এক্সপ্লোর

TMC News: প্রাক্তন তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষের গোডাউনে মিলল সরকারি ত্রাণ

Former TMC MLA Relief Scam: এবার বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়কের গোডাউন থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী।

বিষ্ণুপুর: এবার বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়কের গোডাউন থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী। প্রাক্তন তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষের গোডাউনে মিলল সরকারি ত্রাণ। উদ্ধার করা হয়েছে সরকারি ত্রিপল ও বিশেষভাবে সক্ষমদের জন্য কেনা ক্রাচ। গোডাউন ঘিরে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি সমর্থকরা। খবর পেয়ে পুলিশ এসে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ উদ্ধার করেছে। 

আরও পড়ুন, হলুদ সতর্কতা, আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে

সম্প্রতি বাগুইআটিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির অফিসে উদ্ধার হয় ত্রাণের-পাহাড়। একই ছবি দেখা গিয়েছিল এই পুরসভারই এক তৃণমূল কাউন্সিলরের অফিসেও। সম্প্রতি সেখানে অভিযান চালিয়েছিলেন সদ্য নির্বাচিত বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। উদ্ধার হয়েছিল সরকারি প্রকল্পের শাড়ি, বাচ্চাদের জামাকাপড় সহ একাধিক সামগ্রী। উদ্ধার হয়েছিল ধারালো অস্ত্রও।দক্ষিণ ২৪ পরগনায় এক তৃণমূল কাউন্সিলরের বাড়ি ও অফিস থেকেও উদ্ধার হয় প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী। রাজপুর-সোনারপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চন্দ্রা ঘোষালের অফিসের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয়দের একাংশ। তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে দেওয়া হয় 'চোর চোর' স্লোগান।ছোড়া হয় ডিম।

গতমাসে সরকারি ত্রাণ সামগ্রীর পাহাড়ের হদিশ মিলেছিল উত্তর ২৪ পরগনায়। বাদুড়িয়া পুরসভার ধৃত তৃণমূল পুরপ্রধানের আরও কীর্তি ফাঁস হয়ে পড়ে। দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ির পাশে পুরসভার বন্ধ পড়ে থাকা স্বাস্থ্যকেন্দ্র থেকে উদ্ধার হয়েছিল প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী। ত্রিপল, কম্বল, মশারি, বিছানার চাদর, লুঙ্গি, শাড়ি, কী নেই সেই তালিকায়। তৃণমূল পরিচালিত বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। সম্প্রতি তাঁর শাগরেদের পাটের খেত থেকে গুপ্তধনের হদিশ মেলে। উদ্ধার হয় ২ কোটি ২৪ লক্ষ টাকা। ধৃত পুর-চেয়ারম্য়ান দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ি স্থানীয় পুর এলাকায়। বাড়ির পাশে পুরসভার কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে উদ্ধার হয়েছিল নগদ প্রায় ৮০ লক্ষ টাকা। এবার দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ির পাশে পুরসভার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে বিপুল সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করে বাদুড়িয়া থানার পুলিশ। 

 দিকে দিকে ত্রাণ-দুর্নীতি ও বিক্ষোভের আবহে, সম্প্রতি অন্য ছবি দেখা যায় বসিরহাটে। পুলিশকে চিঠি দিয়ে তাঁর বাড়িতে মজুত থাকা বিপুল সরকারি ত্রাণ সামগ্রী প্রশাসনের ঘরে ফেরত পাঠান বসিরহাট দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পরিবর্তনের পর, জেলায় জেলায় বহু তৃণমূল নেতা-কর্মীর ঘর, গোডাউন থেকে উদ্ধার হচ্ছে রাশি রাশি সরকারি ত্রাণ সামগ্রী। তা নিয়ে বিক্ষোভ, জনরোষের মুখেও পড়তে হচ্ছে তাঁদের। এই আবহে গত ৩১ মে বসিরহাট পুলিশ জেলার IC-কে চিঠি দিয়ে তাঁর বাড়ির গোডাউনে মজুত থাকা ত্রাণ সামগ্রী ফেরত দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন বসিরহাট দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই আবেদনে সাড়া দিয়ে প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে  সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করেপুলিশ।  
 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Advertisement

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget