এক্সপ্লোর

Bengal SIR Row : 'যাননি বাড়িতে', খাস কলকাতায় স্কুলে বসে ফর্ম বিলির অভিযোগ BLO-দের বিরুদ্ধে !

Bengal SIR Row Accused BLO :বাড়িতে না গিয়ে স্কুলেই ফর্ম বিলির অভিযোগ ঘিরে তোলপাড় ।

অর্ণব মুখোপাধ্য়ায়,কলকাতা : খাস কলকাতায় স্কুলে বসে ফর্ম বিলির অভিযোগ BLO-দের বিরুদ্ধে। বাড়িতে না গিয়ে স্কুলেই ফর্ম বিলির অভিযোগ ঘিরে তোলপাড় । এলাকাবাসীর অনুরোধেই স্কুলে ফর্ম বিলি, দাবি BLO-দের। BLO-দের প্রভাবিত করছে তৃণমূল, অভিযোগ বিরোধীদের। অভিযোগ অস্বীকার শাসক দল তৃণমূল কংগ্রেসের। 

 

আরও পড়ুন, '..এই আন্দোলনে তৃণমূলও ছিল, বিজেপিও ছিল',  'নন্দীগ্রাম দিবস'-এ তাৎপর্যপূর্ণ মন্তব্য শুভেন্দুর 

খাস কলকাতায় স্কুলে বসে বিএলও-দের বিরুদ্ধে ফর্ম বিলির অভিযোগ উঠল। ঘটনাস্থল নিউ আলিপুরের সাহাপুর। যদিও, বিএলও-দের দাবি, বাড়ি বাড়ি ফর্ম বিলি করা হচ্ছে। এলাকাবাসীর অনুরোধেই এই বন্দোবস্ত। এই অভিযোগ সামনে আসতেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। নিউ আলিপুরের সাহাপুর বাসিন্দা  শিখা মজুমদার বলেন, আমার বাড়িতে যায়নি। ফর্ম নিতে এসেছি। ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজ চলছে!

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, এনুমারেশন ফর্ম নিয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছেন বিএলও-রা! কিন্তু, তার মধ্যে কোথাও চায়ের দোকানে কোথাও রাস্তায় টেবিল পেতে, কোথাও আবার কখনও বাস স্ট্যান্ডে বসে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠেছে। আর এবার, খাস কলকাতার নিউ আলিপুরের সাহাপুর কলোনিতে সরকারি প্রাথমিক স্কুলে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠল বিএলও-দের বিরুদ্ধে। 
 
নিউ আলিপুরের সাহাপুরের বাসিন্দা   অমলকুমার ঘোষ বলেন, আমার ফর্ম ফিলাপ করার জন্য আমি এসেছি।  এখানে এসেছি, কে BLO আমি চিনি না। নিউ আলিপুরের সাহাপুরের বাসিন্দা মানসী কবি বলেন, এখানে তো সবাই ফর্ম নিচ্ছে। প্রত্য়েকেই ফর্ম নিচ্ছে। আমরা ফর্ম নেবার জন্যই এসেছি। যদিও BLO-দের অবশ্য দাবি, বাড়ি বাড়ি গিয়েই এনুমারেশন ফর্ম বিলি করা হচ্ছে। অনেকে বাড়িতে না থাকায়, তাঁদের অনুরোধেই এই বন্দোবস্ত। BLO  দেবশ্রী মুখোপাধ্য়ায় বলেছেন, কিছু লোক ফ্ল্য়াট বন্ধ করে অন্যত্র থাকে তাঁরা আমাদের নিজে থেকেই ফোন করেছে। ফোন করে তাঁরা বলছে আমরা এখান থেকে নিয়ে যাব। ওরা বলছে আপনি এখানে বসুন তাহলে আমাদের সুবিধা হবে। আমি বাড়ি বাড়ি যাচ্ছি, রোজ যাচ্ছি এবং আপলোড করছি।
 
BLO পাপিয়া দে বলেন, আমরা কেউ দিচ্ছি না। আমরা ঘুরে এসেছি। ধরুন আমি যে বাড়িতে গেছি, পাশের বাড়ির সে চলে এসেছে। আমি তো একসঙ্গে পুরোটা নিয়ে যেতে পারছি না। এবারে উনি চলে এসেছেন। তখন আবার আমিএসে নিয়ে দিতে যাচ্ছি। 'এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে BLO-দের প্রভাবিত করার অভিযোগ করেছে বিরোধীরা। প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক  আশুতোষ চট্টোপাধ্য়ায় বলেন, এখানে BLO- তিনটে ভাগে এখানে সাহাপুরে ফর্ম বিলি করছে বাড়ি বাড়ি না গিয়ে স্কুলের ভেতর থেকে। অদ্ভুত লাগছে এগুলো। নির্বাচন কমিশন বলে দেয়নি এগুলো করতে। স্থানীয় কোনও শাসকদলের চাপে এগুলো হচ্ছে কি না বিভিন্ন জায়গায় একই খবর আসছে।  যা পদ্ধতি আমরা সমস্ত করব।'
 
যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস BLA অমল দাস বলেন, সবাই বাড়িতে গিয়েছিল। যেহেতু কাজের সময় সবাই ছিল না তো অনেকে ফোন করে আসছে। যেহেতু এখানে ফ্ল্য়াটবাড়ি, চারতলা, পাঁচতলা উঠতে পারছেন না উনি একটু অসুস্থ হয়ে আছেন তার জন্যই অসুবিধা হচ্ছে। সব মিলিয়ে এনুমারেশন ফর্ম বিলি ঘিরে বিতর্ক ক্রমেই বাড়ছে।

সেরা শিরোনাম

News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Mamata Banerjee Detained : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget