এক্সপ্লোর

BJP Panchayat Yatra: পাখির চোখ পঞ্চায়েত ভোট, TMC-র নবজোয়ারের পাল্টা এবার BJP-র 'পঞ্চায়েত পদযাত্রা'

Panchayat Poll: পঞ্চায়েত ভোটের আগে এবার 'তৃণমূলে নবজোয়ার' যাত্রার পাল্টা হিসেবে, 'পঞ্চায়েত পদযাত্রা'র ডাক দিল বিজেপির যুব মোর্চা।

দীপক ঘোষ, কলকাতা: তৃণমূলের নবজোয়ারের পাল্টা এবার 'পঞ্চায়েত পদযাত্রা' শুরু করছে বিজেপির যুব মোর্চা। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করে টানা ২১ দিন চলবে এই কর্মসূচি। রাজ্যের ৫ হাজার গ্রামে পৌঁছনোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সূত্রের খবর, ছুঁয়ে যাওয়া হবে ২০০টি গ্রামীণ বিধানসভা এলাকা। দুর্নীতির প্রতিবাদে সরব হওয়ার পাশাপাশি পঞ্চায়েত নিয়ে পরিকল্পনার কথাও ভোটারদের কাছে তুলে ধরবে যুব মোর্চার কর্মী সমর্থকরা।                        

'পঞ্চায়েত পদযাত্রা' শুরু করছে বিজেপি: আসন্ন পঞ্চায়েত নির্বাচন এবং ২৪-এর লোকসভা ভোটের আগে, কোচবিহার থেকে সাগর পর্যন্ত 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য ভোটের আগে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ। পঞ্চায়েত ভোটের আগে এবার 'তৃণমূলে নবজোয়ার' যাত্রার পাল্টা হিসেবে, 'পঞ্চায়েত পদযাত্রা'র ডাক দিল বিজেপির যুব মোর্চা। গত ২৫ এপ্রিল নবজোয়ার যাত্রা শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা চলবে দু'মাস। সূত্রের খবর, সেখানে বিজেপির যুব মোর্চার এই পঞ্চায়েত পদযাত্রা শুরু হবে জুন মাসের প্রথম সপ্তাহে। চলবে টানা ২১ দিন।                            

কী কী থাকছে তাতে? বিজেপির দাবি,

  • মোট ৫ হাজার গ্রামে পৌঁছবেন যুব মোর্চার কর্মীরা।

  • এই কর্মসূচিতে অংশ নেবেন দলের সাংসদ, বিধায়করাও।

  • যুব মোর্চার এই পদযাত্রা রাজ্যের এক হাজার গ্রাম পঞ্চায়েতকে ছুঁয়ে যাবে।

  • অন্তত ২০০টি গ্রামীণ বিধানসভা এলাকায় পৌঁছনোর পরিকল্পনা করেছে বিজেপির যুব মোর্চা।

  • এই পদযাত্রা চলাকালীন যত বেশি সম্ভব ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

  • পদযাত্রার পাশাপাশি গ্রামে গ্রামে হাটসভা ও দেওয়াল লিখনেও হাত লাগাবেন যুব মোর্চার কর্মীরা।

সাংগঠনিক দিকে দিয়ে বিজেপির শক্তিশালী এলাকা উত্তরবঙ্গের কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের জলপাইগুড়ি থেকে পঞ্চায়েতের পদযাত্রা শুরু করছে বিজেপির যুব মোর্চাও। বিজেপির দাবি, এই কর্মসূচির মাধ্যমে পঞ্চায়েতে লাগামছাড়া দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি পঞ্চায়েত নিয়ে তাদের নির্দিষ্ট পরিকল্পনার কথাও তুলে ধরা হবে ভোটারদের কাছে।                            

আরও পড়ুন: Causes of Sweating: গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘামতে শুরু করি কেন, এর পেছনে বৈজ্ঞানিক কারণ কী ?

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget