এক্সপ্লোর

Behala Fire: কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, ফের শহরের বহুতলে আগুন

Kolkata News: বড়বাজার, চিনার পার্ক, সল্টলেক, নিউটাউনের পর ফের শহরে আগুন, এবার ঘটনাস্থল বেহালা। আগুন নেভানোর কাজ শুরু করেছে দমকল।

কলকাতা: বেহালার জেমস লং সরণির বহুতলে আগুন (Behala Fire)। পাঁচতলায় ঘরে আগুন লেগে বিপত্তি। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দমকলের তিনটি ইঞ্জিন। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান দমকলের। 

ফের শহরের বহুতলে আগুন: গত এক সপ্তাহের মধ্যে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কলকাতায়। বড়বাজার, চিনার পার্ক, সল্টলেক, নিউটাউনের পর ফের শহরে আগুন লাগল। এবার ঘটনাস্থল বেহালা। এদিন দুপুরে বেহালার বেহালার জেমস লং সরণিতে একটি বহুতলের পাঁচতলা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল। প্রাথমিকভাবে দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করেছে। তাদের অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে গিয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।                              

বড়বাজারে ১৪ জনের মৃত্যুর ক্ষত এখনও দগদগে। এরইমধ্যে ফের অগ্নিকাণ্ড শহরে। এদিকে বড়বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে বড়সড় প্রশ্নের মুখে পড়েছে পুলিশ-প্রশাসন। ১৪টা প্রাণ যাওয়ার পর অবশেষে তৎপর হল পুরসভা ও পুলিশ। এবার কলকাতা জুড়ে এবার ৮৩টি রুফটপ রেস্তোরাঁকে চিহ্নিত করে তৈরি করা হল তালিকা। সেই তালিকায় রয়েছে, শেক্সপিয়ার সরণি থানা এলাকায় ১৩টি কসবা থানা এলাকায় ১০টি। রবীন্দ্র সরোবর থানা এলাকায় ৬টি। বালিগঞ্জ ও কড়েয়া থানা এলাকায় ৫টি। ভবানীপুর ও গড়ফা থানা এলাকায় ৪টি। নেতাজি নগর, পর্ণশ্রী, তপসিয়া ও গড়িয়াহাট থানা এলাকায় ৩টি। টালিগঞ্জ, বেহালা, বেনিয়াপুকুর ও ওয়াটগঞ্জ থানা এলাকায় ২টি ও প্রায় ১৬টি থানা এলাকায় একটি করে রুফটপ রেস্তোরাঁর নাম।

ইতিমধ্যেই, চিহ্নিত হওয়া এই সমস্ত রুফটপ রেস্তোরাঁর ঠিকানায় নোটিস দিয়েছে কলকাতা পুলিশ। নির্দেশিকা উল্লেখ করা হয়েছে, খোলা ছাদ কিংবা রুফটপের মিউটেশন স্বীকৃত হবে না। ছাদে যাওয়ার জন্য কোনও রকমের দরজা বা দরজায় লক রাখা যাবে না। সহজে ছাদে যাওয়ার জন্য এবং নীচে নামার জন্য সমস্ত সিঁড়ি খোলা রাখতে হবে৷ করিডর, প্যাসেজ, কিংবা ছাদের কোনও জায়গা আটকে কিছু মজুত করা যাবে না। কলকাতা পুরসভার বিল্ডিং আইনের, ২০০৯-এর বিধি ১১৭(৪) অনুসারে, যে কোনও বিল্ডিংয়ের সর্বোচ্চ তলায় প্রতিটি ছাদে একটি সাধারণের জন্য খোলা রাখতে হবে। বিল্ডিংয়ের সকলের জন্য খোলা রাখা হবে ছাদটি। নির্দেশিকা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Water Pipe Burst In Tala: টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র
টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget