এক্সপ্লোর

Belgharia Shootout: 'মারার জন্য গুলি করা হয়নি...' শ্যুটআউটের পরেই ব্যবসায়ীকে ফোন বিহারের জেল থেকে?

Crime News: শনিবার বেলঘরিয়ার রথতলায় ভরদুপুরে ফিল্মি কায়দায় শ্যুটআউট হয়। বেলঘরিয়ায় ঢুকতেই ওই ব্য়বসায়ীর গাড়ি লক্ষ্য় করে এলোপাথাড়ি গুলি করে দুষ্কৃতীরা।

উত্তর ২৪ পরগনা: বেলঘরিয়া শ্যুটআউটকাণ্ডে (Belgharia Shootout) চাঞ্চল্যকর মোড়। গাড়ি লক্ষ্য করে গুলির পরে আক্রান্ত ব্যবসায়ীকে বিহারের জেল থেকে ফোন করা হয়েছে। এমনই দাবি করলেন ব্যবসায়ী অজয় মণ্ডল। তাঁর দাবি, বিহারের জেল থেকে দুষ্কৃতী সুবোধ সিংহ ফোন করেছিল। অজয় মণ্ডলের দাবি ওই দুষ্কৃতী তাঁকে বলেছে, 'আপনাকে বাঁচিয়ে দিয়েছি, মারার হলে শোরুমে ঢুকে মারতাম। আপনাকে মারার জন্য গুলি করা হয়নি, সাবধান করা হয়েছে। ব্যবসা করতে হলে ওর সঙ্গে সমঝোতা করে চলতে হবে।'

শনিবার বেলঘরিয়ার রথতলায় ভরদুপুরে ফিল্মি কায়দায় শ্যুটআউট হয়। বেলঘরিয়ায় ঢুকতেই ওই ব্য়বসায়ীর গাড়ি লক্ষ্য় করে এলোপাথাড়ি গুলি করে দুষ্কৃতীরা। অভিযোগ, অনেকক্ষণ ধরে ওই গাড়ির পাশে বাইক যাচ্ছিল। তার জনবহুল বিটি রোডের উপর গাড়ি ঘিরে গুলিবৃষ্টি করে পগারপার হয় দুষ্কৃতীরা। ওই ঘটনার পরে ২২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও অধরা হামলাকারীরা। এখনও পর্যন্ত ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বেলঘরিয়া শ্যুটআউটকাণ্ড নিয়ে পরে মুখ খোলেন ওই ব্যবসায়ী। তোলেন তোলাবাজির বিস্ফোরক অভিযোগ। আক্রান্ত ব্যবসায়ী অজয় মণ্ডলের অভিযোগ, 'টিটাগড়ে ২০০ বর্গফুটের দোকান কিনতে হলেও তোলাবাজদের টাকা দিতে হয়। পুলিশকে বারবার জানিয়েও কোনও কাজ হয়নি। ২ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত টাকা দিতে হয় তোলাবাজদের।' তাঁর দাবি, 'ব্যবসা করতে গেলে সমঝোতা করতেই হবে।'

তোলাবাজি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করলেও পুলিশ কর্ণপাত করেনি বলে অভিযোগ করেছিলেন ওই ব্য়বসায়ী। কিন্তু ওই অভিযোগ অস্বীকার করে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন, 'আমরা পরবর্তীকালে ওঁর কাছ থেকে জানতে পেরেছি যে ওঁকে তোলা চেয়ে হুমকি ফোন করা হচ্ছিল। উনি কারওর সঙ্গে, থানার সঙ্গে শেয়ার করেননি।'

কী ঘটেছিল সেদিন?
বেলঘরিয়ায় ভরদুপুরে ফিল্মি কায়দায় শ্যুটআউট ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ভরদুপুরে জনবহুল বিটি রোডে এক ব্য়বসায়ীর গাড়ি লক্ষ্য় করে এলোপাথাড়ি গুলি চালালো দুষ্কৃতীরা। ওই এলাকা থেকে ঢিল ছোড়া দূরত্বে বেলঘরিয়া থানা। ভরদুপুরে জনবহুল এরকম এলাকায় এই ঘটনায় প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও।

ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ী অজয় মণ্ডল। বিটি রোডের ওপর একটি গাড়ির শোরুম রয়েছে তাঁর। পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুর ২টো নাগাদ শোরুম থেকে বেরিয়ে ডোমজুড়ের দিকে যাচ্ছিলেন অজয়। রথতলা মোড়ে সিগন্যালে গাড়ি দাঁড়াতেই গুলিবৃষ্টি করে দুষ্কৃতীরা। পুলিশ সূ্ত্রে খবর, গাড়ি লক্ষ্য় করে ৮ রাউন্ড গুলি চালানো হয়। অজয় বলেছিলেন, 'সোজাসুজি দাঁড় করিয়েছিল। ওর বাঁ দিকে একটা বাস ছিল। সামনে থেকে একদম সাঁটিয়ে। আমার তো কাচ বন্ধ ছিল। গাড়িটা একটু ভাল ছিল বলে বেঁচে গেছি। না হলে বাঁচার কোনও জায়গা ছিল না।' 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: ওয়ার্ডে পিছিয়ে TMC, এবার থেকে বিজেপির কাছে যাওয়ার পরামর্শ দিয়ে পোস্টার মালদায়

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget