এক্সপ্লোর

Singur News: প্রধানমন্ত্রী সিঙ্গুরে আসার আগে হঠাৎ জোরকদমে পরিষ্কার হচ্ছে ১০ বছর ধরে পড়ে থাকা বন্ধ্যা জমি

Narendra Modi at Singur: যে জমিতে দিনকয়েক আগেও শেয়াল চরছিল। আগাছা ভর্তি ছিল.....এখন সেখানে চলছে আগাছা নির্মূলের কাজ

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিঙ্গুর সফরের আগে জমি পরিষ্কারের কাজ শুরু হয়েছে।
  • দীর্ঘ ১০ বছর পরও সিঙ্গুরের বহু জমি চাষের অযোগ্য রয়ে গেছে।
  • কৃষকদের দাবি, প্রশাসনিক তৎপরতা প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শুরু হয়েছে।
  • বিরোধীরা এই কাজকে 'আই ওয়াশ' ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলছে।

সোমনাথ মিত্র, সিঙ্গুর: ১০ বছর পার হয়ে গেলেও সিঙ্গুরের বিস্তীর্ণ এলাকার জমি এখনও চাষযোগ্য হয়নি। সেই জমি চাষযোগ্য করার দাবি বারবার উঠেছে। প্রধানমন্ত্রীর সফরের আগে সিঙগুরের বাজেমেলিয়া মৌজায় শুরু হয়েছে জমি পরিষ্কারের কাজ। আর এই নিয়েই বিতর্কও তুঙ্গে উঠেছে।

যে জমিতে দিনকয়েক আগেও শেয়াল চরছিল। আগাছা ভর্তি ছিল.....এখন সেখানে চলছে আগাছা নির্মূলের কাজ। সমান করা হচ্ছে জমি। ছবিটা হুগলির সিঙ্গুরের বাজেমেলিয়া মৌজার। টাটা-বিদায়ের ১৮ বছর পর, ১৮ জানুয়ারি সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘদিন ধরে যারা জমি পরিষ্কারের দাবি জানিয়ে এসেছিলেন, সিঙ্গুরের সেই আন্দোলনকারী কৃষকদের দাবি, প্রধানমন্ত্রী আসার আগে তা নিয়ে তৎপর হয়েছে প্রশাসন।

সিঙ্গুরের এক আন্দোলনকারী কৃষক, মহাদেব দাস বলছেন, 'মোদি আসাকে কেন্দ্র করেই হয়তো এই বন্ধ্য়া জমিগুলোকে পরিষ্কার করতে আরম্ভ করেছে। আমরা দীর্ঘদিন দাবি করেছিলাম, এই জমি চাষযোগ্য হয়নি। চাষযোগ্য করে দেওয়া হোক। আমাদের দাবি এতদিন শোনেনি, এখন যে কোনও কারণেই হোক জমিগুলো চাষযোগ্য করার জন্য গাড়ি নামিয়েছে।'

সিঙ্গুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন তৃণমূল নেতা ও প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ দুধকুমার ধাড়া বলছেন, 'এখানে যতই করুক এখনও ৭০০ একর পরিষ্কার করতে হবে। এভাবে সমান করতে হবে। আমাদের এই দাবি, সেটা পূরণ হলে ভাল। আমরা আসল তথ্যটা সরকারকেও জানিয়েছিলাম, প্রধানমন্ত্রীকেও আমরা আমাদের কমিটির পক্ষ থেকে জানাব। এটা আই ওয়াশ। এখানে অনেক লোক আসবে। প্রধানমন্ত্রী যখন আসছেন, সারা বাংলার লোক আসবে। তাদের কাছে এখানকার বিধায়কের মিথ্যাচার। তার জন্যই এই উদ্য়োগ।'

২০১৬ সালে সিঙ্গুরের জমি অধিগ্ৰহণকে বেআইনি ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। তারপর অধিগৃহীত জমি কৃষকদের ফিরিয়ে দেয় রাজ্য সরকার। কারখানার কাঠামো সরিয়ে...কংক্রিটের স্ল্যাব ভেঙে জমি চাষ যোগ্য করার চেষ্টাও হয়। তবে লাভের লাভ কিছুই হয়নি। সূত্রের খবর, ৯৯৭ একর জমির মধ্যে মাত্র ৩০০ একরের কাছাকাছি জমি চাষযোগ্য করা গেছে। স্থানীয়রা বলছেন সিংহের ভেড়ি ও বাজেমেলিয়া মৌজায় প্রায় ১০০ শতাংশ জমিই চাষের অযোগ্য। ১০ বছর পর ঠিক প্রধানমন্ত্রী আসার আগে, সেই জমি চাষযোগ্য করার চেষ্টা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

সিঙ্গুরের বিজেপি নেতা সঞ্জয় পাণ্ডে বলছেন, 'তৃণমূলের পক্ষ থেকে বন পরিষ্কার করার কাজ শুরু করেছে। দীর্ঘদিন ধরে চাষিরা দাবি করে এসেছিল, যে ওই জমিকে চাষযোগ্য করে দিতে হবে। এরা কোনওরকমভাবে কর্ণপাত করেনি।  যেহেতু মোদিজি আসছেন, তাই মোদিজির আসাকে কেন্দ্র করে ওদের নিজেদের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, সেজন্য জমি পরিষ্কার করার কাজে বিভিন্ন জায়হা থেকে JCB লাগিয়েছে।' তৃণমূল নেতা অমিয় ধারা বলছেন, 'প্রধানমন্ত্রী আসছে বলে জমি পরিষ্কার এটা ব্য়াপার নয়। প্রধানমন্ত্রী ১৮ তারিখ মিটিং করতে আসবে। অনেক দেরি আছে, তার আমাদের প্রশাসনিকভাবে মিটিং হয়েছে। প্রশাসনিকভাবে মিটিং হয়ে সিদ্ধান্ত অনেক আগেই হয়েছে। মোদি আসার জন্য নয়। এই সময় বর্ষা নেই,কিছু নেই।শুকনো মাঠ। এই সময় সিদ্ধান্ত হয়েছে।'

রাজনৈতিক চাপানউতোর আছে। কিন্তু, সিঙগুরবাসীর আশা কি পূরণ হবে? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget