এক্সপ্লোর

CV Ananda Bose: আচার্যের বৈঠকে গরহাজির উপাচার্যদের ব্যাখ্যা তলব, কড়া বার্তা রাজ্যপালের, 'সন্তোষজনক ব্যাখ্যা না পেলে..'

CV Ananda Bose On VC: ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত ? অপরাজিতা বিল ফেরতের পর এবার বৈঠকে গরহাজিরায় ব্যাখ্যা তলব রাজ্যপালের

কলকাতা: ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত? আচার্যের বৈঠকে গরহাজির উপাচার্যদের ব্যাখ্যা তলব রাজ্যপালের।  মূলত আজ ২৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রাজভবনে ডাকেন আচার্য। সূত্রের খবর, বৈঠকে ছিলেন ৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাকিরা গরহাজির। রাজ্যপাল নিযুক্ত উপাচার্যরাই মূলত বৈঠকে ছিলেন। এরপরেই বৈঠকে গরহাজির উপাচার্যদের কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।  

আরও পড়ুন, বাঙালিদের হেনস্থার অভিযোগে এবার নিউইয়র্কের NGO-র রিপোর্ট তুলে BJP-কে নিশানা মমতার, 'এটা লজ্জার..' !

অপরাজিতা বিল ফেরতের পর এবার বৈঠকে গরহাজিরায় ব্যাখ্যা তলব রাজ্যপালের। রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, 'যাঁরা বৈঠকে উপস্থিত ছিলেন না, তাঁদের ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না পেলে সংশ্লিষ্ট উপাচার্যদের রাজভবনে ঢোকা বন্ধ।'মূলত, কেন্দ্রের আপত্তির প্রসঙ্গ তুলে, রাজ্য়ের অপরাজিতা বিল ফেরত পাঠান রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর, ফাঁসির সাজা-সহ ৩টি সুপারিশে কেন্দ্রের আপত্তি রয়েছে। তাই, উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য, বিলটি সংশ্লিষ্ট মহলের কাছে ফেরত পাঠানো হয়েছে। রাজ্য়ের অপরাজিতা বিল ফেরত পাঠালেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। কেন্দ্রের আপত্তির প্রসঙ্গ তুলে বিল ফেরত পাঠিয়েছেন তিনি।

রাজভবন সূত্রে আরও খবর, এই বিলে ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর কয়েকটি সংশোধনী সংক্রান্ত পর্যবেক্ষণ রাজভবনকে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।অপরাজিতা বিলের প্রস্তাবিত সংশোধন অনুযায়ী, ধর্ষণের শাস্তি বাড়িয়ে, ন্যূনতম ১০ বছরের জেলের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের প্রস্তাব রাখা হয়েছে। রাজভবনের তরফে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই পরিবর্তনকে অত্যন্ত কঠোর ও সামঞ্জস্য়হীন বলে মনে করেছে।আরেকটি সংশোধনীতে BNS-এর ৬৫ ধারা বাতিল করার প্রস্তাব রাখা হয়েছে। যার ফলে, ১৬ ও ১২ বছরের কম বয়সী মেয়েদের ধর্ষণের ক্ষেত্রে, শাস্তির ফারাক মুছে যাবে। রাজভবন সূত্রে দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মনে করছে, এমনটা হলে, শাস্তির সমানুপাতিক হার থাকবে না।আর জি কর কাণ্ড নিয়ে প্রতিবাদের ঝড় আছড়ে পড়ার পর, এই আলাদা বিল আনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। 
 
গত বছরের ৩ সেপ্টেম্বর, বিধানসভায় 'অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লজ় অ্য়ামেন্ডমেন্ট) বিল ২০২৪' পেশ করে রাজ্য সরকার। বিল পাশের জন্য় পাঠানো হয় রাজভবনে। সূত্রের খবর, সেব্য়াপারেই, রাজভবন জানিয়েছেন, নির্যাতিতার মৃত্যু হলে বা সে কোমায় গেলে, ফাঁসির সাজা বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে এই বিলে। কিন্তু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই বাধ্য়তামূলক মৃত্য়ুদণ্ডের প্রস্তাবে আপত্তি জানিয়েছে। রাজভবনের তরফে বলা হয়েছে, এসব পর্যবেক্ষণ গুরুত্ব দিয়ে বিবেচনা করে, উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য, বিলটি সংশ্লিষ্ট মহলের কাছে ফেরত পাঠানো হয়েছে। রাজভবনের তরফে জানানো হয়েছে, অপরাজিতা নারী ও শিশু বিল ২০২৪, রাষ্ট্রপতির বিবেচনার জন্য় সংরক্ষিত রেখেছেন রাজ্য়পাল সিভি আনন্দ বোস। 


 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget