এক্সপ্লোর

Bengal SIR Row : ছুটির সকালে রাজ্য জুড়ে SIR-শুনানির দ্বিতীয় দিন, 'নো ম্যাপিং' নিয়ে কী বার্তা ফিরহাদের ?

Bengal SIR Row Firhad Hakim Reaction: ছুটির সকালে রাজ্য জুড়ে SIR-শুনানির দ্বিতীয় দিন, গুরুতর অসুস্থকেও দাঁড়াতে হচ্ছে লাইনে ! হয়রানির অভিযোগে সরব ফিরহাদ হাকিম।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: ছুটির দিনেও রাজ্য জুড়ে SIR-শুনানি। নো ম্যাপিংয়ে থাকা ৩২ লক্ষ ভোটারের শুনানির দ্বিতীয় দিন। ২০০২-র তালিকায় যোগসূত্র না মেলা ভোটারদের আজও শুনানি। যাঁদের নামের বানান ভুল রয়েছে, ডাকা হচ্ছে তাঁদেরকেও। খসড়ায় ১ কোটি ৬৭ লক্ষের বেশি ভোটারের তথ্যে অসঙ্গতি, দাবি কমিশন সূত্রে। হয়রানির অভিযোগে সরব ফিরহাদ। 

আরও পড়ুন, 'বাংলাদেশিরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা করেন', ফের বিস্ফোরক সৌগত রায়

অন্য়দিকে, ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দরের হরিমোহন ঘোষ কলেজেও এদিন শুনানি হয়। এই বিধানসভার অন্তর্গত ফতেপুর ভিলেজ রোডের বাসিন্দা, পেশায় দর্জি, বছর ৫৫-র শেখ সইফুদ্দিন। তাঁর দাবি, ২০০২-এর তালিকায় নাম থাকা সত্ত্বেও শুনানিতে ডাক পড়েছে। ২০০২-এ নাম রয়েছে। তারপরও ডেকে পাঠানো হয়েছে। একই দাবি, ওই এলাকারই বাসিন্দা, বছর ৬০-এর মনসুর আলিরও। 

খসড়া তালিকা প্রকাশের পর, শনিবার শুরু হল SIR শুনানি। নিজের পাড়ার স্কুলে, শুনানি খতিয়ে দেখলেন ফিরহাদ হাকিম। এদিন মুখ্য়মন্ত্রীর কেন্দ্র ভবানীপুর ও ফিরহাদ হাকিমের কেন্দ্র, কলকাতা বন্দর এলাকার একাধিক ভোটার অভিযোগ তুললেন, ২০০২-এর তালিকায় নাম থাকা সত্ত্বেও, তাঁদের শুনানি পর্বে ডাক পড়েছে। ২০০২-এর ভোটার তালিকায় নাম থাকা সত্বেও কাউকে শুনানিতে ডাকা হয়েছে...কারও আবার এনুমারেশন ফর্মের কিউ-আর কোডে সমস্যা থাকায় তলব করা হয়েছে শুনানিতে। মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুর ও কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হামিকের কেন্দ্র কলকাতা বন্দরে এমনই নানা অভিযোগ সামনে এসেছে। তিনি বলেন, ভুল ম্য়াপিং করেছে নির্বাচন কমিশন। তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। ৩ পুরুষ থাকার পরও তাঁকে কেন যে ডাকা হল, কেউ জানে না। 

ভবানীপুরের অন্তর্গত মিত্র ইন্সস্টিটিউশনের নতুন ভবন। এই কেন্দ্রের ভোটার খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই, QR-কোডের সমস্য়ার কারণে শুনানিতে ডাকা হয়েছে বলে দাবি বছর উনসত্তরের এই ব্যক্তির।

প্রশ্ন: ২০০২-এ আপনার নাম ছিল? 

শুনানিতে ডাক পাওয়া ভোটার : হ্য়াঁ। ২০০২-এ আমার নাম ছিল। ফর্মে কোনও ভুল নেই। কিন্তু QR কোড, আমাদের যে BLO ছিল, সে বলছে, আপনার QR কোডে একটু ভুল আছে। সেই জন্য় ম্য়াচিং হচ্ছে না। 

চেতলা গার্লস স্কুলেও আসছেন বহু মানুষজন। প্রচুর মানুষজন এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। হেলথ ডেসকে উপস্থিত রয়েছেন ফিরহাদ হাকিম। 

প্রশ্ন: ভিতরে অনেকেই হ্যারাস হচ্ছেন এবং তাঁদের নোম্যাপিং বলে দেখানো হয়েছে বলে অভিযোগ তুলছেন, তাঁরা বলছেন অনেকদিনই তাঁরা এখানকার বাসিন্দা।

ফিরহাদ হাকিম: কথা বলেছি এরপর থেকে আর নোম্যাপিংদের ডাকবে না। কালকে আমি,..কথা বলে এসেছি।  

 

 

সেরা শিরোনাম

BJP News : 'আমরা MLA-কে মানি না', দলের একাংশ কর্মীর হাতেই 'আক্রান্ত' BJP বিধায়ক; চাঞ্চল্যকর অভিযোগ
'আমরা MLA-কে মানি না', দলের একাংশ কর্মীর হাতেই 'আক্রান্ত' BJP বিধায়ক; চাঞ্চল্যকর অভিযোগ
Cyclone Murasu BREAKING : প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল ঘূর্ণিঝড় 'মুরাসু'র, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কতা ?
BREAKING : প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল ঘূর্ণিঝড় 'মুরাসু'র, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কতা ?
Madhyamik Uchcha Madhyamik Deferred : জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক দুই-ই ? কবে থেকে পরীক্ষা শুরু?
জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক দুই-ই ? কবে থেকে পরীক্ষা শুরু?
West Bengal News Live Updates: 'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের
'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget