এক্সপ্লোর

Bengal SIR :শুনানির শেষ দিনেও কাটল না জট, রাজ্যের তালিকায় থাকা '৩০%' আধিকারিকে 'আপত্তি' CEO দফতরের, ফের চিঠি কমিশনের

EC On Micro Observer Recruitment : শুনানির শেষ দিনেও মাইক্রো অবজার্ভার নিয়োগ নিয়ে কাটল না জট, ফের চিঠি কমিশনের

কলকাতা: শুনানির শেষ দিনেও মাইক্রো অবজার্ভার নিয়োগ নিয়ে কাটল না জট। রাজ্যের পাঠানো অফিসারদের তালিকা নিয়ে ফের চিঠি কমিশনের। রাজ্যের তালিকায় থাকা '৩০%' আধিকারিকে 'আপত্তি' CEO দফতরের। সূত্র মারফৎ খবর, 'গ্রুপ C কর্মীদের বর্ধিত বেতনের নিরিখে গ্রুপ B হিসাবে দেখানো হয়েছে। AERO হিসেবে কাজ করছেন রাজ্যের পাঠানো তালিকার ৪৪০জন', এটা কি করে সম্ভব? রাজ্যের ব্যাখ্যা জানতে চাইল CEO দফতর। সূত্র মারফৎ খবর, '৮ হাজার ৫০৫জনের মধ্যে ৬ হাজার সম্পর্কে তথ্য রাজ্য সরকারের। ৬ হাজারের মধ্যে গ্রুপ B-র মধ্যে রয়েছে গ্রুপ-C কর্মী', কোথায় কে রিপোর্ট করেছেন? DM-দের কাছে জানতে চাইল কমিশন। 

আরও পড়ুন, আজই ছিল SIR-শুনানির শেষ দিন, "নাম বাদ পড়তে পারে" ৫ লক্ষ ৩৩ হাজার জনের ?

শনিবার শেষ হল SIR-এর শুনানির প্রক্রিয়া। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে মাইক্রো অবজার্ভার নিয়োগ নিয়ে জটিলতা পুরোপুরি কাটল না!আদৌ তাঁরা কবে কাজে যোগ দেবেন, তা নিয়েও স্পষ্ট কোনও দিশা মিলল না! মুখ্য নির্বাচনী আধিকারিক  মনোজ কুমার আগরওয়াল , আশা করি ১-২ দিনের মধ্যে ট্রেনিং শেষ হবে, তারপরে আমরা তাদের ERO, AERO-র সঙ্গে জুড়ে দেব। নির্বাচন কমিশন সূত্রের খবর, গ্রুপ-B অফিসারের তালিকা নিয়ে সম্প্রতি রাজ্য সরকারকে চিঠি দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সেখানে বেশকিছু বিষয় জানতে চাওয়া হয়েছে কমিশনের তরফে। 
 
নির্বাচন কমিশন সূত্রে দাবি, রাজ্য সরকারের দেওয়া তালিকায় ৮ হাজার ৫০৫ জনের নাম থাকলেও, ৬ হাজার জন অফিসারের সম্পর্কে এখনও পর্যন্ত বিস্তারিত তথ্য পাঠানো হয়েছে।তাঁদের মধ্যে আবার গ্রুপ B-র পাশাপাশি গ্রুপ C-র অফিসাররাও রয়েছেন! এই পরিস্থিতিতে রাজ্যের পাঠানো তালিকায় থাকা অফিসারদের মধ্যে যারা যোগ্য তাদের প্রশিক্ষণ শুরুর নির্দেশ দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। মুখ্য নির্বাচনী আধিকারিক  মনোজ কুমার আগরওয়াল বলেন, আমরা জেলাশাসককে বলে দিয়েছিলাম সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী, যারা যোগ্য তাদের ট্রেনিং শুরু করার জন্য। আজকে আবার আমি সেই নির্দেশ সব জেলাশাসককে দিয়েছি।  আমরা জেলাতেই বলেছি আপনারা ট্রেনিংটা করুন। মাইক্রো অবজার্ভার নিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অভিযোগের প্রেক্ষিতে, রাজ্য় সরকারকে গ্রুপ B অফিসারের তালিকা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 
 
৯ ফেব্রুয়ারি, মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দিওয়ান সুপ্রিম কোর্টে দাবি করেন, নির্বাচন কমিশনকে আরও সাড়ে ৮ হাজার কর্মী দিয়েছে রাজ্য সরকার। গত সপ্তাহের শনিবার ইমেল করে জানানো হয়েছিল, পশ্চিমবঙ্গ সরকার ৮ হাজার ৫০৫ জন গ্রুপ বি অফিসারকে নিয়োগ করছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ওই ৮ হাজার ৫০৫ জন আধিকারিককে মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে কাজে যোগ দিতে হবে।কিন্তু তাদের কাজে যোগ দেওয়া নিয়ে ধোঁয়াশা শুনানির শেষ দিনেও কাটল না। 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget