এক্সপ্লোর

Mamata Banerjee: 'ভুলতে পারি নিজের নাম, ভুলব না নাকো নন্দীগ্রাম', শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রাম শহিদ দিবসে শ্রদ্ধা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

কলকাতা: নন্দীগ্রাম শহিদ দিবসে শ্রদ্ধা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর। 'ভুলতে পারি নিজের নাম, ভুলব না নাকো নন্দীগ্রাম। নন্দীগ্রাম দিবসে নন্দীগ্রাম সহ পৃথিবীর সকল শহিদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি', সোশাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

আরও পড়ুন, '..এই আন্দোলনে তৃণমূলও ছিল, বিজেপিও ছিল',  'নন্দীগ্রাম দিবস'-এ তাৎপর্যপূর্ণ মন্তব্য শুভেন্দুর

২০০৭-এর ১৪ মার্চ, পুলিশের গুলি চালানো...ওই বছর ১০ নভেম্বর, ‘অপারেশন সুর্যোদয়ে’র দিন ভূমি-উচ্ছেদ প্রতিরোধ কমিটির সঙ্গে সিপিএমের সংঘর্ষে ফের অগ্নিগর্ভ হয়ে উঠেছিল পূর্ব মেদিনীপুরের এই জনপদ।নন্দীগ্রাম আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। একসময়ের সহযোদ্ধা আজ প্রতিপক্ষ... এখন নন্দীগ্রাম দিবসে আলাদা আলাদা কর্মসূচি পালন করে তৃণমূল ও বিজেপি। সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, আপনি ক্ষমার অযোগ্য কাজ করেছেন। শহিদ পরিবারের লোকেদের ডেথ সার্টিফিকেট দেননি। আপনি অল্প ভোটে হেরেছিলেন। বলেছিলেন বড় শহীদ বেদী, স্কুল হবে কিন্তু হয়নি । আপনি মুখ্যমন্ত্রী হতে পারেননি সবার। আপনি ভাইপোর পিসি হতে পেরেছেন। আপনি মৌলবাদীদের নেত্রী হতে পেরেছেন, কিন্তু আপনি সকলের মুখ্যমন্ত্রী...। 

পরিবহণমন্ত্রী  স্নেহাশিস চক্রবর্তী বলেন, আজকে নন্দীগ্রাম আন্দোলনে যে সিপিএম নেতারা অত্য়াচার করেছিল আন্দোলনকারীদের ওপর, গ্রামবাসীদের ওপর, ভূমি-উচ্ছেদ প্রতিরোধ কমিটির সদস্য়দের ওপর, সেই সিপিএম পার্টির নেতারাই কিন্তু আজকে নন্দীগ্রামে বিজেপির নেতা। সেই নেতাদের নিয়ে এসে উনি এখানে মালা দিচ্ছেন শহিদবেদীতে। ২০১১ সালের পর, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বে যে সার্বিক উন্নয়ন ঘটেছে, বাংলার ১০ কোটি মানুষ সেটা জানে।  এটা যাঁরা চোখে দেখতে পান না, তাঁদের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়েছে, এটাই বলতে হবে।এদিন গোকুলনগর পেট্রোল পাম্প থেকে কালো পতাকা নিয়ে মিছিল করেন শুভেন্দু অধিকারীরা। শহিদ বেদিতে মালা দেন। বিজেপির কর্মসূচির পর শহিদ বেদি ধুয়ে নতুন করে সাজান তৃণমূলের নেতা কর্মীরা। 

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে SIR ঘিরে তৃণমূল-বিজেপির সংঘাত সপ্তমে চড়েছে। এদিন শুভেন্দু বলেন,  'আসল পরিবর্তন ১১ সালে হয়নি। আমরা ভুল করেছি, একজন পরিবারবাদী, দুর্নীতিগ্রস্থ, বেকারদের সর্বনাশকারী, হিন্দু নিধনকারী, এবং কার্যত উত্তর কোরিয়ার প্রশাসকের মতো, প্রতিহিংসাপরায়নকারী, তাঁকে এখানে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে আমাদেরও অবদান ছিল। স্বীকার করি, আমরা ভুল করেছি। জনগণকে নিয়ে আমরাই আসল পরিবর্তন আনব।' এই আবহে এবার নন্দীগ্রাম দিবসের মঞ্চ থেকে আসল পরিবর্তনের ডাক দিলেন শুভেন্দু অধিকারী

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget