এক্সপ্লোর

Bengal SIR Row: "ফের SIR-এর নোটিস এসেছে..", শোনার পরে যা হল মগরাহাটের বাসিন্দার !

Bengal SIR Row Magrahat Resident Died: "নামের বানান ভুল থাকায় নথির জন্য বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছিল তাঁকে", মানসিক চাপ ও আতঙ্কে কলকাতার হাসপাতালে মৃত্যু ৭১ বছর বয়সি মগরাহাটের বাসিন্দার

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ। ৭১ বছর বয়সি পিয়ার আলি খাঁ মগরাহাটের বাসিন্দা। পরিবারের দাবি, নামের বানান ভুল থাকায় নথির জন্য বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছিল তাঁকে। মানসিক চাপ ও আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হন। রবিবার হাসপাতালে মৃত্যু হয় তাঁর। 

আরও পড়ুন, জলাভূমি বুজিয়ে আনন্দপুরের অভিশপ্ত গুদাম ? "তাঁর দেখার দায়িত্ব নয়" বিস্ফোরক সুজিত, " ব্য়বস্থা নিতে হবে", কাকে হুঁশিয়ারি কুণালের ?

মৃতের স্ত্রী  জহুরা বিবি বলেন, চিন্তায়, চিন্তায় শরীর খারাপ হচ্ছিল। খালি বলে আমাকে ধরে নিয়ে যাবে খালি বলে ভয় করছে, মানুষটা চলে গেল চিন্তায় চিন্তায়। শুনানি চলাকালীন ফের SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল। মৃতের নাম পিয়ার আলি খাঁ (৭১).তিনি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের বাসিন্দা। মৃতের পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার লিস্টে পিয়ার আলি খাঁ-র নামের বানানে ভুল ছিল। নথি ঠিক করতে বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছিল তাঁকে। এ নিয়ে আতঙ্কেই ছিলেন তিনি। তারইমধ্যে তাঁর নামে SIR-এ শুনানির নোটিস চলে আসে। পরিবারের অভিযোগ, তারপরই  মানসিক চাপ ও আতঙ্কে শনিবার হৃদরোগে আক্রান্ত হন পিয়ার আলি খাঁ। 

কলকাতার NRS হাসপাতালে ভর্তি করা হলে রবিবার তাঁর মৃত্যু হয়। মৃতের আত্মীয় আতাউর রহমান লস্কর বলেন,অনেক দিন থেকে আতঙ্কে ছিল যে, নামের বানানে একটু ভুল ছিল, ভুল থাকার জন্য বার বার চিন্তা করত, কী হবে, কী হবে, এই করতে করতে হাসপাতালে ভর্তি হন, ফের SIR-এর নোটিস এসেছে, শোনার পরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়।মৃতের প্রতিবেশী  মইজুল রহমান মল্লিক বলেন, SIR নিয়ে চিন্তা করছিল, সবাইকে বলছিল কী হবে? লেখা পড়া কম গরিব মানুষ, আমার কী হবে? একবার প্রথমে নাম এসেছিল সব ফর্ম BLO-র কাছে জমা করেছিল, ফের দ্বিতীয়বার আসার পরে উনি এই কাগজ নিয়ে দৌড়ঝাঁপ করতে করতে, চিন্তায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। 
 
রবিবার কোচবিহারের শীতলকুচিতে SIR-আতঙ্কে মৃত্যুর অভিযোগ ওঠে। পরিবার দাবি করে, SIR শুনানির নোটিস হাতে পেয়ে চরম দুশ্চিন্তায় ভেঙে পড়েছিলেন বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ছাপিয়া খাতুন। একইদিনে কলকাতায় মৃত্যু হল মগরাহাটের বাসিন্দা পিয়ার আলি খাঁ-রও! বৃহস্পতিবারই তাঁর শুনানিতে হাজিরা দেওয়ার কথা ছিল। মগরাহাটের তৃণমূল কংগ্রেস মুল্টি অঞ্চল সহ সভাপতি  আনিসুর রহমান মল্লিক বলেন, কেন্দ্রীয় সরকার নিজের ক্ষমতার লোভে মানুষকে যেভাবে চিন্তায় ফেলছে, বয়স্ক মানুষরা... ধৈর্য রাখতে পারছেন না। চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁদের মৃত্যু হচ্ছে। 

বিজেপি নেতা  সুফল ঘাটু বলেন, ভদ্রলোক বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন, হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন, সেটাকে নিয়েও তৃণমূল রাজনীতি করার চেষ্টা করছে, SIR-এর কারণে মৃত্যু বলে। SIR নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতিতে তুলকালাম চলছে! তারমধ্যেই একের পর এক SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগও সামনে আসছে! গত কয়েকদিনে কখনও হাওড়ার বাগনানে কখনও পুরুলিয়ার পারায় আবার কখনও উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে SIR আতঙ্কে মৃত্যু বা আত্মঘাতী হওয়ার অভিযোগ সামনে এসেছে। সেই তালিকায় এবার যোগ হল দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের নাম!

সেরা শিরোনাম

Durga Puja 2026 : কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Kidney Smuggling: চাকরির টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে গিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য
চাকরির টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে গিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ

ভিডিও

BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget