এক্সপ্লোর

Bengal SIR Row : ফের কমিশনের আপলোড করা ২০০২-এর ভোটার তালিকায় গরমিলের অভিযোগ ! আতঙ্কিত বসিরহাট দক্ষিণ বিধানসভার '৩৪' ভোটার

Bengal SIR Row Basirhat South Constituency Allegation: বসিরহাট দক্ষিণ বিধানসভার সংগ্রামপুরের দু'টি বুথে ৩৪ জন ভোটারের নাম না থাকার অভিযোগ।

উত্তর ২৪ পরগনা: ফের কমিশনের আপলোড করা ২০০২-এর ভোটার তালিকায় গরমিলের অভিযোগ। বসিরহাট দক্ষিণ বিধানসভার সংগ্রামপুরের দু'টি বুথে ৩৪ জন ভোটারের নাম না থাকার অভিযোগ।

আরও পড়ুন, 'BLO তৃণমূলের দলের হয়ে মিছিলে যান, ফেসবুকে লাইভ করেন' ! নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের BJP-র

২০০২ সালে ভোটার তালিকা অনুযায়ী ভোট দিয়েছেন, দাবি নাম না থাকা ভোটারদের। কমিশনের আপলোড করা তালিকায় নাম বাদ যাওয়ায় আতঙ্কিত ভোটাররা। বসিরহাটের মহাকুমা শাসক এর কাছে অভিযোগ দায়ের ভোটারদের। কমিশনের আপলোড করা ২০০২ সালের তালিকায় ৮৫৮ জনের নাম, দাবি ভোটারদের। এলাকার বাসিন্দাদের কাছে থাকা কপিতে ৮৯২ জন ভোটারের নাম, দাবি ভোটারদের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, দাবি BLO-র।

প্রসঙ্গত, রাজ্য়ে SIR প্রস্তুতি যখন তুঙ্গে, তখন বসিরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে মাথাচাড়া দেয় ভূতুড়ে ভোটার তরজা। এই নিয়ে ভুয়ো ভোটারের অভিযোগ তুলে তৃণমূলকে আক্রমণ করে বিজেপি। পাল্টা উত্তর দেয় তৃণমূল। এলাকায় নেই, তবে ভোটার তালিকায় বহাল তবিয়তে রয়েছেন!একটা দুটো নয়, এরকম উদাহরণ ভুরি ভুরি। ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR নিয়ে যখন রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে,তখন উত্তর ২৪ পরগনার বসিরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে মাথাচাড়া দেয় ভূতুড়ে ভোটারের তরজা। একসময় বসিরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা ছিলেন। কিন্তু পরিবারের দাবি, বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গেছেন এক যুগ আগে! ঠিকানা পরিবর্তন হলেও, ভোটার তালিকায় নামটা রয়ে গেছে!

পরিবারের দাবি, বারবার প্রশাসনকে বলা সত্ত্বেও ব্যবস্থা হয়নি। বসিরহাট বাসিন্দা  অনিলকুমার দত্ত বলেন, ২০১৩ সালে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। ও কলকাতার লেবুতলা পার্কে। এখনও এখানে ভোটার তালিকায় নাম রয়েছে। আমরা বারবার বলেছিলাম। ওখানে ওর ভোটার লিস্টে নাম তোলা হয়েছে। আমি চাইছি বসিরহাটের তালিকা থেকে ওর নাম কেটে যাক। ইনি দীপ মুখোপাধ্যায়। বসিরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা। তাঁর দাবি, ১০ বছর হয়ে গেল, পরিবারের দুই সদস্য কর্মসূত্রে অন্যত্র থাকেন। কিন্তু ভোটার তালিকায় এখনও তাঁদের নাম জ্বলজ্বল করছে! 

২০০২ সালে ভোটার তালিকায় নাম থাকলেও নির্বাচন কমিশনের আপলোড করা তথ্যে নাম না থাকার অভিযোগ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। কেউ দাবি করছেন, দু'দশকেরও বেশি সময় ভোট দিয়েও, এখন ২০০২-এর ভোটার তালিকায় নাম খুঁজে পাচ্ছেন না। কারও অভিযোগ, উধাও হয়ে গেছে একটা বুথের গোটা তালিকাই, যাতে নাম ছিল ৮-৯ শো ভোটারের!উত্তর ২৪ পরগনা থেকে কোচবিহার, দিকে দিকে উঠছে একই ধরনের অভিযোগ। ভোটার তালিকায় এই অসঙ্গতি নিয়ে দুই জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকে রিপোর্ট তলব করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। অন্যদিকে নির্বাচন কমিশনের পুরনো ওয়েবসাইটে ২০০২-এর ভোটার তালিকা দেখতে সমস্যা হওয়ায় চালু করা হয়েছে নতুন ওয়েবসাইট। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Kolkata News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget