এক্সপ্লোর

Belur Math Closed: অনিবার্য কারণে ১ জানুয়ারি বন্ধ থাকছে বেলুড় মঠ

Belur Math Closed: রবিবার সারদাদেবীর (Sarada Devi) জন্মতিথই উপলক্ষে দর্শনার্থীদের জন্য বেলুড় মঠের দরজা খুলে দেওয়া হয়। সকাল ৮টা থেকে ১১টা এবং দুপুর ৩টে থেকে ৫টা পর্যন্ত মঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

বেলুড়: করোনার (Novel Coronavirus) বিধিনিষেধ (COVID Rules) উঠতে ফের জনসমাগম শুরু হয়েছিল। কিন্তু নতুন বছরের প্রথম দিনই বন্ধ থাকছে বেলুড় মঠ (Belur Math)। কেন বন্ধ রাখা হচ্ছে, তার সপক্ষে যদিও কোনও সাফাই দেননি মঠ কর্তৃপক্ষ। তবে লিখিত বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, অনিবার্য কারণেই মঠ বন্ধ রাখা হচ্ছে।

সোমবার লিখিত বিবৃতি প্রকাশ করেন বেলুড় মঠ কর্তৃপক্ষ। মহাসচিব স্বামী সুবীরানন্দ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ‘অনিবার্য কারণে আগামী ১ জানুয়ারি, ২০২২ (শনিবার) ভক্ত এবং দর্শনার্থীদের জন্য বেলুড় মঠ বন্ধ থাকবে।’

আরও পড়ুন: আজ সারদা দেবীর ১৬৯তম জন্মতিথি, রামকৃষ্ণ মঠ ও মিশনে ভক্তসমাগম

এর আগে, রবিবার সারদাদেবীর (Sarada Devi) জন্মতিথই উপলক্ষে দর্শনার্থীদের জন্য বেলুড় মঠের দরজা খুলে দেওয়া হয়। সকাল ৮টা থেকে ১১টা এবং দুপুর ৩টে থেকে ৫টা পর্যন্ত মঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়। কোভিড বিধি মেনেই সকলকে ঢুকতে দেওয়া হয় মঠে। রামকৃষ্ণ মন্দির, মায়ের মন্দির এবং ব্রহ্মানন্দ মন্দির দর্শনের অনুমতিও দেওয়া হয়। তার পরই সোমবার এই ঘোষণা।

উল্লেখ্য, ২০২২ সালে রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তি। তা নিয়ে প্রস্তুতি তুঙ্গে বেলুড় মঠে। তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi) অংশ নিতে পারেন বলে মঠ সূত্রে খবর। মোদির কাছে ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে।

সেই উপলক্ষ্যএ প্রস্তুতির জন্যই মঠ বন্ধ রাখা হচ্ছে কি না, তা যদিও স্পষ্ট নয়। তবে করোনার আগে নতুন বছরের প্রথম দিন বেলুড় মঠে ভালই জন সমাবেশ ঘটত। করোনায় তাতে ছেদ পড়েছিল। মঠ বন্ধ থাকায়, এ বারও মঠে যেতে পারবেন না সাধারণ মানুষ।

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget