এক্সপ্লোর

Soumendu Adhikari : 'কাঁথি পুরসভা থেকে সারদার ফাইল লোপাট' নিয়ে ফের একবার পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে শুভেন্দুর ভাই

সারদার ফাইল লোপাট সংক্রান্ত অভিযোগে আজ সৌমেন্দুকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন সৌমেন্দু অধিকারীর আইনজীবী। 

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর : একাধিক দুর্নীতি মামলায় ফের কাঁথি থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাই সৌমেন্দু অধিকারীকে। সোমবার ২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুকে। সৌমেন্দু বর্তমানে বিজেপির (BJP) কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। 

সোমবার সকাল ১০টা নাগাদ তিনি কাঁথি থানায় যান। এর আগে শুক্রবার কাঁথি থানায় সৌমেন্দু অধিকারীকে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। কাঁথি পুরসভা থেকে সারদার ফাইল লোপাট সংক্রান্ত অভিযোগে আজ সৌমেন্দুকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন সৌমেন্দু অধিকারীর আইনজীবী। 

ক'দিন আগেই ম্যারাথন জেরা

এর আগে, ৭ অক্টোবর, শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে (Soumendu Adhikari) ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুজো মিটতেই কাঁথি থানার তলবি নোটিস পেয়ে শুক্রবার হাজির হন সৌমেন্দু অধিকারী।  দুর্নীতি এবং বেনামী সম্পত্তি সংক্রান্ত অভিযোগে প্রায় ১০ ঘণ্টারও বেশি তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।তৃণমূলে থাকাকালীন প্রায় প্রায় ১০ বছর কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন তিনি।

পুরসভার মেয়াদ ফুরনোর পরও প্রশাসকের দায়িত্ব সামলেছেন সৌমেন্দু। কাঁথি পুরসভার দায়িত্বে থাকাকালীন পুরসভার পথবাতি বসানো থেকে শুরু করে, রাঙামাটি শ্মশানের জমি বিক্রি করে স্টল বিলি, সারদার ফাইল উধাও, কাঁথি প্রভাত কুমার কলেজে টেন্ডারে কারচুপি, পুরসভার ত্রিপল চুরি-সহ একাধিক দুর্নীতির অভিযোগে সৌমেন্দুর বিরুদ্ধে মামলায় দায়ের হয়। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে বেনামে সৌমেন্দুর বেশ কিছু সম্পত্তির হদিশ মিলেছে।

শুভেন্দুকে আক্রমণ শোভনের

শুভেন্দুর আক্রমণের জবাব দিয়ে শোভন বলেন, ‘ইতিহাস বিকৃত করছেন শুভেন্দু, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে সাংসদ বা মন্ত্রী হতে পারতেন না শুভেন্দু’। কলকাতার প্রাক্তন মেয়র আরও বলেন, ‘মমতাকে আক্রমণ করলে জবাব মিলবে’। এদিন ভিডিও পোস্ট করে শোভন বলেন, নন্দীগ্রামের ঘটনার দিন তিনি ছিলেন মমতার সঙ্গে। শুভেন্দুর কাঁথির বাড়ি থেকে নন্দীগ্রামে যাওয়ার যে দাবি  শুভেন্দু অধিকারী করেছেন, তা ঠিক নয়। শোভনের এই পাল্টা জবাব  নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জল্পনা। রবিবার সন্ধেয় কাঁথির শান্তিকুঞ্জে পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শিশির অধিকারীর সঙ্গে সাক্ষাৎই উদ্দেশ্য বলে জানান। সেখানে দরজার বাইরে তাঁকে স্বাগত জানান শুভেন্দু। সুকান্তর আগমনের নেপথ্যে রাজনৈতিক পটচিত্রের কথা জানতে চাইলে, উড়িয়ে দেন তিনি। শুভেন্দু বলেন, "এর মধ্যে রাজনীতি খোঁজার দরকার নেই। আমার পিতৃদেব এবং মাতৃদেবীর সঙ্গে সৌজন্য বিনিময় করতে এসেছেন উনি। উনিও তাঁদের কাছে পুত্রসমানই।"

 

আরও পড়ুন- গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র মোমিনপুর, ঘটনাস্থলে যেতে চাওয়ায় আটক সুকান্ত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget