এক্সপ্লোর

Belgharia Expressway: বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে মর্মান্তিক পরিণতি, যুবকের মৃত্যুতে গ্রেফতার তিন

North 24 Parganas: পুরনো শত্রুতার জেরে খুন বলে ধারণা পুলিশের। স্থানীয়দের দাবি, নিহত যুবক তৃণমূলকর্মী, প্রোমোটিংয়ের কাজ করত। 

কলকাতা: বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের (Belgharia Expressway) ধারে শ্যুটআউটকাণ্ডে গ্রেফতার করা হল তিন জনকে। এদিন এক্সপ্রেসওয়ের কাছে রাজীবনগরে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, ২ রাউন্ড গুলি চালিয়ে যুবককে খুন করে দুষ্কৃতীরা। যুবকের মাথায় গুলির ক্ষত আছে। পুরনো শত্রুতার জেরে খুন বলে ধারণা পুলিশের। স্থানীয়দের দাবি, নিহত যুবক তৃণমূলকর্মী, প্রোমোটিংয়ের কাজ করত। 

বুধবার ভোরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ঘেঁসা রাজীবনগরে, তাঁকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সাগর দত্ত মেডিক্যালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। নিহত যুবকের বাড়ি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশে রাজীবনগরে। জমিজমা কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন তৃণমূল কর্মী এই যুবক। নিহত যুবকের মায়ের দাবি, "ওই দালালি টালালি করত না, এইজন্য। এই জায়গা জমির কাজ করে। এই জায়গা জমি অন্যের নামে, নিজের করে বিক্রি করে। সন্দেহ আছে আমাদের শত্রু এই সুশান্ত। সুশান্ত আর সুজয় দুজনে মিলে।''

কিন্তু যাদের নামে নিহতের পরিবার অভিযোগ করছে, তাঁরা কারা? সুশান্ত রায় বেলঘরিয়ার রাজীবনগর এলাকারই বাসিন্দা। আর সুজয় দাস উত্তর দমদম পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। নিহত যুবকের মা বলেন, "আমার ছেলেও কম দামে জমি কিনত। কিনে বিক্রি করত। টাকার বখরাও দিতে হত।'' এইসমস্ত বিষয়ে তাঁর প্রতিক্রিয়া নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও, ফোন ধরেননি উত্তর দমদম পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজয় দাস। এদিকে, নিহতের মায়ের আরও অভিযোগ, এর আগেও তাঁকে বাড়িতে ঢুকে মারধর করে সুশান্ত। তিনি জানিয়েছেন, "৬ মাস আগে ঘর বন্ধ করে রাত্রিবেলা বন্দুক দিয়ে মাথায় মারল আমার ছেলেকে। সব লোক জড়ো হয়ে গেল। রিহানকে বের করে হাসপাতালে নিয়ে গেল আর ওরা সব পালিয়ে গেল। নিহত যুবক রিহান খানের ব্যবসায়িক বন্ধু জয়ন্ত দে অবশ্য অন্য দাবি করছেন। তাঁর অভিযোগ, "এলাকায় জুয়া সাট্টার ঠেক চলত। আমরা প্রতিবাদ করি তাই এই ঘটনা।''

শ্যুটআউটকাণ্ডে গ্রেফতার: ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সাউথ, অনুপম সিংহ বলেন, "গুলি লেগেছে ওটা আমরা জানতে পেরেছি। বাকি কে করেছে, কী হয়েছিল তদন্তসাপেক্ষ আছে। প্রথম দৃশ্যটা দেখে মনে হচ্ছে প্লেস অফ অকারেন্স এখানেই আছে। ঘটনা এখানেই হয়েছে। এখানে বসে গল্প করছিল, একটা মদের বোতলও পেয়েছে। বোধহয় মদ খাচ্ছিল। জেনারেলি ওনারা প্রোমোটিং করে যা ওনার ফ্যামিলি মেম্বারদের থেকে শুনেছি।'' ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Abhishek Banerjee: 'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা

ভিডিও

Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?
Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget