এক্সপ্লোর

Bengal Sir Row: চুঁচুড়া-মগরা ব্লক অফিসে শুনানি বন্ধ করে দিলেন TMC বিধায়ক অসিত মজুমদার ! 'কমিশনের জমিদারিত্ব মানব না..'

TMC MLA Asit Majumdar Stopped SIR Hearing : চুঁচুড়া-মগরা ব্লক অফিসে শুনানি বন্ধ করে দিলেন অসিত মজুমদার, কিন্তু কেন ?

সৌরভ বন্দ্যোপাধ্যায়, সোমনাথ মিত্র, হুগলি: রবিবারই SIR ইস্যুতে এক লক্ষের বেশি নেতা-কর্মী ও BLA-2-দের নিয়ে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন, BLA 2-কে বলব শুনানি পর্বে উপস্থিত থাকুন।তারপর ২৪ ঘণ্টাও কাটল না। BLA-2 কে ঢুকতে না দেওয়ায় চুঁচুড়ায় ২ ঘণ্টা SIR-শুনানি বন্ধই করে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।  'BLA-2দের শুনানিতে রাখতে হবে, না হলে বন্ধ থাকবে শুনানি', হুমকি দেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এরপরেই চুঁচুড়া-মগরা ব্লক অফিসে শুনানি বন্ধ করে দিলেন অসিত মজুমদার। 

আরও পড়ুন, BJP নেতা-কর্মীকে 'হেনস্থা' ! নন্দীগ্রাম থানা চত্বরে ঢুকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর, কেন নিলেন 'মুখ্যমন্ত্রীর' নাম ?

আজ রাজ্যজুড়ে  এসআইআর প্রক্রিয়ার জন্য শুনানি চলছে। চুঁচুড়া-মগড়া ব্লক অফিসেও আজকে শুনানির প্রক্রিয়া চলছিল। আচমকাই শুনানি বন্ধ করে দেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তাঁর কথায়,' প্রমাণ হয়নি এখনও পর্যন্ত। অতয়েব, এটা নির্বাচন কমিশনের জমিদারি। এই জমিদারি প্রথা আমরা চলতে দেব না।আমরা হেয়ারিং বন্ধ করেছি। যারা নাগরিক নন, প্রমাণ দেখাতে পারবেন আপনারা -ভাল। কিন্তু যারা নাগরিক , ..২০০০ সালে নাম আছে,  পাসপোর্ট আছে, পাসপোর্ট কী দেখে দিয়েছে। পাসপোর্ট মানেই ইন্ডিয়ান সিটিজেন, মিলিটারিতে চাকরি করেছে, তাঁদেরও হিয়ারিং ?! এটা কী ধরণের হিয়ারিং ? এটা ব্যাবিচার, অত্যাচার, অন্যায়। এই অন্যায়-অবিচারের বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনের জমিদারিত্ব মানব না।'

এই ইস্যুতে বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেছেন, নির্বাচন কমিশনের উচিত ওঁর (অসিত মজুমদারের) বিরুদ্ধে FIR করা এবং যে যে জায়গায় আসানসোল-সহ যেখানে যেখানে এই ঘটনা ঘটছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা। এদের একমাত্র লাঠ্যৌষধ ছাড়া অন্য কোনও ওষুধে এরা কাজ করবে না।

এদিন,  হুগলিরই ধনেখালিতে BLA-2 কে ঢুকতে না দেওয়ায় শুনানি বন্ধ করে দেন তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। ধনেখালির তৃণমূল বিধায়ক  অসীমা পাত্র বলেন, যেখানে BLA 2 অ্যালাউ করেছে, সেখানে কাজ চলছে। যেখানে BLA 2 অ্য়ালাউ করেনি সেখানে কাজ বন্ধ। তার কারণ হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন যখন BLO বাড়ি বাড়ি যায় তখন BLA 2-কে অ্যালাউ করেছে। তাহলে কেন আজকে শুনানিতে সে BLA 2 থাকবে না? এদিকে, শুনানি শুরু হতে দেরি হওয়ায় BDO-র ঘরের সামনে ক্ষোভ উগরে দেন অনেকেই।

ধনেখালির বাসিন্দা বলেন,বাড়িতে সংসার ছেড়ে ১২টা থেকে এসে বসে আছি। এখন ৩টে বেজে গেল, এখনও কিছুই...তাহলে আমাদের কি সংসার ধর্ম নেই, ছেলেপুলে নেই বাড়িতে? এখন কাজ বন্ধ আছে, চালুই হয়নি।' সবমিলিয়ে, SIR-এর শুনানি পর্বে একদিকে, ভোগান্তি আর অন্যদিকে রাজনৈতিক চাপানউতোর চলছে সমানতালে। 

 

 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget