এক্সপ্লোর

Bengal SIR Row : বাংলাদেশের নাগরিক দিদি-জামাইবাবুর নামে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার অভিযোগ ! বিতর্কে হাবড়ার BLO

Bengal SIR Row: বাংলাদেশের নাগরিক দিদি-জামাইবাবুর নামে এনুমারেশন ফর্ম জমা পূরণ করে ভারতের খসড়া ভোটার তালিকায় ঢুকিয়েছেন ? বিতর্কে BLO

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : SIR-এর খসড়া তালিকায় বাংলাদেশির নাম! অভিযোগ ঘিরে হাবড়ার ১ নম্বর ব্লকে শোরগোল। বিতর্কে এলাকার ১১৩ নম্বর বুথের BLO। অভিযোগ, বাংলাদেশের নাগরিক দিদি-জামাইবাবুর নামে এনুমারেশন ফর্ম জমা পূরণ করে ভারতের খসড়া ভোটার তালিকায় ঢুকিয়েছেন তিনি। প্রশাসন সূত্রে খবর, এই ঘটনায় অভিযুক্ত BLOকে শোকজ করে ERO-র কাছে রিপোর্ট জমা দিয়েছেন AERO.

আরও পড়ুন, নৈরাজ্যের বাংলাদেশ, এবার চট্টগ্রামেও ভারতীয় ভিসা সেন্টার বন্ধ !

ভয়ঙ্কর অভিযোগ! SIR-এর এনুমারেশন পর্ব শেষের পর, ১৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অভিযোগ, সেখানেই থেকে গেছে একাধিক বাংলাদেশির নাম! ঘটনাস্থল হাবড়ার মছলন্দপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। কাঠগড়ায় ১১৩ নম্বর বুথের BLO তরুণ বালা।অভিযোগ, কৌশলে বাংলাদেশি দম্পতি, সম্পর্কে তাঁর দিদি-জামাইবাবুর নাম খসড়া ভোটার তালিকায় উঠিয়েছেন তিনি।

উত্তম বালা ও তরুণ বালা BLO। অভিযোগ তাঁদের দিদি-জামাইবাবু বাংলাদেশি হলেও এখানকার SIR এর তালিকায় নাম রয়েছে। অভিযোগ যেহেতু তরুণ বালা BLO তাই দিদি-জামাইবাবুর নাম খসড়া তালিকায় রয়েছে। মছলন্দপুর বাসিন্দা সমীর বিশ্বাস বলেন, বিউটি মণ্ডলের (নাম) আছে আর ওঁর স্বামীর (নাম) আছে, দুলাল মণ্ডল। SIR-এর খসড়া তালিকায় নাম আছে। ওঁর ভাই BLO কী করে তুলেছে, জানি না। 
 
ইনিই হলেন বিউটি মণ্ডল। সদ্য প্রকাশিত খসড়া ভোটার তালিকায় তাঁর নাম রয়েছে। আবার তাঁরই নাম জ্বলজ্বল করছে বাংলাদেশ নির্বাচন কমিশনের তালিকাতেও!যেখানে গোপালগঞ্জের বাসিন্দা হিসাবে উল্লেখ করা হয়েছে বিউটিকে।তিনি বাংলাদেশের একজন সরকারি কর্মচারী বলেও উল্লেখ রয়েছে!রয়েছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র! বিউটি মণ্ডলের স্বামী দুলাল মণ্ডলের নামও রয়েছে ভারতের খসড়া ভোটার তালিকায়। এখানেই মারাত্মক অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। 

মছলন্দপুর বাসিন্দা  বাপি রায় বলেন, বিউটি মণ্ডল আর দুলাল মণ্ডল, এই দু'জন স্বামী-স্ত্রীর বাংলাদেশে ভোট। কিন্তু এখানেও ভোট দিচ্ছে তাঁরা। যে ভোটে দিতে আসে না, সেই ভোটগুলো ওই I-কার্ড দিয়ে এখানকার লোকরাই বুথে গিয়ে ভোট দেয়। উপস্থিত নেই তবু SIR-এ ফর্ম ফিল আপ হল কী করে? সইটা কে করল? আমরা এর তদন্ত চাইছি। BLO হচ্ছে দাদা আর মেম্বার হচ্ছে ভাই উত্তম বালা। ঘটনার পর থেকেই বাড়িতে তালা ঝুলছে অভিযুক্ত উত্তম বালা ও তরুণ বালার।
 
এবিষয়ে হাবড়া ১ নম্বর ব্লকের BDO-র কাছেও অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই অভিযোগ উঠেছে মছলন্দপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোয়ালবাটি সুকান্তপল্লির বাসিন্দা অসিত মণ্ডলের বিরুদ্ধে। বাড়িতে গিয়ে তাঁরও খোঁজ মেলেনি। মছলন্দপুর বাসিন্দা অমিতাভ বিশ্বাস বলেন, বাংলাদেশে থেকে এরা দ্বৈত নাগরিকত্ব করছে। বাংলাদেশেও ভোট দিচ্ছে, বাংলাদেশে সম্পত্তি রয়েছে। এখানেও সম্পত্তি রয়েছে। এখানেও এসে ভোট দিচ্ছে অবৈধভাবে এসে। যদিও গোটা ঘটনার কথা কিছুই জানেন না তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি!   

প্রশ্ন: এই যে অভিযোগ করছে এরা বাংলাদেশে থাকে, অথচ এখানে ভোট দেয়?
সুপ্লব ব্রহ্ম, সভাপতি, তৃণমূল কংগ্রেস, ১১৩ নম্বর বুথ: আমি জানি না। 

 জেলা প্রশাসন সূত্রে খবর, অভিযুক্ত BLO তরুণ বালাকে শোকজ করে ERO-কে রিপোর্ট দিয়েছেন AERO।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget