এক্সপ্লোর

Malda News: ওয়ার্ডে পিছিয়ে TMC, এবার থেকে বিজেপির কাছে যাওয়ার পরামর্শ দিয়ে পোস্টার মালদায়

District News: যেহেতু ভোটপ্রাপ্তির নিরিখে এগিয়ে আছে বিজেপি, তাই এবার বিজেপির লোকেদের দিয়েই কাজ করাতে হবে বলে পোস্টার পড়েছে ওই ওয়ার্ডের কুলিপারা এলাকায়।

করুণাময় সিংহ, মালদা: বিরোধী দল ভোট পাওয়ায় সেই এলাকায় সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে কি না- এমন প্রশ্ন তুলতে দেখা গিয়েছে শাসক দলের নেতাদের অনেককেই। সম্প্রতি কুণাল-শিউলির মুখে শোনা গিয়েছে- সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে বিজেপিকে ভোট দেওয়ার ব্যাপারে-তাঁদের হুঁশিয়ারি নিয়ে বিতর্কও বেঁধেছে। এবার একই ছবি মালদায়। লোকসভা ভোটে দক্ষিণ মালদার ইংরেজবাজার পুরসভায় ভরাডুবি হয়েছে তৃণমূলের। একই অবস্থা  সেখানকার ২৫ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডে লিড পেয়েছে বিজেপি। তারপরেই পোস্টার পড়ল  সেই এলাকায়। 

যেহেতু ভোটপ্রাপ্তির নিরিখে এগিয়ে আছে বিজেপি, তাই এবার বিজেপির লোকেদের দিয়েই কাজ করাতে হবে বলে পোস্টার পড়েছে ওই ওয়ার্ডের কুলিপারা এলাকায়। তৃণমূলের বিরুদ্ধে ভোটের অঙ্কের ব্যবধানের বিষয় নিয়ে পোস্টার পড়তেই রীতিমতো রাজনৈতিক শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনার পিছনে বিজেপির মদত রয়েছে বলেও অভিযোগ করেছে তৃণমূলের জেলা নেতৃত্ব । বিজেপির যাবি এই ধরনের পোস্টার না দিয়ে বরং তৃণমূল বলে দিক তারা পুরসভা চালাতে পারছেন না।

কী রয়েছে ওই পোস্টারে?
ওই পোস্টারে উল্লেখ রয়েছে, ২৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল ভোট পেয়েছে ১৮৫টি, সেখানে বিজেপি ৭৬০টি ভোট পেয়েছে। তাই এবার থেকে সব কাজ বিজেপির কাছ থেকে করান। হিন্দি ভাষায় এই পোস্টার পরেছে এলাকায়। ২৫ নম্বর ওয়ার্ডের কুলিপাড়া এলাকায় মূলত হিন্দিভাষী মানুষ বসবাস করেন। আর এই এলাকার বিভিন্ন জায়গায় ওই পোস্টার পড়েছে। গত পুরভোটে জিতে এখন ওই ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের। ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি কর্মকার জানান, 'কে পোস্টার লাগিয়েছে আমাদের জানা নেই। আমরা প্রতিদিন নাগরিক পরিষেবার জন্য কাজ করে যাচ্ছি। এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন অভিযোগ।'

বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, 'গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে ২৫ নম্বর ওয়ার্ডের মানুষ বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে। বিজেপি সেখানে সমস্ত বুথেই লিড দিয়েছে। সেখানে আমরা দেখলাম তৃণমূল দল বিজেপির নামে একটা পোস্টারিং করেছে। তারা মানুষের পরিষেবা দেবে না। যারা পরিষেবা নিতে চায় তারা বিজেপির কাছে যাক। এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক। কারণ সেখানকার কাউন্সিলর তৃণমূলের, বোর্ডও তৃণমূলের, তারা যদি পরিষেবা দিতে না পারে তারা খোলাখুলি বলুক, আমরা চিন্তা করব।'

তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পুসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, 'এই ধরনের কাজ আমরা করি না। এটা করেছে অতি উৎসাহী বিজেপিগুলো। এই বিজেপি গুলো করেছে যে আমরা এত ভোটে জিতেছি এরপর থেকে যদি কোন কাজ পড়ে তাহলে আমাদের কাছে আসবেন। আমরা যারা পৌরসভার কাউন্সিলর আছি যাতে আমাদের কাছে না আসে ওদের কাছে যেতে হবে এটা ওদেরই কাজ। আমরা যদি করতাম তাহলে প্রতিটা ওয়ার্ডে একই মেসেজ যেত। কখনোই আমরা এ ধরনের কাজ করি না। আমাদের নেত্রী বারবার বলছে হারি আর জিতি সব সময় মানুষের ম্যান্ডেটকে মানতে হবে মানুষের পাশে থাকতে হবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: মিটিং হল কিন্তু আলোচনায় এল না বিজেপির 'বাংলার রেজাল্ট'! কেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrest: হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
CM Suvendu Adhikari:
"..CAA-র আওতায় এঁরা শরণার্থী", কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ? কোন আইনের কথা বললেন ?
Terrorist Module: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?
সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget