এক্সপ্লোর

Bengal SIR Row: SIR 'চাপে' BLO-রা, শমীক ভট্টাচার্যর আক্রমণের মুখে মুখ্য নির্বাচন কমিশনার !

Samik Bhattcharya On BLO Death: SIR 'চাপে' BLO-রা, এই আবহে, কমিশনের ভূমিকায় প্রশ্ন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের।

কলকাতা: SIR 'চাপে' BLO-রা, এই আবহে, কমিশনের ভূমিকায় প্রশ্ন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের। বাড়ি বাড়ি ঘুরে এনুমারেশন ফর্ম বিলি থেকে...ফিল আপ করা ফর্ম সংগ্রহ। এরপর রয়েছে ডিজিটাইজেশনের ঝক্কিঝামেলা! এহেন পরিস্থিতিতে কাজের চাপে সম্প্রতি রাজ্যে একাধিক BLO-র অসুস্থ হওয়া থেকে শুরু করে মৃত্যুর খবর আসছে। ইতিমধ্যেই সরব তৃণমূল কংগ্রেস। এহেন পরিস্থিতিতেই এবার শমীক ভট্টাচার্যর আক্রমণের মুখে মুখ্য নির্বাচন কমিশনার।

আরও পড়ুন, '৫ দফা প্রশ্নে কোনও উত্তর মেলেনি..' ! তৃণমূলের প্রতিনিধি দলকে পাল্টা কী বার্তা কমিশনের ?

কমিশনের ভূমিকায় প্রশ্ন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের

শমীক ভট্টাচার্য বলেন, বিএলও-দের আজকের এই অবস্থা যদি হয়, তাঁর জন্য, তাঁরা যে পরিস্থিতির শিকার হচ্ছে, তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, দু-তিনটে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। নির্বাচন কমিশনকে আসতে হবে এখানে। জ্ঞানেশ কুমারকে আসতে হবে। কী অবস্থায় BLO-রা আছেন, তা দেখতে হবে। কীভাবে প্রক্রিয়া চলছে, বুঝতে হবে। দুই জন প্রতিনিধি পাঠালে চলবে না। তাঁর প্রতিনিধি, এখানে ওই অফিসের মধ্যে কীভাবে আছেন, সেটা তাঁকে বুঝতে হবে। দিল্লি থেকে একজন অফিসার পাঠিয়ে দিলাম, তারপরে উপর থেকে মনিটারিং করলে চলবে না। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে আলাদা। ইলেকশন কমিশনার যদি মনে করেন, দিল্লিতে বসে থেকেই, আর দু-একটা ডেপুটেশন নিয়েই, তিনি ওখান থেকে, স্যাটেলাইটের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন, তাঁকে এখানে আসতে হবে। আমরা সমস্ত নথি নিয়ে তাঁর কাছে যাব। কারণ বহুক্ষেত্রে, যাদের বিরুদ্ধে SIR হওয়ার কথা ছিল, কোনও ব্যবস্থা এখনও পর্যন্ত নেওয়া হয়নি। বিএলও-দের নিরাপত্তা দেবার দায়িত্ব, পুরো এসআইআর প্রক্রিয়ায় যে সরকারি কর্মচারীরা,যাদের নিয়োগ করা হয়েছে, যারা কাজ করছেন, তাঁদের নিরাপত্তার দায়িত্ব ইসি-কে (নির্বাচন কমিশন) নিতে হবে। ফোনে কোনও কাজ চলবে না। প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে কলকাতার অফিসে এসে বসতে হবে। বর্ধমানে যেতে হবে, দক্ষিণ ২৪ পরগনায় যেতে হবে। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্য প্রদেশের থেকে আলাদা। সেই আলাদা পরিস্থিতির কারণে, আমরা দাবি করছি যে, জ্ঞানেশ কুমার আসুন। নিজে এসে অফিসে বসুন। অফিসে বসে মনিটারিং করুন।'

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget