এক্সপ্লোর

Bengal Sir Row: চুঁচুড়া-মগড়া ব্লক অফিসে অসিত মজুমদার শুনানি বন্ধ করে দেওয়ায় 'ক্ষুব্ধ' কমিশন, কী নির্দেশ এবার CEO-র ?

EC On TMC MLA Asit Majumdar SIR Hearing Stopped: চুঁচুড়া-মগড়া ব্লক অফিসে অসিত মজুমদার শুনানি বন্ধ করে দেওয়ায় কী নির্দেশ কমিশনের ?

হুগলি: চুঁচুড়া-মগরা ব্লক অফিসে শুনানি বন্ধ করে দিলেন TMC বিধায়ক অসিত মজুমদার ! এদিকে, চুঁচুড়া-মগড়া ব্লক অফিসে অসিত মজুমদার শুনানি বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ নির্বাচন কমিশন।

আরও পড়ুন, BJP নেতা-কর্মীকে 'হেনস্থা' ! নন্দীগ্রাম থানা চত্বরে ঢুকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর, কেন নিলেন 'মুখ্যমন্ত্রীর' নাম ?

রবিবারই SIR ইস্যুতে এক লক্ষের বেশি নেতা-কর্মী ও BLA-2-দের নিয়ে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন, BLA 2-কে বলব শুনানি পর্বে উপস্থিত থাকুন।তারপর ২৪ ঘণ্টাও কাটল না। BLA-2 কে ঢুকতে না দেওয়ায় চুঁচুড়ায় ২ ঘণ্টা SIR-শুনানি বন্ধই করে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এদিকে, নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, 'কোনওভাবেই শুনানিতে হাজির থাকতে পারবেন না BLA 2-রা, নির্বাচন কমিশনের গাইডলাইনে স্পষ্ট উল্লেখ আছে।' বিষয়টি নিয়ে জেলা নির্বাচন আধিকারিককে খোঁজ নিতে নির্দেশ CEO-র। 

চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, নির্বাচন কমিশনের জমিদারি চলছে সারা বাংলায়। এই জমিদারির বিরুদ্ধে আমরা । যে মানুষগুলো সরকারের এবং কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকারের কাজ করেছে, তারা শুনানিতে ডাক পেয়েছে।  BLO-2রা না ঢুকলে কালকে থেকে আবার বন্ধ করব। এ তো অভিষেক বন্দ্যোপাধ্য়ায় আমাদের সেনাপতি আমাদের দলের সাধারণ সম্পাদক অতএব তিনি যে নির্দেশ দেবেন, সেই নির্দেশ আমি একজন দলের সৈনিক হিসেবে পালন করব। এদিকে, এই ইস্যু পাল্টা বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, নির্বাচন কমিশনের উচিত ওঁর (অসিত মজুমদারের) বিরুদ্ধে FIR করা এবং যে যে জায়গায় আসানসোল-সহ যেখানে যেখানে এই ঘটনা ঘটছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা। এদের একমাত্র লাঠ্যৌষধ ছাড়া অন্য কোনও ওষুধে এরা কাজ করবে না।

এদিন,  হুগলিরই ধনেখালিতে BLA-2 কে ঢুকতে না দেওয়ায় শুনানি বন্ধ করে দেন তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। ধনেখালির তৃণমূল বিধায়ক  অসীমা পাত্র বলেন, যেখানে BLA 2 অ্যালাউ করেছে, সেখানে কাজ চলছে। যেখানে BLA 2 অ্য়ালাউ করেনি সেখানে কাজ বন্ধ। তার কারণ হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন যখন BLO বাড়ি বাড়ি যায় তখন BLA 2-কে অ্যালাউ করেছে। তাহলে কেন আজকে শুনানিতে সে BLA 2 থাকবে না? এদিকে, শুনানি শুরু হতে দেরি হওয়ায় BDO-র ঘরের সামনে ক্ষোভ উগরে দেন অনেকেই।ধনেখালির বাসিন্দা বলেন,বাড়িতে সংসার ছেড়ে ১২টা থেকে এসে বসে আছি। এখন ৩টে বেজে গেল, এখনও কিছুই...তাহলে আমাদের কি সংসার ধর্ম নেই, ছেলেপুলে নেই বাড়িতে? এখন কাজ বন্ধ আছে, চালুই হয়নি।' সবমিলিয়ে, SIR-এর শুনানি পর্বে একদিকে, ভোগান্তি আর অন্যদিকে রাজনৈতিক চাপানউতোর চলছে সমানতালে। 

 

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Bangladesh Unrest : ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget