এক্সপ্লোর

Kuntal Ghosh : নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তলের জামিন, এবার জেল থেকে বেরিয়ে পড়বেন তিনি ?

Bengal Recruitment Scam : ২০২৩ সালের ২১ জানুয়ারি, নিয়োগ-দুর্নীতি মামলার তদন্তে অসহযোগিতার অভিযোগে রাজারহাটের এক অভিজাত আবাসনের ফ্ল্যাট থেকে ইডির হাতে গ্রেফতার হন কুন্তল। 

সৌভিক মজুমদার, কলকাতা :  নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন কুন্তল ঘোষ। ED-র মামলায় জামিন মঞ্জুর করলেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। ১০ লাখ টাকার বন্ডে শর্তাধীন জামিন হয়েছে কুন্তলের।  এর আগে জামিন চেয়ে সুপ্রিম কোর্টে যান কুন্তল। মামলা হাইকোর্টে ফিরিয়ে একমাসের মধ্যে নিষ্পত্তির পরামর্শ দেয় সর্বোচ্চ আদালত। 

অনেকেরই প্রশ্ন , এবার কি জেল থেক ছাড়া পাবেন তিনি?  না। ED-র মামলায় জামিন পেলেও CBI-এর মামলায় এখনও জামিন পাননি কুন্তল। ফলে এখনই জেলমুক্তি হচ্ছে না বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের। 

আদালতের তরফ থেকে বলা হয়েছে, কুন্তলের পাসপোর্ট থাকলে তা জমা রাখতে হবে। তিনি নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না। তথ্য প্রমাণ নষ্ট করতে পারবেন না।  কোনও সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না।  

২০২৩ সালের ২১ জানুয়ারি, নিয়োগ-দুর্নীতি মামলার তদন্তে অসহযোগিতার অভিযোগে রাজারহাটের এক অভিজাত আবাসনের ফ্ল্যাট থেকে ইডির হাতে গ্রেফতার হন কুন্তল। 

পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিন্হা, অশোক সাহা, দুই মিডলম্যানের পরে নিয়োগ দুর্নীতি মামলায় দশম গ্রেফতারি ছিল কুন্তল ঘোষের।  তাঁর বিরুদ্ধে সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ করেছিলেন তাপস মণ্ডল!পরে ইডি চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করে। ইডির দাবি ছিল, নিয়োগ দুর্নীতিতে টাকা তোলায় কুন্তল ছিলেন একাই একশো। মানে তিনি একাই বাজার থেকে তুলেছিলেন একশো কোটি টাকা!

পার্থ-শান্তিপ্রসাদ-সুবীরেশদের জামিন মামলা

অন্যদিকে বুধবার হাইকোর্টে পার্থ-শান্তিপ্রসাদ-সুবীরেশদের জামিন মামলার শুনানি হয়। নিয়োগ দুর্নীতির জামিন মামলায় দুই বিচারপতির মত পার্থক্য হয়।  বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্য়ায় সবাইকে জামিন দিলেও পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্য়ায় ও শান্তিপ্রসাদ সিনহার জামিন খারিজ করে দেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। ফলে, এবার মামলা যাবে প্রধান বিচারপতির কাছে। 
গঠিত হবে তৃতীয় বেঞ্চ। সেখানেই নির্ধারিত হবে এই ৫ জনের ভাগ্য। ২০২২ সালের ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্য়ায়কে গ্রেফতার করে ED। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পাশাপাশি পার্থ চট্টোপাধ্য়ায়-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটেও হানা দেয় ইডি। পরে তাঁকেও গ্রেফতার করা হয়। সেই থেকে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী। 

আরও পড়ুন :

বিবাহবিচ্ছেদ হচ্ছে AR রহমানের ! ২৯ বছরের দাম্পত্য জীবনে ফাটল 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Debraj Chakraborty: বার বার ডেরা বদল, অফ রেখেছিলেন নিজের মোবাইল! দেবরাজকে ধরিয়ে দিল বন্ধুর টাওয়ার লোকেশন
বার বার ডেরা বদল, অফ রেখেছিলেন নিজের মোবাইল! দেবরাজকে ধরিয়ে দিল বন্ধুর টাওয়ার লোকেশন
West Bengal News Live: আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বদলের অভিযোগ
আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বদলের অভিযোগ
Rath Yatra-Shravani Mela: ঐতিহ্যবাহী রত্রযাত্রাগুলোকে আর্থিক সাহায্য়ের ভাবনা সরকারের, শ্রাবণী মেলার জন্যও ঢালাও পরিকল্পনা
ঐতিহ্যবাহী রত্রযাত্রাগুলোকে আর্থিক সাহায্য়ের ভাবনা সরকারের, শ্রাবণী মেলার জন্যও ঢালাও পরিকল্পনা
Aditi Munshi: 'দেবরাজের বিরুদ্ধে এত অভিযোগ জানতেন? কোথায় পালিয়েছিলেন স্বামী?' পুলিশের কড়া প্রশ্নের মুখে কী জবাব অদিতির?
'দেবরাজের বিরুদ্ধে এত অভিযোগ জানতেন? কোথায় পালিয়েছিলেন স্বামী?' পুলিশের কড়া প্রশ্নের মুখে কী জবাব অদিতির?

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget