এক্সপ্লোর

Bengal SIR Row: ম্যাপিংয়ে নেই নাম, শুনানিতে ডাক পড়ল কামারহাটির TMC কাউন্সিলরের

TMC Councilor Got SIR Hearing: SIR শুনানিতে ডাক পড়ল কামারহাটির ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহার।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ম্যাপিংয়ে নেই নাম, শুনানিতে ডাক পড়ল তৃণমূল কাউন্সিলরের। SIR শুনানিতে ডাক পড়ল কামারহাটির ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহার। ২০০০ সাল থেকে ভোটে লড়ছি, দাবি কাউন্সিলর বিমল সাহার। ২০০২-এর ভোটার তালিকায় নাম নেই তৃণমূল কাউন্সিলরের। বুধবার শুনানিতে ডাকা হয়েছে, দাবি কাউন্সিলর বিমল সাহার।

আরও পড়ুন, পূর্ব মেদিনীপুরে একদা তিনিই ছিলেন দলের কাণ্ডারী, এবার সেই শিশির অধিকারীই BJP-র মঞ্চে দাঁড়িয়ে বললেন, 'তৃণমূলে যোগ দেওয়া ভুল ছিল, ক্ষমা চাইছি..'

আগে দেখা গেছিল যে ২০০২ এর ভোটার তালিকায় নাম নেই কামারহাটি পুরসভা তৃণমূল কাউন্সিলর বিমল সাহার। পরে খসড়া তালিকায় তার নাম উঠে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে তাকে আগামী ৬ জানুয়ারি শুনানিতে ডাকা হয়েছে। শুনানির চিঠি হাতে পেয়ে হতবাক তৃণমূল কাউন্সিলর।কামারহাটি ২৪ নম্বর ওয়ার্ডের  তৃণমূল কাউন্সিলর  বিমল সাহা বলেন, আমি নিজে এখন কাউন্সিলর বর্তমানে। তারপরও আমি দেখছি আমাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। কোথাও জীবিত ভোটারের নাম বাদ, কোথাও মৃত ভোটার রয়ে গেছেন তালিকায়, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এমন নানা অভিযোগ সামনে এসেছে। নির্বাচন কমিশনের তালিকায় মৃত বলে ঘোষণা করা হয়েছে, এমন ৩ জনকে শুক্রবার নিজের মঞ্চেও হাজির করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে চরমে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। এই প্রেক্ষাপটে এবার শুনানিতে ডাক পেলেন উত্তর ২৪ পরগনার কামারহাটির তৃণমূল কাউন্সিলর। 

 
কামারহাটির ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা। তাঁর দাবি, ২০০০ সাল থেকে ৫ বার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।২০১৫ ও ২০২২ সালে জিতে দু'বার কাউন্সিলর হয়েছেন। তাঁর দাবি, নিজের এবং পরিবারের কারও নাম ২০০২ এর তালিকায় নেই।বিমল সাহা আরও বলেন, ২০০২ সালে আমার ভোটার তালিকায় নাম দেখতে পেলাম না। অথচ আমি ২০০০ সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলাম। কিন্তু গতকাল আবার দেখছি নির্বাচন দফতর থেকে আমাকে একটা হিয়ারিংয়ের চিঠি ধরিয়ে দিয়েছে এবং এই হিয়ারিংয়ের চিঠি ধরাতে আমি আবার একটা দুঃশ্চিন্তার মধ্যে পড়লাম। এবং বারবার কেন নির্বাচন দফতর এধরনের খামখেয়ালির মতো করছে? যতদূর যেতে হয় এর জন্য আমি যাব।' এর আগে হুগলির ডানকুনিতেও খসড়া তালিকায় গরমিল ধরা পড়ে। সেখানে আবার তৃণমূল কাউন্সিলরকে খসড়া ভোটার তালিকায় মৃত বলে উল্লেখ করা হয়েছে। 

সেরা শিরোনাম

Kolkata News: ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
Cyclone Kaani : ডিসেম্বরের শুরুতেই আসছে ঘূর্ণিঝড় 'কান্নি'? বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! নিশানা পশ্চিমবঙ্গ?
ডিসেম্বরের শুরুতেই আসছে ঘূর্ণিঝড় 'কান্নি'? বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! নিশানা পশ্চিমবঙ্গ?
Kolkata News: প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ
প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ
TMC Breaking : তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget