লেও, কাজ শুরু করতেই কয়েক মাস গড়িয়ে যায়। জনস্বাস্থ্য ও কারিগরি দফতর সূত্রে দাবি, জমি সহ আরও কয়েকটি সমস্যার কারণে কাজ শুরু করেও একাধিকবার তা স্থগিত রাখতে হয়েছে।

মমতার সফর ঘিরে এই মুহূর্তে প্রশাসনিক তৎপরতা চরমে সেখানে। জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন জেলা শাসক।  সেখানে পুরুলিয়ার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, পুরুলিয়া পুরসভার পুর প্রধান, বিদ্যুৎ, দমকল এবং অন্য দফতরের অধিকারিকরাও উপস্থিত ছিলেন।

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget