এক্সপ্লোর

Bengal Budget 2026 : রাজ্য বাজেট নিয়ে তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর, "চাকরির কথা নেই, শুধু ভাতায় জোর.."

Suvendu Attacks TMC On Bengal Budget 2026 : রাজ্য বাজেট নিয়ে তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর, কী বললেন বিরোধী দলনেতা ?

কলকাতা: গতকাল রাজ্য বাজেট পেশের আগে বিরোধীদের একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্য বাজেট নিয়ে এদিন তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। স্পষ্ট বলেন,  'আপনি স্বপ্ন দেখছেন চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবেন। পশ্চিমবঙ্গের মানুষ সেই স্বপ্নপূরণ হতে দেবে না।'   

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর 'হাম্পটি-ডাম্পটি' মন্তব্য ঘিরে বিধানসভায় তুলকালাম, ওয়াক আউট BJP-র

এদিন শুভেন্দু বলেন, "যেদিন থেকে নোটিফিকেশন , সেদিন থেকেই নির্বাচন বিধি কার্যকর হয়। ...নির্বাচন কবে ঘোষণা হবে, কমিশনের বিষয়, আমাদের বিষয় নয়। সেই কারণে এটাকে পূর্ণাঙ্গ বাজেট বলা যায় না। ভোট অন অ্যাকাউন্ট করা হয়। এপ্রিল-মে-জুন-জুলাই। ঠিক একইভাবে ২০২৪-এ , লোকসভার ক্ষেত্রেও ভারতবর্ষের তৎকালীন, অর্থমন্ত্রী অর্থাৎ বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারমণজি একই জিনিস করেছেন। এটাতে বিশেষ বিশেষ ঘোষণা প্রতিশ্রুতি হয় না। মূলত, সরকারিদের রেকারিং এক্সপেনডেচার, চলমান প্রকল্প, বিভিন্ন সামাজিক প্রকল্প ভাতা ইত্যাদি....যে যা পান, সেটাকে চালানোর জন্য, চার মাসের একটি ভোট অন অ্যাকাউন্ট করা হয় অন্তর্বতী বাজেটে। এবং নতুন যে সরকার আসবে, জনগণ নির্বাচনের মাধ্যমে যে সরকারকে আনবে, যারা ১৪৮ প্লাস পাবে, তাঁরা মে মাসে, নবগঠিত বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেট আনবে।"

শুভেন্দু আরও বলেন, "SIR আটকানো তৃণমূলের মূল লক্ষ্য। জনগণ ভোটের মাধ্যমে সরকার আনবে। ভোটারদের একাংশকে প্রভাবিত করার চেষ্টা তৃণমূলের। তৃণমূল জানে নির্বাচনে তারা হারবে। বাজেটে বেকারদের কথা নেই। NBSTC কর্মীদের নাম বাজেটে নেই। চাকরির কথা নেই, শুধু ভাতায় জোর রাজ্যের। ফেব্রুয়ারিতে লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা বাড়ল। লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে বাজেটের কোনও সম্পর্ক নেই।রাজ্যে চাকরি নেই, ভিনরাজ্যে এরাজ্যের বহু শ্রমিক। পশ্চিমবঙ্গে বহু মানুষ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে কাজে যাচ্ছেন। ভিন রাজ্যে কাজে গিয়েও প্রাণ যাচ্ছে বহু পরিযায়ী শ্রমিকের। ২০১৩ সাল থেকে মিথ্যাচার চালাচ্ছে তৃণমূল। চাকরির পরীক্ষায় জালিয়াতি, ভয়ঙ্কর আকারে ধারণ করেছে রাজ্যে। গোটা শিক্ষা দফতর গারদে, মুখ্যমন্ত্রী চাকরি দিতে ভয় পাচ্ছেন।'

মূলত, গতকাল ছিল বিধানসভা ভোটের আগে, তৃণমূলের তৃতীয়বারের সরকারের শেষ বাজেট। আর সেই বাজেটে, এভাবেই গতকাল বিরোধীদের আক্রমণ শানান মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বলেন, আপনারা জিরো ছিলেন জিরো থাকবেন।বাংলায় হিরো ছিল, হিরো থাকবে। আমরা কোর্টেও জিতি, ভোটেও জিতি। শুভেন্দু বলেন, তৃণমূলের যাওয়ার সময় হয়ে গেছে। হীরক রানি বাইবাই। বাইবাই। ভারতীয় জনতা পার্টির সরকার আসবে। 

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget