এক্সপ্লোর

DA Bengal Budget 2026: রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ৪ শতাংশ DA দেওয়ার সিদ্ধান্ত ! কবে থেকে মিলবে বর্ধিত ডিএ ?

Bengal Budget 2026 DA: রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ৪ শতাংশ DA দেওয়ার সিদ্ধান্ত ! কবে থেকে মিলবে বর্ধিত ডিএ ?

আশাবুল হোসেন, কলকাতা: রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ৪ শতাংশ দেওয়ার সিদ্ধান্ত, ১ এপ্রিল থেকে মিলবে বর্ধিত ডিএ।  পাশাপাশি এদিন লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা করে বরাদ্দ বাড়ল, অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের।

আরও পড়ুন, রাজ্য বাজেটের দিনে বড় কিছু অপেক্ষায় ? শুভেন্দুর মুখে লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ !

DA মামলায় বড় জয় পেলেন আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীরা। ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া DA-র ২৫% অবিলম্বে দিতে হবে বলে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। আর এদিনই, অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক সামাজিক প্রকল্পের অনুদান বাড়ানোর ঘোষণা করল রাজ্য সরকার। লক্ষ্মীবারে রাজ্যবাসীর লক্ষ্মীলাভ!বৃহস্পতিবার যখন রাজ্য় সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের লক্ষ্মীলাভের দরজা খুলে দিল সুপ্রিম কোর্ট। সেদিনই অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক সামাজিক প্রকল্পের অনুদান বাড়ানোর ঘোষণা করল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকার
 
মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা কিন্তু এটা নয় যে ভোটের বছর আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না, তা নয়। আজকেও যে বলা হল লক্ষ্মীর ভাণ্ডার, ফেব্রুয়ারি মাস থেকেই তাঁরা পাবেন। ৫০০ টাকা করে বেড়ে গেল সবার জন্য। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আমরা চাকরি দিতে পারব না। চাকরি ভাই-বোনেরা চাইতে এসো না। আজকে এই বাজেটের ভোট অন অ্যাকাউন্টে, বেকার যুবক-যুবতীদের কফিনে শেষ পেরেক পুঁতলেন চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। বৃহস্পতিবার DA মামলায় সুপ্রিম কোর্টে ফের বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার।বড় জয় পেলেন আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীরা। ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া DA-র ২৫% অবিলম্বে দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, হেরেছে হেরেছে, মমতা হেরেছে।কর্মচারীরা জিতেছে। মুখ্য়মন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, আমরা ইতিমধ্যেই একটা পরবর্তী পদক্ষেপের জন্য একটা কমিটি তৈরি করেছি মুখ্যসচিবের নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে। রিভিউ করবে।

ভোটের মুখে অন্তর্বর্তী রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড়সড় ঘোষণা করল রাজ্য় সরকার। প্রতি মাসে ৫০০ টাকা করে ভাতা বৃদ্ধির ঘোষণা করল তারা।এতদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল কাস্টের মহিলারা মাসে ১ হাজার টাকা করে ভাতা পেতেন। এবার থেকে তাঁরা প্রতিমাসে দেড় হাজার টাকা করে পাবেন। তফশিলি জাতি ও উপজাতি মহিলারা মাসে ১ হাজার ৭০০ টাকা করে ভাতা পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা এতটা ধার শোধ করেও, যে বাজেট প্রভিশন রেখেছেন, আমি মনে করি এটা বাংলার মানুষের গর্ব করা উচিত।'এছাড়াও অন্তর্বর্তী বাজেটে , আশা কর্মীদের মাসিক সাম্মানিক ১ হাজার টাকা বাড়ানো হল। ICDS বা অঙ্গনওয়াড়ির কর্মী ও সহায়কদের মাসিক ভাতাও ১ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে পার্শ্ব শিক্ষক , শিক্ষক বন্ধু, স্পেশাল এডুকেটর, সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ ও ভিলেজ পুলিশের বেতনও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ananta Maharaj : বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget